চাকরির বর্ণনা : পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (DOE Job Circular 2025) প্রকাশিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের নিয়োগটি তাদের www.doe.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত করেছে ২৮ অক্টোবর ২০২৫ তারিখে। পরিবেশ অধিদপ্তর ১৬ টি পদে মােট ১৮৮ জন লােক নিয়ােগ দেওয়া হবে। পরিবেশ অধিদপ্তর জব সার্কুলার ২০২৫ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, আবেদন শুরু হবে ৩০ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০ টা হতে।
এই পােস্টের মাধ্যমে আমরা পরিবেশ অধিদপ্তর (ডিওই) নিয়োগ ২০২৫ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Department of Environment (DOE) Job Circular 2025-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
Department of Environment Job Circular 2025
আপনি কি পরিবেশ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান পরিবেশ অধিদপ্তর (ডিওই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তাই আপনি যদি পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
পরিবেশ অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৫
এক নজরে পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
| প্রতিষ্ঠানের নাম: | পরিবেশ অধিদপ্তর (ডিওই) |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ২৮ অক্টোবর ২০২৫ |
| পদ ক্যাটাগরি: | ১৬ টি |
| পদের সংখ্যা: | ১৮৮ জন |
| বয়সসীমা: | ১৮-৩০ বছর (পদ অনুযায়ী) |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.doe.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ৩০ অক্টোবর ২০২৫ সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ: | ২০ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:০০ টা |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | অফিসিয়াল ওয়েবসাইট |
| আবেদনের ঠিকানা: | http://doe.teletalk.com.bd |
পরিবেশ অধিদপ্তর (সংক্ষেপে: ডিওই) বাংলাদেশ সরকারের একটি পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর অধীনস্থ একটি বিভাগ। এটি ঢাকা,বাংলাদেশে অবস্থিত। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে পরিবেশ অধিদপ্তরের চাকরিটি অন্যতম। পরিবেশ অধিদপ্তর চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। পরিবেশ অধিদপ্তর (ডিওই) বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে।
পরিবেশ অধিদপ্তর নিয়োগ ২০২৫ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি পরিবেশ অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। পরিবেশ অধিদপ্তর (ডিওই) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ পরিবেশ অধিদপ্তর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের www.doe.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে ২৮ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ১৬ টি ক্যাটাগরির পদে মোট ১৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ৩০ অক্টোবর ২০২৫ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ২০ নভেম্বর ২০২৫ বিকাল ৫:০০ টায় শেষ হবে। পরিবেশ অধিদপ্তর (ডিওই) চাকরিতে আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের doe.teletalk.com.bd মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ১৩ টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: ১১৩০০-২৭৩০০ টাকা (গ্রেড-১২)
২. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
৪. পদের নাম: ড্রাফটসম্যান (নন-ডিপ্লোমা)
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ৯৭০০-২৩৪৯০ টাকা (গ্রেড-১৫)
৫. পদের নাম: গবেষণাগার সহকারী
পদসংখ্যা: ১৭টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ৯৭০০-২৩৪৯০ টাকা (গ্রেড-১৫)
৬. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ৩৩ টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
৮. পদের নাম: নমুনা সংগ্রহকারী
পদসংখ্যা: ৩২টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
৯. পদের নাম: লাইব্রেরি সহকারী
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
১০. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
১১. পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
১২. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: হালকা অথবা ভারী যানবাহন চালনার লাইসেন্স। গাড়ি চালনায় অন্যূন ০২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।
মাসিক বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
১৩. পদের নাম: প্রসেস সার্ভার
পদসংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা:মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ৮৮০০-২১৩১০ টাকা (গ্রেড-১৮)
১৪. পদের নাম: ক্যাশ সরকার
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ৮৫০০-২০৫৭০ টাকা (গ্রেড-১৯)
১৫. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১৬টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ৮৫০০-২০৫৭০ টাকা (গ্রেড-১৯)
১৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪৮টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
পরিবেশ অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পরিবেশ অধিদপ্তর নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি পরিবেশ অধিদপ্তর (ডিওই) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://doe.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদনের শুরু সময় : ৩০ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ২০ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
পরিবেশ অধিদপ্তর নতুন জব সার্কুলার
পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে পরিবেশ অধিদপ্তর (ডিওই) চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে পরিবেশ অধিদপ্তর চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।

(সূত্র: দৈনিক আমার দেশ ২৮ অক্টোবর ২০২৫)
Department of Environment (DOE) Job Circular
পরিবেশ অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
- জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DC Office Job Circular 2026

- নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Narayanganj DC Office Job Circular 2026

- কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Kurigram DC Office Job Circular 2026

- কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Kishoreganj DC Office Job Circular 2026

পরিবেশ অধিদপ্তর নিয়োগে আবেদনের জন্য শর্তাবলীঃ
পরিবেশ অধিদপ্তর -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। পরিবেশ অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন পরিবেশ অধিদপ্তর (ডিওই) নিয়োগ ২০২৫ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।
- বয়সসীমা: পরিবেশ অধিদপ্তর চাকরিতে আবেদন করতে আবেদনকারীর বয়স ০১ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন) শুধু মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা উল্লিখিত তারিখে ১৮-৩২ বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
- লিঙ্গ: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পরিবেশ অধিদপ্তর সার্কুলার ২০২৫-এ আবেদন করার সুযোগ পাবেন।
- শিক্ষাগত যোগ্যতা: প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন প্রয়োজন পরবে সুতরাং আবেদন করার জন্য প্রার্থীদের অফিসিয়াল ইমেজ অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আরও বিস্তারিত জানার জন্য পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ দেখুন।
- নিয়োগ পরীক্ষা: সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্র সহ নিয়োগে উল্লেখিত সকল কাগজপাতি সাথে নিয়ে যাইতে হবে।
- জেলা কোটা: প্রকাশিত নিয়োগর তথ্য অনুযায়ী উল্লেখিত জেলার প্রার্থীরা পরিবেশ অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।
- চাকরির আবেদন: প্রার্থীদের অবশ্যই অনলাইনে পরিবেশ অধিদপ্তর চাকরির নির্ধারিত http://doe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
পরিবেশ অধিদপ্তর নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
পরিবেশ অধিদপ্তর চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। পরিবেশ অধিদপ্তর (ডিওই) নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত http://doe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-
- ভিজিট করুন http://doe.teletalk.com.bd ওয়েবসাইট।
- “Application Form” অপশনে ক্লিক করুন।
- আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
- “Next” বোতামে ক্লিক করুন।
- আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
- পরিবেশ অধিদপ্তর চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
- সঠিক তথ্য দিয়ে পরিবেশ অধিদপ্তর চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
- আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
- ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
- অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে পরিবেশ অধিদপ্তর চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
[ মনে রাখা প্রয়ােজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দুটি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB। ]
সতর্ক বার্তা: আগ্রহী প্রার্থীরা পরিবেশ অধিদপ্তর (ডিওই) নিয়োগটির আবেদনপত্রে কোন ভুল তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় কোন তথ্য লুকিয়ে রাখলে, দুর্নীতির আশ্রয় নিলে, ভুল তথ্য দিয়ে একাধিক আবেদনপত্র পূরণ করলে, চাকরির পরীক্ষার সময় দুর্ব্যবহার করলে, কর্তৃপক্ষ/- চাকরির আবেদন বাতিল বলে গণ্য করবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিবে।
পরিবেশ অধিদপ্তর নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
পরিবেশ অধিদপ্তর নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১ নং পদের জন্য আবেদন ফি ১৫৮/- টাকা, ক্রমিক ০২-১২ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা এবং বাকি ক্রমিক ১৩-১৬ নং পদের জন্য ৫৬/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি পরিবেশ অধিদপ্তর (ডিওই) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
- ১ম SMS: DOE User ID লিখে 16222 নম্বরে Send করুন।
- ২য় SMS: DOE Yes PIN লিখে 16222 নম্বরে Send করুন।
বিঃদ্রঃ প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ আপনাকে একটা PIN নম্বর দেওয়া হবে যেটি দ্বিতীয় SMS এ ব্যবহার করবেন।
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।
পরিবেশ অধিদপ্তর নিয়োগে এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ
যেসকল প্রার্থী পরিবেশ অধিদপ্তর (ডিওই) নিয়োগ পরীক্ষার এসএমএস পুন:রুদ্ধার করতে চান তারাই শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।
- User ID জানা থাকলে : DOE Help User ID & Send to 16222.
Example: DOE Help ABCDEFGH & send to 16222. - PIN Number জানা থাকলে : DOE Help PIN PIN Number & Send to 16222.
Example: DOE Help PIN 12345678 & send to 16222.
পরিবেশ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডঃ
পরিবেশ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।
পরিবেশ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://doe.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন
পরিবেশ অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ
পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে দুটি ধাপে ধাপ দুটি হলােঃ
১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)।
পরিবেশ অধিদপ্তর চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবেন। মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটির ০১ টি করে সত্যায়িত কপিও সঙ্গে নিতে হবে।
- সকল স্তরের শিক্ষাগত যােগ্যার সনদপত্র।
- নাগরিকত্বের সনদপত্র।
- শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় হতে প্রাপ্ত সনদপত্র।
- মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধার সনদপত্র।
- চারিত্রিক সনদপত্র।
- ভােটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
- Applicant’s Copy/আবেদনের কপি।
[ সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে ]
পরিবেশ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ
পরিবেশ অধিদপ্তর নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও পরিবেশ অধিদপ্তর (ডিওই) নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.doe.gov.bd এ প্রকাশ করা হবে।
সুতরাং পরিবেশ অধিদপ্তর নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
পরিবেশ অধিদপ্তর নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।
হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
অফিসিয়াল ওয়েবসাইট: www.doe.gov.bd
পরিবেশ অধিদপ্তর জব সার্কুলার ২০২৫
পরিবেশ অধিদপ্তর সংক্ষিপ্ত পরিচিতিঃ পরিবেশ সংরক্ষণ আন্তর্জাতিকভাবে সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম। ক্রমাগত পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরে পরিবেশগত এই বিষয়টির প্রতি বিশ্ব নেতাদের দৃষ্টি নিবদ্ধ করার চেষ্টা করেছেন। ১৯৭২ সালে স্টকহোমে অনুষ্ঠিত স্টকহোম কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট এর মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণে আন্তজাতিক সহযোগিতামূলক কার্যক্রমের সূচনা হয় ।
ভিশনঃ ২০৪১ সালের মধ্যে দূষণমুক্ত বসবাসযোগ্য একটি সুস্থ, সুন্দর ও মডেল বাংলাদেশ গড়ে তোলা।
মিশনঃ বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে –
*বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা।
*পরিবেশ সংক্রান্ত আইন-কানুন ও বিধি-বিধানের যথাযথ প্রয়োগ।
*পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি। টেকসই উন্নয়ন ও পরিবেশ সুশাসন নিশ্চিত করা।
*উন্নয়ন পরিকল্পনায় অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত করা।
*“গ্রিন গ্রোথকে” উৎসাহিত করা। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
সতর্কতা: পরিবেশ অধিদপ্তর চাকরি পাওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। যদি আপনি পরিবেশ অধিদপ্তর চাকরি পাওয়ার জন্য কারো সাথে আর্থিক লেনদেন করেন এর জন্য আমাদের ওয়েবসাইট https://jobsnoticebd.com বা পরিবেশ অধিদপ্তর (ডিওই) এর জন্য কোন দায়ভার গ্রহণ করবে না ।
পরামর্শ: পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর যে কোন আপডেট খবর পেতে আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরি ক্যাটাগরি ভিজিট করতে পারেন। আমরা পরিবেশ অধিদপ্তর চাকরির সম্পর্কিত সকল আপডেট খবর এই ক্যাটাগরিতে সংযুক্ত করি।



