স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন পুলিশ হাসপাতালগুলোর ‘সিনিয়র স্টাফ নার্স’ (দশম গ্রেড) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর (রোববার) শুরু হবে এ পরীক্ষা। ওই দিন সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।। এ চাকরির পরীক্ষায় অংশ নিয়ে আপনার পুলিশ হাসপাতাল চাকরির সুযোগটি নিতে পারেন। বিস্তারিত নোটিশটি নিচে দেয়া হল।
এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
পুলিশ হাসপাতাল পরীক্ষার তারিখ প্রকাশ
পরীক্ষার সময়সূচি ও স্থান
- ২১ সেপ্টেম্বর ২০২৫ (রোববার), ১২০ জনের পরীক্ষা, সকাল ১০টা
- ২২ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার), ১২০ জনের পরীক্ষা, সকাল ১০টা
- ২৩ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার), ১২০ জনের পরীক্ষা, সকাল ১০টা
- ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার), ১২২ জনের পরীক্ষা, সকাল ১০টা
- ২৮ সেপ্টেম্বর ২০২৫ (রোববার), ১০৫ জনের পরীক্ষা, সকাল ১০টা
স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
প্রার্থীদের প্রতি নির্দেশনা
১. অনলাইনে রেজিস্ট্রেশনের সময় ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীর কাছে কমিশন থেকে কোনো সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না।
২. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীকে BPSC Form- 5A (Applicant’s Copy) এর সঙ্গে অতিরিক্ত এক সেট করে প্রবেশপত্রের কপি ও শিক্ষাগত যোগ্যতাসহ সব সনদের সত্যায়িত কপিগুলো সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
৩. বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি ও সমমানের মূল বা সাময়িক সনদের সত্যায়িত কপি।
৪. বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি।
৫. মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের ন্যূনতম আধা ঘণ্টা (৩০ মিনিট) আগে সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই উপস্থিত হতে হবে।
Police Hospital Job Exam schedule
Admit card download করুন নিচে ক্লিক করে …..
Click here Admit card download
বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ দেখুন :





পুলিশ হাসপাতাল নিয়ােগ পরীক্ষার সময়সূচি প্রকাশ
পুলিশ হাসপাতাল নিয়োগ পরীক্ষার সময়সূচির নোটিশটি PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত চাকরির পরীক্ষার সময়সূচি নোটিশ গুলো পড়তে পারেন!
- ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

- কারা অধিদপ্তরের গাড়ীচালক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চাকরির লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ




