মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের MCQ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টোর কীপার (গ্রেড-১৪), ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬) এবং অফিস সহায়ক (গ্রেড-২০) পদের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আশা করি আপনি ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা দিয়ে চাকরি পরীক্ষার ফলাফল প্রকাশের অপেক্ষা করছেন। তাই আমরা এই পোস্টের মাধ্যমে জানিয়ে দিতে চাই আপনার নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফলটি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের MCQ পরীক্ষার ফলাফল
এখানে যে সকল পরীক্ষার ফলাফল পাবেন- লিখিত পরীক্ষার ফলাফল, ভাইভা পরীক্ষা বা মৌখিক পরীক্ষার ফলাফলসহ সকল চাকরির পরীক্ষার রেজাল্ট আমরা প্রকাশ করে থাকি। চাকরির পরীক্ষার ফলাফল সম্পর্কে Jobs Notice BD এর সাথে সংযুক্ত থাকুন। আর চাকরি সংক্রান্ত সকল আপডেট এবং প্রতিদিনের চাকরির খবর পড়তে থাকুন।
উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় নিম্নবর্ণিত সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হয়েছেন :
পদের নাম: স্টোর কীপার (গ্রেড-১৪)
পদ সংখ্যা : ১৩৬ জন
পদের নাম: ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬)
পদ সংখ্যা : ১০৫ জন
পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০)
পদ সংখ্যা : ৫০০ জন
প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ৮ নভেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০:০০টা থেকে ১১:৩০মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার কেন্দ্র: মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল, ঢাকা।
লিখিত পরীক্ষার দিন সকল প্রার্থীকে আবশ্যিকভাবে সকাল ৮:৩০ থেকে ৯:৩০ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার রঙিন প্রবেশপত্রই পরবর্তী সকল পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি (ডিজিটাল/ এনালগ ), ক্যালকুলেটর, হেডফোন, ওয়ালেট, মানিব্যাগসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র সাধারণ মানের কালো কালির কলম (পেন্সিল নয়) ও প্রবেশপত্র সঙ্গে রাখা যাবে।
Directorate of Narcotics Control Job Exam Result
বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ দেখুন :



মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফলের নোটিশটি PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত চাকরির পরীক্ষার ফলাফল নোটিশ গুলো পড়তে পারেন!
- ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ

- খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদের MCQ পরীক্ষার ফলাফল প্রকাশ

- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের MCQ পরীক্ষার ফলাফল প্রকাশ




