হট জবস

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

পদ ক্যাটাগরি: ০৭ টি
মোট পদের সংখ্যা: ৪৫০ জন
আবেদনের সময় বাকি: ২৩ দিন
আবেদনের শেষ সময়: ১৩ অক্টোবর ২০২৬
3.3/5 - (60 votes) রেটিং দিন!

চাকরির বর্ণনা : বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি এ-২০২৭ ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Navy Sailor and MODC Job Circular 2026) প্রকাশিত হয়েছে। নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নিয়োগটি ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাদের www.joinnavy.navy.mil.bd অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি জব সার্কুলার ২০২৬ আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৭ টি ক্যাটাগরির পদে মোট ৪৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ১৩ অক্টোবর ২০২৬ রাত ১২:০০ টায় শেষ হবে। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে চাকরিতে আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের www.joinnavysailor.org এর মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।

এই পােস্টের মাধ্যমে আমরা বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি নিয়োগ ২০২৬ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Bangladesh Navy Sailor and MODC Job Circular 2026-এর আলােকে বিস্তারিত জেনে আসি।

Bangladesh Navy Sailor and MODC Job Circular 2026

আপনি কি নৌবাহিনীতে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি এ-২০২৭ ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন। আমরা এই সাইটে নিয়মিত চলমান বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD

নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৬

এক নজরে নাবিক ও এমওডিসি নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ নৌবাহিনী
নিয়োগ প্রকাশের তারিখ:২০ সেপ্টেম্বর ২০২৬
পদ ক্যাটাগরি:০৭ টি
পদের সংখ্যা:৪৫০ জন
শাখা/পদ:ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), রেগুলেটিং, রাইটার, স্টোর ও মিউজিশিয়ান, মেডিকেল, কুক ও স্টুয়ার্ড, টোপাস, এমওডিসি(নৌ)
বয়সসীমা:০১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স ১৭-২২ বছর (পদ অনুযায়ী)।
শিক্ষাগত যোগ্যতা:এসএসসি বা সমমান পাশ
চাকরির ধরন:ডিফেন্স চাকরি
অফিসিয়াল ওয়েব সাইট:https://joinnavy.navy.mil.bd
আবেদনের শুরু তারিখ:২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০ টায়।
আবেদনের শেষ তারিখ:১৩ অক্টোবর ২০২৬ রাত ১২:০০ টায়।
আবেদনের মাধ্যম:অনলাইনের
আবেদনের ঠিকানা:www.joinnavysailor.org
নিয়োগ প্রকাশের সূত্র:অফিসিয়াল ওয়েবসাইট

নৌবাহিনী হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নৌ যুদ্ধ শাখা। এ বাহিনী ১৯৭১ সালে গঠন করা হয়েছিলো। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে বাংলাদেশ নৌবাহিনী চাকরিটি অন্যতম। নৌবাহিনী চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে।

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলার

বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) নিয়োগ এ-২০২৭ ব্যাচ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

নৌবাহিনীতে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) নিয়োগ এ-২০২৭ ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Navy Sailors, Women Sailors and MODC (Navy ) Admission A-2027 Batch Job Circular 2026) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
পদের নাম: নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ)

ভর্তি ব্যাচের নাম: ভর্তি এ-২০২৭ ব্যাচ
শাখার নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), রেগুলেটিং, রাইটার, স্টোর ও মিউজিশিয়ান, মেডিকেল, কুক ও স্টুয়ার্ড, টোপাস, এমওডিসি(নৌ)
পদ সংখ্যা: ৪৫০ জন।

নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি এ-২০২৭ নিয়োগের শিক্ষাগত যোগ্যতাঃ

শাখার নামশিক্ষাগত যোগ্যতা
ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান (মাদ্রাসা (বিজ্ঞান) ও ভোকেশনালসহ), জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব।
রেগুলেটিংন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
রাইটার, স্টোর ও মিউজিশিয়ানন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
মেডিকেলজীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব।
কুক ও স্টুয়ার্ডন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।
টোপাসন্যূনতম ৮ম শ্রেণি পাস।
এমওডিসি(নৌ)ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি এ-২০২৭ নিয়োগের শারীরিক যোগ্যতাঃ

শাখার নামউচ্চতাবুকের মাপওজনচোখের দৃষ্টি
ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)১৬৭.৫ সেঃমিঃ (৫’-৬”)৭৬-৮১ সেঃমিঃ (৩০”-৩২”) সম্প্রসারণ ৫ সেঃমিঃ (২”)বয়স ও উচ্চতা অনুযায়ী৬/৬
রেগুলেটিং১৭২.৫ সেঃমিঃ (৫’-৮”)৭৬-৮১ সেঃমিঃ (৩০”-৩২”) সম্প্রসারণ ৫ সেঃমিঃ (২”)বয়স ও উচ্চতা অনুযায়ী৬/৬
রাইটার, স্টোর ও মিউজিশিয়ান১৬২.৫ সেঃমিঃ (৫’-৪”)৭৬-৮১ সেঃমিঃ (৩০”-৩২”) সম্প্রসারণ ৫ সেঃমিঃ (২”)বয়স ও উচ্চতা অনুযায়ী৬/৬
মেডিকেল১৬২.৫ সেঃমিঃ (৫’-৪”)৭৬-৮১ সেঃমিঃ (৩০”-৩২”) সম্প্রসারণ ৫ সেঃমিঃ (২”)বয়স ও উচ্চতা অনুযায়ী৬/৬
কুক ও স্টুয়ার্ড১৬২.৫ সেঃমিঃ (৫’-৪”)৭৬-৮১ সেঃমিঃ (৩০”-৩২”) সম্প্রসারণ ৫ সেঃমিঃ (২”)বয়স ও উচ্চতা অনুযায়ী৬/৬
টোপাস১৬২.৫ সেঃমিঃ (৫’-৪”)৭৬-৮১ সেঃমিঃ (৩০”-৩২”) সম্প্রসারণ ৫ সেঃমিঃ (২”)বয়স ও উচ্চতা অনুযায়ী৬/৬
এমওডিসি(নৌ)১৬৭.৫ সেঃমিঃ (৫’-৬”)৭৬-৮১ সেঃমিঃ (৩০”-৩২”) সম্প্রসারণ ৫ সেঃমিঃ (২”)বয়স ও উচ্চতা অনুযায়ী৬/৬

অন্যান্য শর্তাবলী (সকল পদবির জন্য)

ক। বাংলাদেশী পুরুষ নাগরিক।
খ। সাঁতার জানা অত্যাবশ্যক।
গ। অবিবাহিত (বিপত্নীক/তালাকপ্রাপ্ত নয়)।

বয়সসীমা : ০১ জানুয়ারি ২০২৭ তারিখে (১) নাবিক : ১৭ থেকে ২০ বছর (২) এমওডিসি(নৌ) : ১৭ থেকে ২২ বছর। বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) নতুন নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৬

নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আপনি যদি বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে www.joinnavysailor.org মাধ্যমে আবেদন করুন আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।

আবেদনের শুরু সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ১৩ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি নতুন জব সার্কুলার

নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।

বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)

Navy Sailors and MODC (Navy) Admission A-2027 Batch Job Circular 2026

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি এ-২০২৭ ব্যাচে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।

 

এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি নিয়োগের আবেদনের জন্য শর্তাবলীঃ

নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। নাবিক ও এমওডিসি (নৌ) নিয়োগ এ-২০২৭ ব্যাচ চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নিয়োগ ২০২৬ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।

  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৭ থেকে সর্বোচ্চ ২২ বছর হতে হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
  • অভিজ্ঞতা: অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • অন্যান্য যোগ্যতা: পদের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
  • জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • জেলা কোটা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে অনলাইনে আবেদনপত্র সংগ্রহ ও পূরণ করার পদ্ধতিঃ

১. Sailor পদে আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

২. Home Page এ Sailor Section/Apply Now এ ক্লিক করে প্রথমে নিয়োগের প্রাকযোগ্যতা যাচাই করতে হবে।

৩. নাবিক ও এমওডিসি(নৌ) এর শাখা ভিত্তিক Job Description (দায়িত্ব ও কর্তব্য) জেনে Apply Now বাটনে ক্লিক করতে হবে।

৪. এরপর Sign Up / Sign In করতে হবে।

৫. প্রার্থীকে ব্যাংকিং/মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে প্রার্থীগণ:

  • যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমনঃ Visa, Master Card, American Express, Nexus), এবং
  • মোবাইল ব্যাংকিং (যেমনঃ বিকাশ, নগদ, রকেট, TAP, ok wallet) ইত্যাদির মাধ্যমে

৩০০/০০ (টাকা তিনশত) টাকার (অফেরতযোগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন।

৬. পেমেন্ট Successfully Complete হওয়ার পর নির্দেশনা অনুসরণ করে সঠিক তথ্য দিয়ে Online আবেদন ফরমটি পূরণ করতে হবে।

৭. পূরণকৃত ফরমটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করতে হবে।

৮. সকল তথ্য সঠিক থাকলে ‘জমা দিন‘ বাটনে ক্লিক করে ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।

৯. যদি কোন প্রার্থী উক্ত আবেদন পত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয়, তবে ওয়েবসাইটে পুনরায় Sign In করে আবেদন পত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।

নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে প্রয়োজনীয় কাগজপত্র ও সনদঃ

প্রার্থীদের উল্লিখিত কাগজপত্রসহ নিজ জেলার নির্ধারিত বাছাই কেন্দ্র/ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে (বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে) উপস্থিত থাকতে হবে। সকল কাগজপত্র সঠিক হলে আপনাকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে।

ক। এসএসসি-র মূল সনদপত্র (শিক্ষাবোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র), মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড ও মূল প্রবেশপত্র।

খ। এইচএসসি পাস হলে ক-এর পাশাপাশি এইচএসসি-র মূল সনদপত্র (সাময়িক), মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড ও মূল প্রবেশপত্র।

গ। সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ইস্যুকৃত টেস্টিমোনিয়াল/প্রত্যয়নপত্র।

ঘ। জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি।

ঙ। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি (যদি থাকে)।

চ। পিতা/অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।

ছ। মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।

জ। জাতীয়তা/নাগরিকত্ব সনদ (বৈবাহিক অবস্থা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে)।

ঝ। অবিবাহিত সনদ।

ঞ। চারিত্রিক সনদ (বৈবাহিক অবস্থা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে)।

ট। অভিভাবকের সম্মতিসূচক সনদ।

ঠ। ছবি: প্রার্থীর নিজের ১৫ কপি, পিতার ১ কপি ও মাতার ১ কপি (সদ্যতোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি, ল্যাবপ্রিন্ট, আনএডিটেবল ও সত্যায়িত)।

ড। শুধুমাত্র ৮ম শ্রেণি পাস প্রার্থীদের ক্ষেত্রে স্কুল থেকে পাসকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে।

ঢ। পাসপোর্টের ফটোকপি (যদি থাকে)।

ণ। চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র (NOC)।

বিশেষ দ্রষ্টব্য:

১. কোনো কারণে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকালীন মূল কাগজপত্র জমা দিতে না পারলে ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত) জমা দিলে চলবে। তবে ফলাফল প্রকাশ-পরবর্তী ফরম পূরণ ও নিয়োগ প্রদানের সময় অবশ্যই মূলকপি জমা দিতে হবে।

২. জাতীয়তা/নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ ও অবিবাহিত সনদ স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এবং অভিভাবকের সম্মতিসূচক সনদ প্রতিস্বাক্ষরিত হতে হবে।

৩. জ, ঝ এবং ঞ-এর সনদসমূহ সদ্য স্বাক্ষরিত/তিন মাসের মধ্যে স্বাক্ষরিত হতে হবে।

প্রার্থী বাছাই পরীক্ষা পদ্ধতি ও ধাপঃ

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, ৪টি ধাপে প্রার্থী বাছাই করা হবেঃ

১. প্রাথমিক নির্বাচন।
২. লিখিত পরীক্ষা।
৩. চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা।
৪. মৌখিক পরীক্ষা।

লিখিত পরীক্ষার বিষয়ঃ

প্রার্থী বাছাইয়ের ২য় ধাপে হওয়া লিখিত পরীক্ষা হবে ৪টি বিষয়ের উপর :

  • বাংলা
  • গণিত
  • বিজ্ঞান
  • সাধারণ জ্ঞান

চাকরির সুবিধাদিঃ

ক। বেতন ও ভাতাদি: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।

খ। অন্যান্য:

১. বিনামূল্যে ইউনিফর্ম, থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা।

২. পারিবারিক রেশন সুবিধা।

৩. অবসর গ্রহণকালে অবসর ভাতা ও গ্র্যাচুইটির সুবিধা।

৪. চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন-কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন্ড অফিসার পদে পদোন্নতির সুযোগ।

৫. চাকরিকালীন মৃত্যুবরণ করলে বা পঙ্গু হলে পদবিভিত্তিক বীমা সুবিধা এবং পরিবারের জন্য বেনেভোলেন্ট ফান্ডের আর্থিক সুবিধা।

৬. বিদেশে প্রশিক্ষণ, নৌবাহিনীর জাহাজে বিদেশে শুভেচ্ছা সফর, বিদেশ থেকে জাহাজ আনয়ন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযোগ।

৭. বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ।

৮. নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি।

৯. সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা এবং দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি।

নাবিক ও এমওডিসি পদে ভর্তি পদ্ধতি:

অনলাইনে আবেদনকারীগণকে পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্রসহ নিম্নবর্ণিত ছক মোতাবেক নিজ শাখার নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে তাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিতগণের ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা (HbsAg এবং Dope Test সহ) ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সকল জেলার সকল শাখার প্রার্থীদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মেধাক্রম অনুসারে চুড়ান্ত ফলাফল অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকা এবং এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে।

কেন্দ্রের নাম: নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম

তারিখশাখাজেলা
০৮ নভেম্বর ২০২৬কুক / স্টুয়ার্ডকুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার
০৯ নভেম্বর ২০২৬রেগুলেটিং / রাইটার / স্টোর / মিউজিশিয়ান / এমওডিসি (নৌ)(একই)
১০ নভেম্বর ২০২৬রেগুলেটিং / রাইটার / স্টোর / মিউজিশিয়ান / এমওডিসি (নৌ)(একই)
১১ নভেম্বর ২০২৬রেগুলেটিং / রাইটার / স্টোর / মিউজিশিয়ান / এমওডিসি (নৌ)(একই)
১২ নভেম্বর ২০২৬ডিইউ / ইউসি(একই)
১৪ নভেম্বর ২০২৬ডিইউ / ইউসি(একই)
১৫ নভেম্বর ২০২৬মেডিকেল(একই)
১৬ নভেম্বর ২০২৬টোপাস(একই)
২৩ নভেম্বর ২০২৬ফলাফল প্রকাশ (অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকা এবং এসএমএস)(একই)

ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের ফরম পূরণ ও নিয়োগ প্রদান

কেন্দ্রের নামতারিখশাখা ও সংখ্যা
বানৌজা ঢাকা, শিলক্ষেত, ঢাকা২৬ নভেম্বর ২০২৬ডিইউ/ইউসি (৬৮) ও মিউজিশিয়ান (৯)
(একই)২৮ নভেম্বর ২০২৬ডিইউ/ইউসি (১০০) ও মেডিকেল (১৭)
(একই)২৯ নভেম্বর ২০২৬ডিইউ/ইউসি (১০০), টোপাস (২১) ও এমওডিসি (নৌ) (৬)
(একই)৩০ নভেম্বর ২০২৬রেগুলেটিং (১১), রাইটার (১৫), স্টোর (১৬), কুক (৩৩) ও স্টুয়ার্ড (২২)

নোট: প্রকাশিত ফলাফলে রোল অনুযায়ী নির্ধারিত তারিখে প্রয়োজনীয় সকল সদনপত্রের মূলকপিসহ উপস্থিত হতে হবে।

নাবিক ও এমওডিসি পদে নিয়োেগ পরীক্ষা সময়-সূচিঃ

সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট (https://joinnavy.navy.mil.bd) এ প্রকাশ করা হবে।

সুতরাং নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

MODC মানে কি?

MODC এর ফুল মিনিং Ministry of Defence Constabularies. একজন নাবিক এ MODC উভয় নৌবাহিনীর সদস্য হলেও তাদের মধ্যে বিস্তর পার্থক্য আছে। একজন নাবিকের ট্রেড অনুযায়ি নির্দিষ্ট কাজ থাকে কিন্তু একজন MODC র প্রধান কাজ হলো সেন্ট্রি ডিউটি করা।

অর্থাৎ যুদ্ধকালীন সময়ে নাবিকরা যখন যুদ্ধ জাহাজ নিয়ে লম্বা সময়ের জন্য (৭-১৫ বা আরও বেশি) সমুদ্রে গমন করে তখন MODC রা নৌ ঘাটি, স্থাপনা, অফিস, অফিসার্স কোয়ার্টার ও নাবিক কলনির নিরাপত্তা নিশ্চিৎ করে। MODC রা নাবিকদের মত রেশন, সরকারি বাসা, ইউনিফর্ম পেলেও বেতনের ক্ষেত্রে সমপদবির নাবিকের চেয়ে এক ধাপ নিচে অবস্থান করে।

অর্থাৎ একজন MODC সার্জেন্টের মূল বেতন একজন কর্পোরাল নাবিকের সমান। তাছাড়া অতিতে MODC দের বৈদেশিক মিশন চালু না থাকলেও বর্তমানে বিষয়টি বিবেচনাধীন বলে জানা যায়।


হেল্পলাইন/যোগাযোগ

বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।

বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুনঃ

পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা ১২১৩

  • phone 150x150 1 বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ ফোনঃ ০২-৯৮৩৬১৪১-৯ বর্ধিত ২২১৫
  • phone 150x150 1 বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ হেল্প লাইন : ০১৭৬৯৭০২২১৫ (সকাল ৮.০০ – রাত ৮.০০ ঘটিকা)
  • website icon 11 150x150 copy বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ অফিসিয়াল ওয়েবসাইট: www.joinnavy.navy.mil.bd

আরো বিস্তারিত জানতে নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে এই ঠিকানায়-পরিচালক, পারসোনাল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩। ফোন: ০২-৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৫। মুঠোফোন নম্বর: ০১৭৬৯-৭০২২১৫।


বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ


  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী।
  • phone 150x150 1 বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ মোবাইল নাম্বার: ০৯৬১৩৪৬২২১৫ (০৮০০-১৪৩০ ঘটিকা) ০১৭৬৯৭০২২১৫ (০৮০০-২০০০ ঘটিকা) এ কল করুন।
  • phone 150x150 1 বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ ফোন: ০২-৯৮৩৬১৪১-৯ বর্ধিত ২২১৫।
  • Untitled 2copy বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ ই-মেইল: info@navy.mil.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • %E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B2%E0%A7%8B%E0%A6%97%E0%A7%8B বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ কর্তৃপক্ষের ঠিকানা: পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা ১২১৩।
  • website icon 11 150x150 copy বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: www.joinnavy.navy.mil.bd

বাংলাদেশ নৌবাহিনী জব সার্কুলার ২০২৬

বাংলাদেশ নৌবাহিনী সংক্ষিপ্ত পরিচিতিঃ বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নৌযুদ্ধ শাখা যার দায়িত্বে রয়েছে ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার (৪৫,৮৭৪ মাঠ) সমুদ্রসীমা এবং এই এলাকায় অবস্থিত সকল বন্দর এবং সামরিক স্থাপনার নিরাপত্তা।নৌবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে দেশে এবং বিদেশে বাংলাদেশের সামরিক এবং অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিদেশে মানবিক সহায়তা মিশনেও একটি নেতৃত্বস্থানীয় বাহিনী হিসেবে কাজ করে যাচ্ছে। নৌবাহিনী আঞ্চলিক সন্ত্রাস বিরোধী কার্যক্রমে একটি প্রধান অংশগ্রহণকারী শক্তি এবং জাতিসংঘ মিশনের মাধ্যমে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমেও যুক্ত রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি এ-২০২৭ ব্যাচে নিয়ােগ ২০২৬

নতুন চাকরির খবর সবার আগে পেতে
AVvXsEgWDRSmg1 nH1 9CFx5xtrBM8MMLitrRwtlRHv5kfYxuXYawsci0kpMgk1yJxqhVZ89TMglaUvBZYEkkK4nxBLM6tZJdCuxUQ বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

Similar Posts

Leave a Comment