মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (MCH Job Circular 2026) প্রকাশিত হয়েছে। মোংলা কাস্টম হাউসের নিয়োগটি তাদের www.mch.portal.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে ও দৈনিক ইত্তেফাক সংবাদপত্রে প্রকাশিত করেছে ৩১ মার্চ ২০২৬ তারিখে। কাস্টম হাউস, মোংলা জব সার্কুলার ২০২৬ আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
মোংলা কাস্টম হাউস শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ২০ টি ক্যাটাগরির পদে মোট ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ০১ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০০ টায় শেষ হবে। মোংলা কাস্টম হাউস (এমসিএইচ) চাকরিতে আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের mch.teletalk.com.bd মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তাহলে চলুন Mongla Custom House (MCH) Job Circular 2026 -এর আলােকে বিস্তারিত জেনে আসি।
মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
এক নজরে কাস্টম হাউস, মোংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম: | মোংলা কাস্টম হাউস (এমসিএইচ) |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ৩১ মার্চ ২০২৬ |
| পদ ক্যাটাগরি: | ২০ টি |
| পদের সংখ্যা: | ৬১ জন |
| বয়সসীমা: | ০১ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর (পদ অনুযায়ী)। |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.mch.portal.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ০১ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখ: | ৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০০ টা। |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | দৈনিক ইত্তেফাক |
| আবেদনের ঠিকানা: | http://mch.teletalk.com.bd |
মোংলা কাস্টম হাউস চাকরির বিজ্ঞপ্তি ২০২৬
মোংলা কাস্টম হাউস (এমসিএইচ) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
১। পদের নাম: পরিসংখ্যান অনুসন্ধানক
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি।
মাসিক বেতন: (গ্রেড–১১) ১১,০০০–২৭,৩০০ টাকা।
২। পদের নাম: ইঞ্জিন ড্রাইভার
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণীর সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার (ইনল্যান্ড)।
অন্যান্য যোগ্যতা: ন্যূনতম N.H.P সম্পন্ন সমুদ্রগামী জাহাজ চালানোর লাইসেন্সধারী।
মাসিক বেতন: (গ্রেড–১২) ১১,০০০–২৭,৩০০ টাকা।
৩। পদের নাম: এমএল ড্রাইভার (২য় শ্রেণী)
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: মেরিন ইঞ্জিন ড্রাইভার (ইনল্যান্ড) এর ২য় শ্রেণীর সনদপত্র।
মাসিক বেতন: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০ টাকা।
৪। পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।
৫। পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি (বাণিজ্য বিভাগ) অগ্রাধিকার ভিত্তিতে এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
অন্যান্য যোগ্যতা: চাকরীতে যোগদানের সময় বিধি মোতাবেক প্রয়োজনীয় জামানত জমা দিতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।
৬। পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।
৭। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৮ (আট) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনূন্য ২য় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৮। পদের নাম: স্পিডবোট ড্রাইভার
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
অন্যান্য যোগ্যতা: স্পিডবোট চালনায় ০২ বছরের কাজের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৯। পদের নাম: সিপাই
পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: উচ্চতা ৫’-৪” (পুরুষ), ৫’-২” (মহিলা); বুকের মাপ ৩৬” হতে ৩৮” (উভয় ক্ষেত্রে)।
মাসিক বেতন: (গ্রেড–১৭) ৯,০০০–২১,৮০০ টাকা।
১০। পদের নাম: সারেং
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: সারেং এর সনদসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৭) ৯,০০০–২১,৮০০ টাকা।
১১। পদের নাম: সুকানী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অভ্যন্তরীণ জাহাজে ০২ (দুই) বছর সুকানী হিসেবে কাজের অভিজ্ঞতাসহ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী।
মাসিক বেতন: (গ্রেড–১৮) ৮,৮০০–২১,৩১০ টাকা।
১২। পদের নাম: গ্রীজার
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: গ্রীজার বা অয়েলম্যান হিসেবে অভ্যন্তরীণ জাহাজে ০২ (দুই) বছর কাজের অভিজ্ঞতাসহ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী।
মাসিক বেতন: (গ্রেড–১৮) ৮,৮০০–২১,৩১০ টাকা।
১৩। পদের নাম: রেকর্ড সাপ্লায়ার
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: অফিস সহায়ক (এম.এল.এস) পদে ০৩ বছরের অভিজ্ঞতাসহ কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড–১৯) ৮,৫০০–২০,৫৭০ টাকা।
১৪। পদের নাম: স্টুয়ার্ড
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশসহ অভ্যন্তরীণ জাহাজে স্টুয়ার্ড হিসেবে ন্যূনতম ০২ (দুই) বছর কাজের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৯) ৮,৫০০–২০,৫৭০ টাকা।
১৫। পদের নাম: ভাণ্ডারী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ এবং ভাণ্ডারী হিসেবে অভ্যন্তরীণ জাহাজে ন্যূনতম ০২ বছর কাজের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৯) ৮,৫০০–২০,৫৭০ টাকা।
১৬। পদের নাম: টোপাস
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: টোপাস হিসেবে প্রাইভেট মেরিন ভেসেলে ০৩ বছরের কাজের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৯) ৮,৫০০–২০,৫৭০ টাকা।
১৭। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।
১৮। পদের নাম: বোটম্যান
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: ৫ম শ্রেণি পাশ; বোটম্যান হিসেবে কমপক্ষে ০৩ বছরের কাজের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।
১৯। পদের নাম: নিরাপত্তা প্রহরী (দারোয়ান/গার্ড)
পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশসহ নিরাপত্তার অধিকারী।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।
২০। পদের নাম: লস্কর
পদ সংখ্যা: ১২ (বারো) টি।
শিক্ষাগত যোগ্যতা: মেরিন ট্রেনিং সেন্টার বা সরকার স্বীকৃত কোনো মেরিন সংস্থান হতে ট্রেড সার্টিফিকেট ও লস্কর হিসেবে অভ্যন্তরীণ জাহাজে কমপক্ষে ০২ বছরের কাজের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।
আরো পড়ুন
- ৮৯০ পদে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ
- ৫৭৫ পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ
- সকল পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Public schools and colleges Job Circular 2026
আবেদনের বয়সসীমা: ০১/০৩/২০২৬ খ্রি. তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর। তবে উপরের ছকে ক্রমিক নং-২ এ বর্ণিত পদের ক্ষেত্রে বয়সসীমা ২৫-৪০ বছর এবং ক্রমিক নং-৩ এ বর্নিত পদের ক্ষেত্রে বয়সসীমা অনুর্ধ্ব ৩৫ বছর প্রযোজ্য হবে এবং ক্রমিক নং-৪,৬,ও ৭ এ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
আবেদনের শুরু সময়: ০১ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম: আপনি যদি মোংলা কাস্টম হাউস চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://mch.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ ০১-০২ ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ মোট ১৬৮ (একশত আটষট্টি) টাকা, ০৩-০৮ ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ মোট ১১২ (একশত বারো) টাকা এবং ০৯-২০ ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন …..
মোংলা কাস্টম হাউস নতুন জব সার্কুলার
মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে মোংলা কাস্টম হাউস (MCH) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে কাস্টম হাউস, মোংলা চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।


(সূত্র: দৈনিক ইত্তেফাক ৩১ মার্চ ২০২৬ )
Mongla Custom House Job Circular 2026
মোংলা কাস্টম হাউস (MCH) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
- ৮৯০ পদে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ৫৭৫ পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ৫০০ পদে দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DISA NGO Job Circular 2026

- ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Islami Bank Job Circular 2026

মোংলা কাস্টম হাউস নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ
মোংলা কাস্টম হাউস নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও মোংলা কাস্টম হাউস (এমসিএইচ) নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.mch.portal.gov.bd এ প্রকাশ করা হবে।
সুতরাং কাস্টম হাউস, মোংলা নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।



