চাকরির বর্ণনা : ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ (49th Special BCS Education 2025) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সার্কুলারটি তাদের www.bpsc.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে ২১ জুলাই ২০২৫ তারিখে। ৪৯তম বিসিএসে বাংলাদেশ সিভিল সার্ভিস (শিক্ষা) ক্যাডারে ৬৮৩ জন লােক নিয়ােগ দেওয়া হবে। ৪৯তম বি.সি.এস (শিক্ষা) ক্যাডার সার্কুলার ২০২৫ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, আবেদন শুরু হবে ২২ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০ টা হতে।
এই পােস্টের মাধ্যমে আমরা ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) ক্যাডারে নিয়োগ ২০২৫ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন 49th Special BCS Education Circular 2025-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
আপনি কি ৪৯তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তাই আপনি যদি ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) পরীক্ষা-২০২৫
এক নজরে ৪৯তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২৫
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ২১ জুলাই ২০২৫ |
| পদ ক্যাটাগরি: | ২৭+০৯ = ৩৬ টি |
| পদের সংখ্যা: | ৬৫৩+৩০ = ৬৮৩ জন |
| বয়সসীমা: | ১৮-৩০ বছর |
| শিক্ষাগত যোগ্যতা: | স্নাতক পাশ |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.bpsc.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ২২ জুলাই ২০২৫ সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ: | ২২ আগস্ট ২০২৫ সন্ধা ০৬:০০ টা |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | অফিসিয়াল ওয়েবসাইট |
| আবেদনের ঠিকানা: | http://bpsc.teletalk.com.bd |
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা যার কাজ সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব পালন করা। এটি একটি সাংবিধানিক ও স্বাধীন সংস্থা। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে সরকারি কর্ম কমিশন সচিবালয় চাকরিটি অন্যতম। সরকারি কর্ম কমিশন চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। সরকারি কর্ম কমিশন সচিবালয় (বিপিএসসি) বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে।
৪৯তম বিসিএস নিয়োগ ২০২৫ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি ৪৯ তম বিসিএস চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। ৪৯তম বাংলাদেশ সিভিল সার্ভিস (শিক্ষা) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই ৪৯তম বিসিএসের মাধ্যমে ২৭+০৯ = ৩৬ টি ক্যাটাগরিতে ৬৫৩+৩০ = ৬৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪৯তম বিসিএস সার্কুলারে আবেদনটি ২২ জুলাই ২০২৫ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ২২ আগস্ট ২০২৫ বিকাল ০৬:০০ টা মিনিটে শেষ হবে। ৪৯তম বিসিএস পরীক্ষার আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের bpsc teletalk com bd ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পরীক্ষার নাম: ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) ক্যাডার
বিসিএস ক্যাডারের নাম: বাংলাদেশ সিভিল সার্ভিস (শিক্ষা)
এবার সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগের লক্ষ্যে ৪৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০১৫ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তির তথ্যমতে, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদ বাংলা বিভাগে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
৪৯তম বি.সি.এস (শিক্ষা) ক্যাডার পরীক্ষা-২০২৫
৪৯ তম বিসিএস সার্কুলারে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি ৪৯ তম বিসিএস সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://bpsc.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদনের শুরু সময় : ২২ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ২২ আগস্ট ২০২৫ তারিখ সন্ধা ০৬:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
৪৯তম বিসিএস নতুন জব সার্কুলার
৪৯তম বাংলাদেশ সিভিল সার্ভিস (শিক্ষা) ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) ক্যাডারে চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) ক্যাডার চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।











(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
49th Special BCS Education Circular
৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) ক্যাডার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
- ৫৮৭ পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ১৭৭ পদে গণপূর্ত অধিদপ্তর (PWD) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ৫৭৫ পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ৩৮২ পদে বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Air Force civil Job Circular 2026

৪৯তম বিসিএস বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য শর্তাবলীঃ
- বয়সসীমা (Age limit): ০১ জুলাই খ্রিষ্টাব্দ তারিখে সকল ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ হতে ৩২ বছর। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
- নাগরিকত্ব (Nationality ): প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।
- লিঙ্গ (Gender): প্রকৃত যোগ্যতাধারী এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধান অনুযায়ী বাংলাদেশের যে কোন নাগরিক ৪৯তম বি.সি.এস. পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণের জন্য যোগ্য হবেন।
- চাকরিরত প্রার্থী ধরন: প্রজাতন্ত্রের কর্মে (সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা) অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্যতাসম্পন্ন এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতিপ্রাপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
৪৯তম বিসিএস বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
প্রার্থীকে Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। বর্ণিত ওয়েবসাইটে ৪৯তম বি.সি.এস. পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা এবং নির্ধারিত BPSC Form-1 দৃশ্যমান হবে।
অনলাইন আবেদনপত্র (BPSC From-1) পূরণের বিষয়ে ৪৯তম বি.সি.এস. পরীক্ষা-২০২৫ এর আবেদনপত্র (BPSC Form-1) অনলাইনে পূরণ, sms-এর মাধ্যমে ‘ফি’ জমাদান এবং Admit Card প্রাপ্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিরোনামে দেয়া থাকবে। অনলাইন ফরম পূরণের পূর্বে প্রার্থীকে উক্ত নির্দেশনা অংশটি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা ভালভাবে জেনে নিতে হবে।
- ভিজিট করুন http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইট।
- 49th Bcs Circular Application Form অপশনে ক্লিক করুন।
- ক্যাডার পছন্দের ভিত্তিতে Application Form-এর ৩টি ক্যাটাগরি রয়েছে যেকোন একটি পদ সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
- No সিলেক্ট করুন তারপর পুনরায় Next এ ক্লিক করুন।
- ৪৯তম বিসিএস পরীক্ষার আবেদন ফরম পেয়ে যাবেন।
[ মনে রাখা প্রয়ােজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দুটি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB। ]
৪৯তম বিসিএস বিজ্ঞপ্তিতে নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
৪৯তম বিসিএস পরীক্ষা ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে ৪৯তম বি.সি.এস. পরীক্ষা-২০২৫ এর ফি ২০০/- টাকা জমা দিতে পারবেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী পরীক্ষার ফি বাবদ ৫৬/- টাকা । আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি ৪৯তম বিসিএস বিজ্ঞপ্তিতে 2025 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
- ১ম SMS: BCS <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করুন।
- ২য় SMS: BCS <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করুন।
বিঃদ্রঃ প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ আপনাকে একটা PIN নম্বর দেওয়া হবে যেটি দ্বিতীয় SMS এ ব্যবহার করবেন।
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।
৪৯তম বিসিএস বিজ্ঞপ্তিতে নিয়োগে এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ
শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।
- User ID জানা থাকলে : BCS <স্পেস> Help <স্পেস> User ID & Send to 16222.
Example: BCS Help ABCDEFGH & send to 16222. - PIN Number জানা থাকলে : BCS <স্পেস> Help <স্পেস> PIN <স্পেস> PIN Number & Send to 16222.
Example: BCS Help PIN 12345678 & send to 16222.
৪৯তম বিসিএস পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডঃ
বিজ্ঞপ্তির ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসারে পরীক্ষার নির্ধারিত ফি প্রদান করলে টেলিটক হতে প্রেরিত SMS বার্তায় প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে প্রার্থী দৈবচয়নের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত রেজিস্ট্রেশন নম্বর সংবলিত প্রবেশপত্র পরীক্ষার পূর্বে ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোড বিষয়ে তারিখ ও সময় যথাসময়ে কমিশন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তি এবং BPSC Form-1 এ প্রার্থী কর্তৃক পূরণকৃত মোবাইল নম্বরে টেলিটকের মাধ্যমে SMS বার্তায় জানিয়ে দেয়া হবে।
৪৯তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ
বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪-এর বিধান অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিসে উপযুক্ত প্রার্থী মনোনয়নের উদ্দেশ্যে সরকারী কর্ম কমিশন নিম্নোক্ত ৩ স্তর বিশিষ্ট নিয়োগ পরীক্ষা গ্রহণ করে থাকে
১. ২০০ নম্বরের bcs application MCQ Type Preliminary Test I।
২. প্রিলিমিনারি টেস্টে কৃতকার্য প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।
৩. লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের জন্য ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা।
কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবেন। মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটির ০১ টি করে সত্যায়িত কপিও সঙ্গে নিতে হবে।
- সকল স্তরের শিক্ষাগত যােগ্যার সনদপত্র।
- নাগরিকত্বের সনদপত্র।
- শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় হতে প্রাপ্ত সনদপত্র।
- মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধার সনদপত্র।
- চারিত্রিক সনদপত্র।
- ভােটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
- Applicant’s Copy/আবেদনের কপি।
[ সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে ]
৪৯তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ:
৪৯তম বি.সি.এস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা (MCQ Type) – ২০২৫ সালের আক্টোবর/২০২৫ মাসের ১ম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
৪৯তম বিসিএস পরীক্ষার নম্বর বণ্টন:
পরীক্ষার নম্বর বণ্টন: মোট নম্বর : ৩০০
ক.লিখিত পরীক্ষা (MCQ Type) : ২০০
খ.মৌখিক পরীক্ষা : ১০০
সর্বমোট= ৩০০
৪৯তম বিসিএস লিখিত পরীক্ষা (MCQ Type) এর বিষয়সমূহ, নম্বর বন্টন, সময় ও গুরুত্বপূর্ণ তথ্যাদি নিম্নরূপ :
| ক্রমিক | বিষয় | নম্বর বন্টন | সময় |
| ১ | বাংলা | ২০ | ০২ ঘন্টা |
| ২ | ইংরেজি | ২০ | ০২ ঘন্টা |
| ৩ | বাংলাদেশ বিষয়াবলি | ২০ | ০২ ঘন্টা |
| ৪ | আন্তর্জাতিক বিষয়াবলি | ২০ | ০২ ঘন্টা |
| ৫ | মানসিক দক্ষতা | ১০ | ০২ ঘন্টা |
| ৬ | গাণিতিক যুক্তি | ১০ | ০২ ঘন্টা |
| ৭ | সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয় | ১০০ | ০২ ঘন্টা |
| সর্বমোট= | ২০০০ |
পরীক্ষায় মোট ২০০ (দুইশত) টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর হতে ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা যাবে।
৪৯তম বিসিএস পরীক্ষা কেন্দ্র:
লিখিত পরীক্ষা (MCQ Type) কেবল ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে শর্ত থাকে যে, প্রার্থী সংখ্যা এবং পরিস্থিতি বিবেচনায় কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকার বাইরে অন্যান্য কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
৪৯তম বিসিএস লিখিত পরীক্ষা (MCQ Type) এর উপযুক্ততা ও কৃতকার্যতা:
১। লিখিত পরীক্ষা (MCQ Type) এর পাশ নম্বর কমিশন কর্তৃক নির্ধারিত হবে; এ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
২। উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর ঠিকভাবে না লিখলে এবং ঠিকভাবে বৃত্ত পূরণ না করলে বা কোনরূপ কাটাকাটি করলে প্রার্থিতা বাতিল হবে।
৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষা:
১। যে সকল প্রার্থী লিখিত পরীক্ষায় (MCQ Type) উত্তীর্ণ হবেন এবং লিখিত পরীক্ষা (MCQ Type) এর পর যাদের BPSC Form-1 সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত পাওয়া যাবে শুধু তারাই ৪৯তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
২। মৌখিক পরীক্ষার পূর্ণ নম্বর ১০০ (একশত) এবং পাস নম্বর ৫০ (পঞ্চাশ)।
৪৯তম বিসিএস লিখিত পরীক্ষা (MCQ Type) এর উত্তরপত্র ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত:
১। বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ এর বিধান অনুযায়ী লিখিত পরীক্ষা (MCQ Type) এর সকল উত্তরপত্র গোপনীয় দলিল হিসেবে গণ্য হবে। কোন অবস্থাতেই কোন প্রার্থী বা তার প্রতিনিধিকে উত্তরপত্র প্রদর্শন বা প্রদান করা হবে না। লিখিত পরীক্ষা (MCQ Type) এর উত্তরপত্র পুনঃপরীক্ষণ বা পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে না।
২। বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ এর বিধান অনুযায়ী মৌখিক পরীক্ষার নম্বর গোপন থাকবে এবং উক্ত পরীক্ষার নম্বর বা সংশ্লিষ্ট তথ্য প্রার্থী বা তার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না।
৪৯তম বিসিএস লিখিত পরীক্ষা (MCQ Type) এর সিলেবাস প্রাপ্তি:
লিখিত পরীক্ষা (MCQ Type) এর বিষয়ভিত্তিক সিলেবাস ইতোমধ্যে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd দেওয়া হয়েছে এবং টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এও পাওয়া যাবে। প্রার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে তাদের লিখিত পরীক্ষা (MCQ Type) এর সিলেবাস ডাউনলোড করতে পারবেন।
৪৯তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষা:
কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের সম্মুখে হাজির হতে হবে। মেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষার সময় প্রার্থীদের নিম্নোক্ত দৈহিক যোগ্যতা থাকতে হবে:
| প্রার্থী | ন্যূনতম উচ্চতা | ন্যূনতম ওজন |
| পুরুষ | ১৫২.৪০ সে. মি. | ৪৯.৯৯ কে.জি. |
| মহিলা | ১৪৭.৩২ সে. মি. | ৪৩.৫৪ কে.জি. |
১। উল্লিখিত উচ্চতা না থাকলে কোন প্রার্থী নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবেন না। কোন প্রার্থীর বর্ণিত ওজন না থাকলে তিনি সাময়িকভাবে অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থীকে বিধি অনুযায়ী দৃষ্টিশক্তিসম্পন্ন হতে হবে। অন্যান্য স্বাস্থ্যগত যোগ্যতা সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলি যথাসময়ে জানানো হবে। উল্লেখ্য, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার বিধানসমূহ সরকারি সিদ্ধান্ত অনুসরণপূর্বক সম্পন্ন করা হবে
২। বুকের মাপ, ওজন ও উচ্চতা: প্রার্থীকে অনলাইন ফরমের নির্ধারিত স্থানে বুকের মাপ সেন্টিমিটারে উল্লেখ করতে হবে। লিখিত পরীক্ষায় (MCQ Type) উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন অনলাইন ফরমের মুদ্রিত কপির সাথে উচ্চতা সেন্টিমিটারে, ওজন কে.জি. তে এবং বুকের মাপ সেন্টিমিটারে উল্লেখ সংবলিত বি.এম. ডি.সি. রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের কপি জমা দিতে হবে। প্রত্যয়নপত্রে মেডিকেল প্র্যাকটিশনারের রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে।
৪৯তম বিসিএস পরীক্ষার সময়-সূচিঃ
৪৯তম বিসিএস পরীক্ষার সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ওয়েবসাইট www.bpsc.gov.bd এ প্রকাশ করা হবে।
সুতরাং নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
৪৯তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।
হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
ই-মেইল: vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
অফিসিয়াল ওয়েবসাইট: www.bpsc.gov.bd
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় জব সার্কুলার ২০২৫
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় সংক্ষিপ্ত পরিচিতিঃ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রধানত বিভিন্ন সরকারি চাকুরি ও পদে নিয়োগ দানের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সাংবিধানিক সংস্থা। সংস্থাটি সরকারি কর্মচারীদের পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও আপিলের মতো বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গেও জড়িত। ব্রিটিশ শাসনের ঐতিহ্যবাহী অধিকাংশ দেশে ‘সিভিল’ বা ‘পাবলিক সার্ভিস কমিশন গঠনের মূল উদ্দেশ্য হলো সরকারি চাকুরিতে নিয়োগ প্রদান এবং চাকুরি সংক্রান্ত অন্যান্য বিষয়ে সকল সিদ্ধান্ত যাতে মেধা ও সমদর্শিতার নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় তা নিশ্চিতকরণ। বাংলাদেশে এই সংস্থা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামে অভিহিত। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)



