চাকরির বর্ণনা : দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (ACC Job Circular 2025) প্রকাশিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনে নিয়োগটি তাদের www.acc.org.bd অফিশিয়াল ওয়েবসাইটে ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত করেছে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। দুর্নীতি দমন কমিশনে ০৬ টি পদে মােট ৮৫ জন লােক নিয়ােগ দেওয়া হবে। দুদক জব সার্কুলার ২০২৫ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০ টা হতে।
এই পােস্টের মাধ্যমে আমরা দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ ২০২৫ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Durniti Daman Commission Dudok Job Circular 2025-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
Anti-Corruption Commission Job Circular 2025
আপনি কি দুর্নীতি দমন কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তাই আপনি যদি দুদক নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
দুর্নীতি দমন কমিশন চাকরির বিজ্ঞপ্তি ২০২৫
এক নজরে দুদক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
| প্রতিষ্ঠানের নাম: | দুর্নীতি দমন কমিশন (দুদক) |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ১০ সেপ্টেম্বর ২০২৫ |
| চলমান নিয়োগ: | ০১ টি |
| পদ ক্যাটাগরি: | ০৬ টি |
| পদের সংখ্যা: | ৮৫ জন |
| বয়সসীমা: | ১৮-৩০ বছর (পদ অনুযায়ী) |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.acc.org.bd |
| আবেদনের শুরু তারিখ: | ১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ: | ০৫ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:০০ টা |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | অফিসিয়াল ওয়েবসাইট |
| আবেদনের ঠিকানা: | http://acc.teletalk.com.bd |
দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশের একটি স্বাধীন ও স্বশাসিত সংস্থা, যার প্রধান দায়িত্ব হচ্ছে দেশব্যাপী দুর্নীতি প্রতিরোধ, তদন্ত ও দমন করা। সংস্থাটি সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি খাতে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে থাকে। দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি, দুদক আইনের আওতায় তদন্ত ও মামলা পরিচালনার মাধ্যমে দেশের সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে দুর্নীতি দমন কমিশনে চাকরিটি অন্যতম। দুদক চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে।
দুর্নীতি দমন কমিশন নিয়োগ ২০২৫ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি দুদক চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ দুর্নীতি দমন কমিশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের www.acc.org.bd অফিশিয়াল ওয়েবসাইটে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। দুদক শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৬ টি ক্যাটাগরির পদে মোট ৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ০৫ অক্টোবর ২০২৫ বিকাল ৫:০০ টায় শেষ হবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) চাকরিতে আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের acc.teletalk.com.bd মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী পরিচালক
পদ সংখ্যা: ২০টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রী অথবা ৪ (চার) বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান) ডিগ্রী।
মাসিক বেতন: জাতীয় বেতন স্কেল অনুসারে ২২,০০০-৫৩,০৬০/- টাকা (গ্রেড-৯)।
পদের নাম: উপসহকারী পরিচালক
পদ সংখ্যা: ৫০টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী অথবা ৪ (চার) বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান) ডিগ্রী।
মাসিক বেতন: জাতীয় বেতন স্কেল অনুসারে ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা (গ্রেড-১০)।
পদের নাম: কোর্ট পরিদর্শক
পদ সংখ্যা: ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রী এবং এলএলবি ডিগ্রী।
মাসিক বেতন: জাতীয় বেতন স্কেল অনুসারে ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা (গ্রেড-১০)।
পদের নাম: সহকারী পরিদর্শক
পদ সংখ্যা: ১০টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রী।
মাসিক বেতন: জাতীয় বেতন স্কেল অনুসারে ১২,৫০০-৩০,২৩০/- টাকা (গ্রেড-১১)।
পদের নাম: হিসাবরক্ষক
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রী।
মাসিক বেতন: জাতীয় বেতন স্কেল অনুসারে ১১,৩০০-২৭,৩০০/- টাকা (গ্রেড-১২)।
পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট।
মাসিক বেতন: জাতীয় বেতন স্কেল অনুসারে ৯,৩০০-২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
বয়সসীমা: আবেদনকারীর বয়স ১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বৎসর এবং অনূর্ধ্ব ৩২ বৎসর হতে হবে এবং ০১, ০২, ০৩, ০৪ ও ০৫নং পদসমূহের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ৫ (পাঁচ) বছর শিথিলযোগ্য।
দুর্নীতি দমন কমিশন নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি দুর্নীতি দমন কমিশন (দুদক)দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে বিডিজবস.কম মাধ্যমে আবেদন করুন আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদন ফি: ক্রমিক নং ১, ২ ও ৩-এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে মোট ২২৩/- টাকা, ক্রমিক নং ৪ ও ৫-এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে মোট ১৬৮/- টাকা এবং ক্রমিক নং ৬- এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে মোট ১১২/- টাকা দিতে হবে।
আবেদনের শুরু সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ০৫ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :

(সূত্র: দৈনিক যুগান্তর ১০ সেপ্টেম্বর ২০২৫)
দুর্নীতি দমন কমিশন (দুদক) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
পূর্বে প্রকাশিত নিয়োগ
চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ Durniti Daman Commission (Dudok) Job Circular: দুর্নীতি দমন কমিশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের www.acc.org.bd অফিশিয়াল ওয়েবসাইটে ০৬ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। দুদক শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০২ টি ক্যাটাগরির পদে মোট ১০১ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ১৩ আগস্ট ২০২৫ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ১১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৫:০০ টায় শেষ হবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) চাকরিতে আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের acc.teletalk.com.bd মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
দুর্নীতি দমন কমিশনের ‘কনস্টেবল’ ও ‘অফিস সহায়ক’ পদের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পদের নামঃ কনস্টেবল
পদ সংখ্যাঃ ৯১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতনঃ ৯,০০০-২১,৮০০/- টাকা।
পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ১০ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী উত্তীর্ণ।
মাসিক বেতনঃ ৮২৫০-২০,০১০/- টাকা।
দুর্নীতি দমন কমিশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
দুর্নীতি দমন কমিশন নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://acc.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদনের শুরু সময় : ১৩ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
দুর্নীতি দমন কমিশন নতুন জব সার্কুলার
দুর্নীতি দমন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে দুদক চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।




(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
Anti-Corruption Commission (ACC) Job Circular
দুর্নীতি দমন কমিশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
- জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DC Office Job Circular 2026

- নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Narayanganj DC Office Job Circular 2026

- কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Kurigram DC Office Job Circular 2026

- কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Kishoreganj DC Office Job Circular 2026

দুর্নীতি দমন কমিশন নিয়োগে আবেদনের জন্য শর্তাবলীঃ
দুর্নীতি দমন কমিশন -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। দুদক চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ ২০২৫ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।
- বয়সসীমা: দুর্নীতি দমন কমিশন চাকরিতে আবেদন করতে আবেদনকারীর বয়স ০১ আগস্ট ২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন) শুধু মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা উল্লিখিত তারিখে ১৮-৩২ বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
- লিঙ্গ: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা দুর্নীতি দমন কমিশন সার্কুলার ২০২৫-এ আবেদন করার সুযোগ পাবেন।
- শিক্ষাগত যোগ্যতা: প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন প্রয়োজন পরবে সুতরাং আবেদন করার জন্য প্রার্থীদের অফিসিয়াল ইমেজ অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আরও বিস্তারিত জানার জন্য দুদক নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ দেখুন।
- নিয়োগ পরীক্ষা: সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্র সহ নিয়োগে উল্লেখিত সকল কাগজপাতি সাথে নিয়ে যাইতে হবে।
- জেলা কোটা: প্রকাশিত নিয়োগর তথ্য অনুযায়ী উল্লেখিত জেলার প্রার্থীরা দুর্নীতি দমন কমিশন চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।
- চাকরির আবেদন: প্রার্থীদের অবশ্যই অনলাইনে দুর্নীতি দমন কমিশন চাকরির নির্ধারিত http://acc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
দুর্নীতি দমন কমিশন নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
দুর্নীতি দমন কমিশন চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত http://acc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-
- ভিজিট করুন http://acc.teletalk.com.bd ওয়েবসাইট।
- “Application Form” অপশনে ক্লিক করুন।
- আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
- “Next” বোতামে ক্লিক করুন।
- আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
- দুর্নীতি দমন কমিশন চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
- সঠিক তথ্য দিয়ে দুদক চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
- আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
- ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
- অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে দুর্নীতি দমন কমিশন চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
[ মনে রাখা প্রয়ােজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দুটি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB। ]
সতর্ক বার্তা: আগ্রহী প্রার্থীরা দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগটির আবেদনপত্রে কোন ভুল তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় কোন তথ্য লুকিয়ে রাখলে, দুর্নীতির আশ্রয় নিলে, ভুল তথ্য দিয়ে একাধিক আবেদনপত্র পূরণ করলে, চাকরির পরীক্ষার সময় দুর্ব্যবহার করলে, কর্তৃপক্ষ/- চাকরির আবেদন বাতিল বলে গণ্য করবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিবে।
দুর্নীতি দমন কমিশন নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
দুর্নীতি দমন কমিশন নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১ ও ০২ নং পদের জন্য আবেদন ফি ৫৬/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি দুর্নীতি দমন কমিশন (দুদক) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
- ১ম SMS: ACC <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করুন।
- ২য় SMS: ACC <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করুন।
বিঃদ্রঃ প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ আপনাকে একটা PIN নম্বর দেওয়া হবে যেটি দ্বিতীয় SMS এ ব্যবহার করবেন।
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।
দুর্নীতি দমন কমিশন নিয়োগে এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ
যেসকল প্রার্থী দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ পরীক্ষার এসএমএস পুন:রুদ্ধার করতে চান তারাই শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।
- User ID জানা থাকলে : ACC <স্পেস> Help <স্পেস> User ID & Send to 16222.
Example: ACC Help ABCDEFGH & send to 16222. - PIN Number জানা থাকলে : ACC <স্পেস> Help <স্পেস> PIN <স্পেস> PIN Number & Send to 16222.
Example: ACC Help PIN 12345678 & send to 16222.
দুর্নীতি দমন কমিশন নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডঃ
দুর্নীতি দমন কমিশন নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।
দুর্নীতি দমন কমিশন নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://acc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন
নির্বাচন পদ্ধতি:
(ক) ক্রমিক ১-এ বর্ণিত কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার বিষয়, মানবন্টন ও শারীরিক যোগ্যতা:
| ক্রমিক নম্বর | বিষয় | পূর্ণমান | পরীক্ষার সময় |
|---|---|---|---|
| ১. | লিখিত পরীক্ষা (এমসিকিউ) বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত বিষয় | ৭০ | ৩০ মিনিট |
| ২. | মৌখিক পরীক্ষা | ৩০ | – |
| মোট = | ১০০ |
শারীরিক যোগ্যতা:
| উচ্চতা: | পুরুষঃ ১৬৮ সেমি. মি., নারীঃ ১৬১ সেমি. মি., তৃতীয় লিঙ্গঃ ১৬১ সেমি. মি. |
| দৃষ্টিশক্তি: | ৬/৬ (চশমা গ্রহণযোগ্য নয়) |
(খ) ক্রমিক ২-এ বর্ণিত অফিস সহায়ক পদে প্রার্থীদের পরীক্ষার বিষয় ও মানবন্টন নিম্নরূপ:
| ক্রমিক নম্বর | বিষয় | পূর্ণমান | পরীক্ষার সময় |
|---|---|---|---|
| ১. | লিখিত পরীক্ষা (এমসিকিউ) বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত বিষয় | ৭০ | ৩০ মিনিট |
| ২. | মৌখিক পরীক্ষা | ৩০ | – |
| মোট = | ১০০ |
দুর্নীতি দমন কমিশন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ
দুর্নীতি দমন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে দুটি ধাপে ধাপ দুটি হলােঃ
১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)।
দুর্নীতি দমন কমিশন চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবেন। মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটির ০১ টি করে সত্যায়িত কপিও সঙ্গে নিতে হবে।
- সকল স্তরের শিক্ষাগত যােগ্যার সনদপত্র।
- নাগরিকত্বের সনদপত্র।
- শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় হতে প্রাপ্ত সনদপত্র।
- মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধার সনদপত্র।
- চারিত্রিক সনদপত্র।
- ভােটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
- Applicant’s Copy/আবেদনের কপি।
[ সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে ]
দুর্নীতি দমন কমিশন নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ
দুর্নীতি দমন কমিশন নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.acc.org.bd এ প্রকাশ করা হবে।
সুতরাং দুদক নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
দুর্নীতি দমন কমিশন নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।
হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
অফিসিয়াল ওয়েবসাইট: www.acc.org.bd
দুর্নীতি দমন কমিশন জব সার্কুলার ২০২৫
দুর্নীতি দমন কমিশন সংক্ষিপ্ত পরিচিতিঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠিত হয় ২০০৪ সালে, “দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪” এর মাধ্যমে, যা পূর্বতন দুর্নীতি দমন ব্যুরো (Bureau of Anti-Corruption – BAC) কে বিলুপ্ত করে একটি স্বাধীন কমিশনে রূপ দেয়। আন্তর্জাতিক ও জাতীয় চাপ এবং সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে এটি গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দুদক দেশে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, তদন্ত কার্যক্রম জোরদার এবং দুর্নীতির মামলা পরিচালনায় কার্যকর ভূমিকা রাখছে। সময়ের সঙ্গে সংস্থাটি বিভিন্ন প্রশাসনিক ও আইনি সংস্কারের মাধ্যমে আরও কার্যকর ও স্বচ্ছ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
সতর্কতা: দুর্নীতি দমন কমিশন চাকরি পাওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। যদি আপনি দুদক চাকরি পাওয়ার জন্য কারো সাথে আর্থিক লেনদেন করেন এর জন্য আমাদের ওয়েবসাইট https://jobsnoticebd.com বা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর জন্য কোন দায়ভার গ্রহণ করবে না ।
পরামর্শ: দুদক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর যে কোন আপডেট খবর পেতে আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরি ক্যাটাগরি ভিজিট করতে পারেন। আমরা দুর্নীতি দমন কমিশন চাকরির সম্পর্কিত সকল আপডেট খবর এই ক্যাটাগরিতে সংযুক্ত করি।



