চাকরির বর্ণনা : বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Coast Guard Job Circular 2025) প্রকাশিত হয়েছে। কোস্ট গার্ড নিয়োগটি তাদের www.coastguard.gov.bd ওয়েবসাইটে ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ২৮ এপ্রিল ২০২৫ তারিখে। বাংলাদেশ কোস্ট গার্ড ০৯ টি পদে মােট ২৭ জন লােক নিয়ােগ দেওয়া হবে। কোস্ট গার্ড সার্কুলার ২০২৫ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, আবেদন শুরু হবে ২৮ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০ টা হতে।
এই পােস্টের মাধ্যমে আমরা বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) নিয়োগ ২০২৫ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Bangladesh Coast Guard Job Circular 2025-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
Bangladesh Coast Guard (BCG) Job Circular 2025
আপনি কি বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান সকল বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তাই আপনি যদি বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) চাকরির বিজ্ঞপ্তি ২০২৫
এক নজরে কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ২৮ এপ্রিল ২০২৫ |
| পদের সংখ্যা: | ২৭ জন |
| বয়সসীমা: | ১৮-৩০ বছর (পদ অনুযায়ী) |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.coastguard.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ২৮ এপ্রিল ২০২৫ |
| আবেদনের শেষ তারিখ: | ১৮ মে ২০২৫ |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | অফিসিয়াল ওয়েবসাইট |
| আবেদনের ঠিকানা: | http://bcg.teletalk.com.bd |
বাংলাদেশ কোস্ট গার্ড বাংলাদেশের সমুদ্র উপকূল অঞ্চলে নিয়োজিত একটি আধা-সামরিক বাহিনী। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে বাংলাদেশ কোস্ট গার্ড চাকরিটি অন্যতম। বাংলাদেশ কোস্ট গার্ডে অসামরিক পদে চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে।
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ ২০২৫ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডে অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি বাংলাদেশ কোস্ট গার্ড চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ বাংলাদেশ কোস্ট গার্ডে অসমরিক পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো পত্রিকায় এবং তাদের www.coastguard.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে ২৮ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। বিসিজি শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৯ টি ক্যাটাগরির পদে মোট ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ২৮ এপ্রিল ২০২৫ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ১৮ মে ২০২৫ বিকাল ৫:০০ টায় শেষ হবে। বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) চাকরিতে আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের bcg.teletalk.com.bd মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০১টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ প্রতি মিনিটে সাঁট লিপিতে বাংলায় সর্বনিম্ন ৫০ ও ইংরেজিতে সর্বনিম্ন ৮০ শব্দের এবং কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতিমিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দের গতি সম্পন্ন।
মাসিক বেতনঃ ১১০০০-২৬৫৯০/- টাকা।
পদের নামঃ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০২টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ প্রতি মিনিচে সাঁট লিপিতে বাংলায় সর্বনিম্ন ৪৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৭০ শব্দের এবং কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দের গতি সম্পন্ন।
মাসিক বেতনঃ ১০২০০-২৪৬৮০/- টাকা।
পদের নামঃ ইউডিএ/ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৩টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোন বিভাগে অন্যূন ২য় শ্রেণির স্নাতক ডিগ্রী।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতিমিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দের গতি সম্পন্ন।
মাসিক বেতনঃ ১০২০০-২৪৬৮০/- টাকা।
পদের নামঃ ধর্মীয় শিক্ষক
পদ সংখ্যাঃ ০১টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড হইতে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
অন্যান্য যোগ্যতাঃ হাফেজ বা ক্বারীগণকে অগ্রাধিকার দেওয়া হইবে; এবং সুললিত কন্ঠের অধিকারী হইতে হইবে।
মাসিক বেতনঃ ১০২০০-২৪৬৮০/- টাকা।
পদের নামঃ অটোমেকানিক
পদ সংখ্যাঃ ০২টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ১ (এক) বৎসর মেয়াদি অন্যূন ২য় শ্রেণির ট্রেড কোর্স সনদপ্রাপ্ত ।
মাসিক বেতনঃ ১০২০০-২৪৬৮০/- টাকা।
পদের নামঃ ড্রাইভার
পদ সংখ্যাঃ ১৩টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ ভারী গাড়ি চালনার ‘বেধ ভারী ড্রাইভিং লাইসেন্স
মাসিক বেতনঃ ৯৭০০-২৩৪৯০/- টাকা।
পদের নামঃ ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যাঃ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন ২য় বিভাগে উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটো ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত ।
মাসিক বেতনঃ ৯৩০০-২২৪৯০/- টাকা।
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ০১টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দের গতি সম্পন্ন।
মাসিক বেতনঃ ৯৩০০-২২৪৯০/- টাকা।
পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ০৩টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতনঃ ৮২৫০-২০০১০/- টাকা।
বাংলাদেশ কোস্ট গার্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://bcg.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদনের শুরু সময় : ২৮ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ১৮ মে ২০২৫ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
বাংলাদেশ কোস্ট গার্ড নতুন জব সার্কুলার
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে বিসিজি চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।


(সূত্র: দৈনিক প্রথম আলো ২৮ এপ্রিল ২০২৫)
Bangladesh Coast Guard (BCG) Job Circular
বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
- ৩৮২ পদে বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Air Force civil Job Circular 2026

- বাংলাদেশ পুলিশ চাকরির বিজ্ঞপ্তি ২০২৬-Police Job Circular 2026

- বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Air Force Job Circular 2026

- বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Bangladesh Army Job Circular 2026

কোস্ট গার্ড নিয়োগে আবেদনের জন্য শর্তাবলীঃ
বাংলাদেশ কোস্ট গার্ড -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। বিসিজি চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) নিয়োগ ২০২৫ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।
- বয়সসীমা: বাংলাদেশ কোস্ট গার্ড চাকরিতে আবেদন করতে আবেদনকারীর বয়স ০১ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। শুধু মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা উল্লিখিত তারিখে ১৮-৩২ বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
- লিঙ্গ: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) সার্কুলার ২০২৫-এ আবেদন করার সুযোগ পাবেন।
- শিক্ষাগত যোগ্যতা: প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন প্রয়োজন পরবে সুতরাং আবেদন করার জন্য প্রার্থীদের অফিসিয়াল ইমেজ অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আরও বিস্তারিত জানার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ দেখুন।
- নিয়োগ পরীক্ষা: সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্র সহ নিয়োগে উল্লেখিত সকল কাগজপাতি সাথে নিয়ে যাইতে হবে।
- জেলা কোটা: প্রকাশিত নিয়োগর তথ্য অনুযায়ী উল্লেখিত জেলার প্রার্থীরা বিসিজি চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।
- চাকরির আবেদন: প্রার্থীদের অবশ্যই অনলাইনে বাংলাদেশ কোস্ট গার্ড চাকরির নির্ধারিত http://bcg.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
বাংলাদেশ কোস্ট গার্ড চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত http://bcg.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-
- ভিজিট করুন http://bcg.teletalk.com.bd ওয়েবসাইট।
- “Application Form” অপশনে ক্লিক করুন।
- আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
- “Next” বোতামে ক্লিক করুন।
- আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
- বাংলাদেশ কোস্ট গার্ড চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
- সঠিক তথ্য দিয়ে কোস্ট গার্ড চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
- আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
- ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
- অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে বাংলাদেশ কোস্ট গার্ড চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
[ মনে রাখা প্রয়ােজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দুটি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB। ]
সতর্ক বার্তা: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) নিয়োগটির আবেদনপত্রে কোন ভুল তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় কোন তথ্য লুকিয়ে রাখলে, দুর্নীতির আশ্রয় নিলে, ভুল তথ্য দিয়ে একাধিক আবেদনপত্র পূরণ করলে, চাকরির পরীক্ষার সময় দুর্ব্যবহার করলে, কর্তৃপক্ষ/- চাকরির আবেদন বাতিল বলে গণ্য করবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিবে।
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে প্রতিটি পদের (গ্রেড: ১৩-১৬) জন্য জনপ্রতি ১১২/- এবং প্রতিটি পদের (গ্রেড: ১৭- ২০) জন্য জনপ্রতি ৫৬/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি বাংলাদেশ কোস্ট গার্ডে অসামরিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
- ১ম SMS: BCG <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করুন।
- ২য় SMS: BCG <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করুন।
বিঃদ্রঃ প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ আপনাকে একটা PIN নম্বর দেওয়া হবে যেটি দ্বিতীয় SMS এ ব্যবহার করবেন।
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগে এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ
যেসকল প্রার্থী বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) নিয়োগ পরীক্ষার এসএমএস পুন:রুদ্ধার করতে চান তারাই শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।
- User ID জানা থাকলে : BCG <স্পেস> Help <স্পেস> User ID & Send to 16222.
Example: BCG Help ABCDEFGH & send to 16222. - PIN Number জানা থাকলে : BCG <স্পেস> Help <স্পেস> PIN <স্পেস> PIN Number & Send to 16222.
Example: BCG Help PIN 12345678 & send to 16222.
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডঃ
বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।
বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bcg.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন
বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে দুটি ধাপে ধাপ দুটি হলােঃ
১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)।
বাংলাদেশ কোস্ট গার্ড চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবেন। মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটির ০১ টি করে সত্যায়িত কপিও সঙ্গে নিতে হবে।
- সকল স্তরের শিক্ষাগত যােগ্যার সনদপত্র।
- নাগরিকত্বের সনদপত্র।
- শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় হতে প্রাপ্ত সনদপত্র।
- মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধার সনদপত্র।
- চারিত্রিক সনদপত্র।
- ভােটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
- Applicant’s Copy/আবেদনের কপি।
[ সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে ]
বাংলাদেশ কোস্ট গার্ডে অসামরিক পদে নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) ওয়েবসাইট www.coastguard.gov.bd এ প্রকাশ করা হবে।
সুতরাং নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।
হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
অফিসিয়াল ওয়েবসাইট: www.coastguard.gov.bd
বাংলাদেশ কোস্ট গার্ড জব সার্কুলার ২০২৫
বাংলাদেশ কোস্ট গার্ড সংক্ষিপ্ত পরিচিতিঃ বাংলাদেশ কোস্ট গার্ড বাংলাদেশের সমুদ্র উপকূল অঞ্চলে নিয়োজিত একটি আধা-সামরিক বাহিনী। এই সংস্থা জাতীয় ও আন্তর্জাতিক বিবিধ আইন প্রয়োগের মাধ্যমে উপকূল অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধান এবং জাতীয় স্বার্থ রক্ষা করে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে যথোপযুক্ত সামুদ্রিক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে কোস্ট গার্ডের ভূমিকা পালন করে আসছিল।
‘কোস্ট গার্ড এ্যাক্ট ১৯৯৪’ মহান জাতীয় সংসদে পাশ করার মাধ্যমে বাংলাদেশে কোস্ট গার্ড গঠন করা হয় এবং ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারিতে “GUARDIAN AT SEA” মূলমন্ত্রে একটি আধাসামরিক স্বতন্ত্র বাহিনী হিসাবে বাংলাদেশ কোস্ট গার্ড তার যাত্রা শুরু করে। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
সতর্কতা: বাংলাদেশ কোস্ট গার্ড চাকরি পাওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। যদি আপনি বিসিজি- চাকরি পাওয়ার জন্য কারো সাথে আর্থিক লেনদেন করেন এর জন্য আমাদের ওয়েবসাইট https://jobsnoticebd.com বা বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) এর জন্য কোন দায়ভার গ্রহণ করবে না ।
পরামর্শ: বিসিজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর যে কোন আপডেট খবর পেতে আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরি ক্যাটাগরি ভিজিট করতে পারেন। আমরা বাংলাদেশ কোস্ট গার্ড চাকরির সম্পর্কিত সকল আপডেট খবর এই ক্যাটাগরিতে সংযুক্ত করি।




I really enjoyed reading this blog post. It was very informative and I learned a lot. Thank you for writing it.