চাকরির বর্ণনা : তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (CDB Job Circular 2026) প্রকাশিত হয়েছে। তুলা উন্নয়ন বোর্ডের নিয়োগটি তাদের www.cdb.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত করেছে ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে। তুলা উন্নয়ন বোর্ডটিতে ১০ টি পদে মােট ৩৪ জন লােক নিয়ােগ দেওয়া হবে। সিডিবি জব সার্কুলার ২০২৬ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, আবেদন শুরু হবে ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০ টা হতে।
এই পােস্টের মাধ্যমে আমরা তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) নিয়োগ ২০২৬ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Cotton Development Board Job Circular 2026-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
Cotton Development Board (CDB) Job Circular 2026
আপনি কি তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন। আমরা এই সাইটে নিয়মিত চলমান তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
তুলা উন্নয়ন বোর্ড চাকরির বিজ্ঞপ্তি ২০২৬
এক নজরে সিডিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম: | তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ২৬ জানুয়ারি ২০২৬ |
| পদ ক্যাটাগরি: | ১০ টি |
| পদের সংখ্যা: | ৩৪ জন |
| বয়সসীমা: | ০১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর (পদ অনুযায়ী)। |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)। |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.cdb.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ২৭ জানুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখ: | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০০ টা। |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | দৈনিক প্রথম আলো |
| আবেদনের ঠিকানা: | http://cdb.teletalk.com.bd |
তুলা উন্নয়ন বোর্ড বা সিডিবি একটি স্বায়ত্তশাসিত জাতীয় সংস্থা যা বাংলাদেশের তুলা শিল্পের জন্য দায়বদ্ধ। এর সদরদপ্তর ঢাকা, বাংলাদেশে অবস্থিত। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে তুলা উন্নয়ন বোর্ড চাকরিটি অন্যতম। সিডিবি চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন।
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৬ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে সিডিবি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি তুলা উন্নয়ন বোর্ড চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ তুলা উন্নয়ন বোর্ড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো পত্রিকায় এবং তাদের www.cdb.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। সিডিবি শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ১০ টি ক্যাটাগরির পদে মোট ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ২৭ জানুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০০ টায় শেষ হবে। তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) চাকরিতে আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের cdb.teletalk.com.bd মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১। পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ০৩ (তিন) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি: ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/- টাকা
২। পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৩ (তিন) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা । সাঁটলিপিতে সর্বনিম্ন গতি: ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি: ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/- টাকা
৩। পদের নাম: ট্রাক্টর চালক
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স
মাসিক বেতন: (গ্রেড–১৫) ৯,৭০০–২৩,৪৯০/- টাকা
৪। পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৬ (ছয়) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি: ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা
৫। পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে Word Processingসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা
৬। পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০৩ (তিন) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে Word Processingসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা
৭। পদের নাম: জিন মেকানিক
পদ সংখ্যা: ০২ (দুই) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো কারিগরি প্রতিষ্ঠান হতে যান্ত্রিক বা বৈদ্যুতিক ট্রেড কোর্স উত্তীর্ণ
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা
৮। পদের নাম: স্টোর-কিপার-কাম-ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে Word Processingসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা
৯। পদের নাম: জীপ/পিকআপ চালক
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা
১০। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১৩ (তের) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০/- টাকা
তুলা উন্নয়ন বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://cdb.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদনের শুরু সময় : ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
তুলা উন্নয়ন বোর্ড নতুন জব সার্কুলার
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে সিডিবি চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।

(সূত্র: দৈনিক প্রথম আলো ২৬ জানুয়ারি ২০২৬ )




(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট )
Cotton Development Board Job Circular
তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
- জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DC Office Job Circular 2026

- নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Narayanganj DC Office Job Circular 2026

- কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Kurigram DC Office Job Circular 2026

- কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Kishoreganj DC Office Job Circular 2026

তুলা উন্নয়ন বোর্ড নিয়োগে আবেদনের জন্য শর্তাবলীঃ
তুলা উন্নয়ন বোর্ড -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। সিডিবি চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) নিয়োগ ২০২৬ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।
- শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, এসএসসি, স্নাতক, বি.এসসি ইঞ্জিনিয়ারিং এবং স্নাতকোত্তর বা সমমানের যে কোনও ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ১৮ থেকে ৩২ বছর হতে হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
- অভিজ্ঞতা: অভিজ্ঞ এবং ননঅভিজ্ঞ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- অন্যান্য যোগ্যতা: পদের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
- জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- জেলা কোটা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
তুলা উন্নয়ন বোর্ড চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত cdb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-
- ভিজিট করুন http://cdb.teletalk.com.bd ওয়েবসাইট।
- “Application Form” অপশনে ক্লিক করুন।
- আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
- “Next” বোতামে ক্লিক করুন।
- আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
- তুলা উন্নয়ন বোর্ড চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
- সঠিক তথ্য দিয়ে সিডিবি চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
- আপনার সাম্প্রতিক রঙিন ছবি (300×300 px) এবং স্বাক্ষর ছবি (300×80 px) আপলোড করুন।
- ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
- অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে তুলা উন্নয়ন বোর্ড চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১-০৯ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা এবং বাকি ক্রমিক ১০ নং পদের জন্য ৫৬/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
১ম SMS : CDB User ID লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন : CDB DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে।
২য় SMS: CDB Yes PIN লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন: CDB Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগে এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ
যেসকল প্রার্থী তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষার এসএমএস পুন:রুদ্ধার করতে চান তারাই শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে : CDB Help User ID and Send to 16222.
Example: CDB Help ABCDEFGH and send to 16222.
PIN Number জানা থাকলে : CDB Help PIN PIN Number and Send to 16222.
Example: CDB Help PIN 12345678 and send to 16222.
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।
সিডিবি নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি cdb.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ
সিডিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে দুটি ধাপে ধাপ দুটি হলােঃ
১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)।
তুলা উন্নয়ন বোর্ড চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ভাইভা ( মৌখিক) পরীক্ষার সময়, প্রার্থীদের সকল সার্টিফিকেটের মূল কপি আনতে হবে। প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্ৰ প্ৰদৰ্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে।
এছাড়াও, নিম্নলিখিত নথিগুলির সত্যায়িত ফটোকপিগুলির একটি সেট জমা দিতে হবে :
- Applicant’s Copy/আবেদনের কপি এবং প্রবেশপত্র।
- সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্র।
- ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
- চারিত্রিক সনদ (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)
- কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে: প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি)
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.cdb.gov.bd এ প্রকাশ করা হবে।
সুতরাং সিডিবি নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত ইমেইল, ফোন নাম্বার, ফেইসবুক পেইজ এ যোগাযোগ করুন।
তবে (মেইল/ মেসেজ এর subject-এ Organization Name : CDB. Post Name: Applicant’s User ID এবং Contact Number (যোগাযোগের ফোন নাম্বার) অবশ্যই উল্লেখ করে করতে হবে)।
হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ
- প্রতিষ্ঠানের নাম: তুলা উন্নয়ন বোর্ড।
মোবাইল নাম্বার: ০২৫৫০২৮৩৬৭।
ই-মেইল: ed@cdb.gov.bd।
কর্তৃপক্ষের ঠিকানা: তুলা উন্নয়ন বোর্ড, তুলা ভবন (রিয়ার বিল্ডিং), ৫ম তলা, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ।
কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: www.cdb.gov.bd।
তুলা উন্নয়ন বোর্ড জব সার্কুলার ২০২৬
তুলা উন্নয়ন বোর্ড সংক্ষিপ্ত পরিচিতিঃ তুলা উন্নয়ন বোর্ড টি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি তুলা চাষের প্রচার ও সুরক্ষা এবং তুলা গবেষণা ও সম্প্রসারণ কাজে নিয়োজিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলো বীজ আমদানি মাধ্যমে ১৯৭০ এর দশকে তুলা উৎপাদন বৃদ্ধি করেছিল। ২০১৫ সালে বোর্ডটি বাংলাদেশে জিএম তুলা নিয়ে পরীক্ষা করেছিল। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)




কর্তৃপক্ষের ঠিকানা: তুলা উন্নয়ন বোর্ড, তুলা ভবন (রিয়ার বিল্ডিং), ৫ম তলা, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ।