চাকরির বর্ণনা : কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Customs Academy Job Circular 2026) প্রকাশিত হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির নিয়োগটি ১৫ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা হয় এবং ১৬ এপ্রিল ২০২৬ তারিখে তাদের www.cevta.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক প্রথম আলো সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। কাস্টমস একাডেমি জব সার্কুলার ২০২৬ আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ১১ টি ক্যাটাগরির পদে মোট ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ১৯ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ১০ মে ২০২৬ বিকাল ০৫:০০ টায় শেষ হবে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম চাকরিতে আবেদন করার জন্য তাদের Customs Academy Career অফিসিয়াল ওয়েবসাইটের www.career.nbr.gov.bd এর মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।
এই পােস্টের মাধ্যমে আমরা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম নিয়োগ ২০২৬ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Customs, Excise and VAT Training Academy, Chittagong Job Circular 2026-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
Customs, Excise and VAT Training Academy Job Circular 2026
আপনি কি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন। আমরা এই সাইটে নিয়মিত চলমান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চাকরির বিজ্ঞপ্তি ২০২৬
এক নজরে কাস্টমস একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম: | কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম |
| নিয়োগ জারির তারিখ: | ১৫ এপ্রিল ২০২৬ |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ১৬ এপ্রিল ২০২৬ |
| পদ ক্যাটাগরি: | ১১ টি |
| পদের সংখ্যা: | ২৩ জন |
| বয়সসীমা: | ১০ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর (পদ অনুযায়ী)। |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)। |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.cevta.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ১৯ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখ: | ১০ মে ২০২৬ বিকাল ০৫:০০ টা। |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | দৈনিক প্রথম আলো |
| আবেদনের ঠিকানা: | www.career.nbr.gov.bd |
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর অধীনে পরিচালিত একটি বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এটি কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করে থাকে। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চাকরিটি অন্যতম। কাস্টমস একাডেমি চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি নিয়োগ ২০২৬ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম (Customs Academy) নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
১। পদের নাম: সুবেদার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি, আনসার-এর সুবেদার অথবা সমমানের পদধারী।ৎ
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত।
মাসিক বেতন: (গ্রেড–১১) ১২,৫০০–৩০,২৩০ টাকা।
২। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটার Word Processing ও ই-মেইল পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ১৮–৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য)।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৩। পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে হালনাগাদকৃত ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ি চালনায় ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ১৮–৩২ বছর।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৪। পদের নাম: হাবিলদার
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি, আনসার-এর হাবিলদার অথবা সমমানের পদধারী
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৫। পদের নাম: নার্স
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটসহ প্যারামেডিক্যাল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা; অথবা অষ্টম শ্রেণি উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেটসহ নার্সিং-এ সার্টিফিকেট এবং ০৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ১৮–৩২ বছর।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৬। পদের নাম: লাইনম্যান ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ইলেকট্রিশিয়ানের সনদসহ ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ১৮–৩২ বছর।
মাসিক বেতন: (গ্রেড–১৮) ৮,৮০০–২১,৩১০ টাকা।
৭। পদের নাম: পাম্প অপারেটর
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: পাম্প অপারেটর হিসেবে ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ১৮–৩২ বছর।
মাসিক বেতন: (গ্রেড–১৮) ৮,৮০০–২১,৩১০ টাকা।
৮। পদের নাম: আরমারার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি, আনসার-এর আর্মারার অথবা সমমানের পদধারী
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত।
মাসিক বেতন: (গ্রেড–১৮) ৮,৮০০–২১,৩১০ টাকা।
৯। পদের নাম: প্রজেক্টর অপারেটর
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: প্রজেক্টর, পিএ সিস্টেম ও অন্যান্য ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ১৮–৩২ বছর।
মাসিক বেতন: (গ্রেড–১৮) ৮,৮০০–২১,৩১০ টাকা।
১০। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা: ১৮–৩২ বছর।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।
১১। পদের নাম: বাবুর্চি
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা: ১৮–৩২ বছর।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে www.career.nbr.gov.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদনের শুরু সময় : ১৯ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ১০ মে ২০২৬ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি নতুন জব সার্কুলার
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম (Customs Academy) চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।

(সূত্র: দৈনিক প্রথম আলো ১৬ এপ্রিল ২০২৬ )
Customs, Excise and VAT Training Academy, Chittagong Job Circular
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
- ৮৯০ পদে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ৫৭৫ পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- সকল পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Public schools and colleges Job Circular 2026

- ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি নিয়োগের আবেদনের জন্য শর্তাবলীঃ
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম (Customs Academy) -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। কাস্টমস একাডেমি চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম নিয়োগ ২০২৬ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।
- শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিপ্লোসা পাশ, স্নাতক বা সমমান, স্নাতকোত্তর বা সমমানের যে কোনও ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- বয়সসীমা: ১০ মে ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
- অভিজ্ঞতা: অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- অন্যান্য যোগ্যতা: পদের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
- জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- জেলা কোটা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত www.career.nbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-
- ভিজিট করুন www.career.nbr.gov.bd ওয়েবসাইট।
- “Application Form” অপশনে ক্লিক করুন।
- আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
- “Next” বোতামে ক্লিক করুন।
- কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
- সঠিক তথ্য দিয়ে কাস্টমস একাডেমি চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
- ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
- অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি নিয়োগের অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
টেবিলের ১নং ক্রমিকের পদের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা; টেবিলের ২,৩,৪ ও ৫ নং ক্রমিকের পদের জন্য ১০০/- (একশত) টাকা; টেবিলের ৬,৭,৮,৯,১০ ও ১১ নং ক্রমিকের পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা অনধিক ৭২ বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সব গ্রেডের অনগ্রসর নাগরিক এর আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড পদ্ধতিঃ
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম (Customs Academy) নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি www.career.nbr.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম (Customs Academy) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে তিনটি ধাপে ধাপ তিনটি হলােঃ
১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ভাইভা ( মৌখিক) পরীক্ষার সময়, প্রার্থীদের সকল সার্টিফিকেটের মূল কপি আনতে হবে। প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্ৰ প্ৰদৰ্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে।
এছাড়াও, নিম্নলিখিত নথিগুলির সত্যায়িত ফটোকপিগুলির একটি সেট জমা দিতে হবে:
- Applicant’s Copy/আবেদনের কপি এবং প্রবেশপত্র।
- সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্র।
- ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
- নাগরিকত্বের সনদপত্র। (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)
- চারিত্রিক সনদ (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)
- কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে: প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি)
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.cevta.gov.bd এ প্রকাশ করা হবে।
সুতরাং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম (Customs Academy) নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ
- প্রতিষ্ঠানের নাম: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম।
মোবাইল নাম্বার: +৮৮০২-৩৩৩৩৮০২৪১ এ কল করুন।
ই-মেইল: bcat2018@gmail.com ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
কর্তৃপক্ষের ঠিকানা: সাগরিকা রোড, পাহাড়তলী, চট্টগ্রাম-৪২১৯।
কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: www.cevta.gov.bd।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম (Customs Academy) জব সার্কুলার ২০২৬
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি সংক্ষিপ্ত পরিচিতিঃ ১৯৮১ সালে চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি ভাড়া করা ভবনে এর যাত্রা শুরু হয় এবং পরবর্তীতে ১৯৯৬ সালে বর্তমান নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। এটি বাংলাদেশের একমাত্র একাডেমি যা শুল্ক ও আবগারি কর্মকর্তাদের বুনিয়াদি ও উচ্চতর প্রশিক্ষণ নিশ্চিত করে। সময়ের সাথে সাথে এটি একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে যা আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে রাজস্ব প্রশাসনের উন্নয়নে কাজ করছে। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)




কর্তৃপক্ষের ঠিকানা: সাগরিকা রোড, পাহাড়তলী, চট্টগ্রাম-৪২১৯।