চাকরির বর্ণনা : ৪৭তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২৪ (47th Bcs Circular 2024) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সার্কুলারটি তাদের www.bpsc.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে ২৮ নভেম্বর ২০২৪ তারিখে। ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডার আর নন-ক্যাডার ৩ হাজার ৬৮৮ জন লােক নিয়ােগ দেওয়া হবে। ৪৭তম বিসিএস সার্কুলার ২০২৪ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ হতে।
এই পােস্টের মাধ্যমে আমরা ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ ২০২৪ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন 47th BCS Circular 2024-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
আপনি কি ৪৭তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তাই আপনি যদি ৪৭তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪
এক নজরে ৪৭তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২৪
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ২৮ নভেম্বর ২০২৪ |
| পদের সংখ্যা: | (ক্যাডার ও নন ক্যাডার) ৩৬৮৮ জন |
| বয়সসীমা: | ১৮-৩০ বছর |
| শিক্ষাগত যোগ্যতা: | স্নাতক পাশ |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.bpsc.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ১০ ডিসেম্বর ২০২৪ |
| আবেদনের শেষ তারিখ: | ৩০ জানুয়ারি ২০২৫ |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | অফিসিয়াল ওয়েবসাইট |
| আবেদনের ঠিকানা: | http://bpsc.teletalk.com.bd |
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা যার কাজ সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব পালন করা। এটি একটি সাংবিধানিক ও স্বাধীন সংস্থা। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে সরকারি কর্ম কমিশন সচিবালয় চাকরিটি অন্যতম। সরকারি কর্ম কমিশন চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। সরকারি কর্ম কমিশন সচিবালয় (বিপিএসসি) বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে।
৪৭তম বিসিএস নিয়োগ ২০২৪ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি ৪৭ তম বিসিএস চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। ৪৭ তম বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই বিসিএসের মাধ্যমে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ২০১ জনকে। ৪৭তম বিসিএস সার্কুলারে আবেদনটি ১০ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ৩০ জানুয়ারি ২০২৫ রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে। ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের bpsc teletalk com bd ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পরীক্ষার নাম: ৪৭তম বিসিএস।
পদের নাম: ক্যাডার ও নন ক্যাডার
পদের সংখ্যা: (ক্যাডার ও নন ক্যাডার) ৩৬৮৮ জন।
৪৭তম বিসিএস বিজ্ঞপ্তিতে মোট ক্যাডার ও নন ক্যাডার সংখ্যা:
- প্রশাসন ক্যাডারে নেওয়া হবে ২০০ জন।
- পুলিশ ক্যাডারে ১০০ জন।
- কৃষি ক্যাডারে ১৬৮ স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জনে ১৩৩১ ও সহকারী ডেন্টাল সার্জন ৩০) ১৩৬১ জন।
- কারিগরি বা পেশাগত ক্যাডারে পদ ১ হাজার ৮৮৩ জন।
- বিসিএস সাধারণ শিক্ষা সাধারণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ৯২৯ জন।
- সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ৯ জন।
- সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার জন্য প্রভাষকের পদ ২৭ জন।
- পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের ইন্সট্রাক্টরের পদ ১২ জন।
- নন-ক্যাডারে পদের মধ্যে নবম গ্রেডের পদ ৪১ জন।
- দশম গ্রেডের পদ ১৫৪ জন।
- ১২তম গ্রেডের পদ ৬ জন।
ক্যাডারের সর্বমোট শূন্য পদের সংখ্যা (ক+খ+গ+ঘ+ঙ+চ+ছ) = ৬২৭+১৮৮৩+৯২৯+০৯+২৯+১২ = ৩৪৮৭ জন।
সর্বমোট শূন্য পদের সংখ্যা (নন-ক্যাডার) ৯ম গ্রেড (ক+খ+গ) = ৪১+১৫৪+০৬ = ২০১ জন।
আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…… নিচে দেওয়া আছে
৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪
৪৭ তম বিসিএস সার্কুলারে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি ৪৭ তম বিসিএস সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://bpsc.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদনের শুরু সময় : ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত আবেদন করা যাবে।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
৪৭তম বিসিএস নতুন জব সার্কুলার
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে ৪৭তম বিসিএস চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে বাংলাদেশ সিভিল সার্ভিস চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।
%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B8%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AB.jpg)
(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট ১২ ডিসেম্বর ২০২৪)





























(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
47th BCS Circular
৪৭তম বিসিএস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
- ৮৬ পদে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ০৮ পদে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (DCD) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Palli Bidyut Job Circular 2026

- বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় (BSMRMU) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

৪৭তম বিসিএস বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য শর্তাবলীঃ
- বয়সসীমা (Age limit): ০১ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে সকল ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ হতে ৩২ বছর। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
- নাগরিকত্ব (Nationality ): প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে;
- সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।
- লিঙ্গ (Gender): প্রকৃত যোগ্যতাধারী এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধান অনুযায়ী বাংলাদেশের যে কোন নাগরিক ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণের জন্য যোগ্য হবেন।
- চাকরিরত প্রার্থী ধরন: প্রজাতন্ত্রের কর্মে (সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা) অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্যতাসম্পন্ন এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতিপ্রাপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
৪৭তম বিসিএস বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
প্রার্থীকে Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। বর্ণিত ওয়েবসাইটে ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা এবং নির্ধারিত BPSC Form-1 দৃশ্যমান হবে।
অনলাইন আবেদনপত্র (BPSC From-1) পূরণের বিষয়ে ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর আবেদনপত্র (BPSC Form-1) অনলাইনে পূরণ, sms-এর মাধ্যমে ‘ফি’ জমাদান এবং Admit Card প্রাপ্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিরোনামে দেয়া থাকবে। অনলাইন ফরম পূরণের পূর্বে প্রার্থীকে উক্ত নির্দেশনা অংশটি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা ভালভাবে জেনে নিতে হবে।
- ভিজিট করুন http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইট।
- 47th Bcs Circular Application Form অপশনে ক্লিক করুন।
- ক্যাডার পছন্দের ভিত্তিতে Application Form-এর ৩টি ক্যাটাগরি রয়েছে যেকোন একটি পদ সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
- No সিলেক্ট করুন তারপর পুনরায় Next এ ক্লিক করুন।
- ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন ফরম পেয়ে যাবেন।
[ মনে রাখা প্রয়ােজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দুটি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB। ]
৪৭তম বিসিএস বিজ্ঞপ্তিতে নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
৪৭তম বিসিএস পরীক্ষা ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর ফি ৭০০/- (সাতশত) টাকা জমা দিতে পারবেন। একই বিধিমালার বিধি ৯(৪)(খ) এর বিধানমতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা । আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি ৪৭তম বিসিএস বিজ্ঞপ্তিতে 2024 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
- ১ম SMS: BCS <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করুন।
- ২য় SMS: BCS <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করুন।
বিঃদ্রঃ প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ আপনাকে একটা PIN নম্বর দেওয়া হবে যেটি দ্বিতীয় SMS এ ব্যবহার করবেন।
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।
৪৭তম বিসিএস বিজ্ঞপ্তিতে নিয়োগে এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ
শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।
- User ID জানা থাকলে : BCS <স্পেস> Help <স্পেস> User ID & Send to 16222.
Example: BCS Help ABCDEFGH & send to 16222. - PIN Number জানা থাকলে : BCS <স্পেস> Help <স্পেস> PIN <স্পেস> PIN Number & Send to 16222.
Example: BCS Help PIN 12345678 & send to 16222.
৪৭তম বিসিএস পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডঃ
বিজ্ঞপ্তির ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসারে পরীক্ষার নির্ধারিত ফি প্রদান করলে টেলিটক হতে প্রেরিত SMS বার্তায় প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে প্রার্থী দৈবচয়নের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত রেজিস্ট্রেশন নম্বর সংবলিত প্রবেশপত্র পরীক্ষার পূর্বে ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোড বিষয়ে তারিখ ও সময় যথাসময়ে কমিশন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তি এবং BPSC Form-1 এ প্রার্থী কর্তৃক পূরণকৃত মোবাইল নম্বরে টেলিটকের মাধ্যমে SMS বার্তায় জানিয়ে দেয়া হবে।
৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ
বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪-এর বিধান অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিসে উপযুক্ত প্রার্থী মনোনয়নের উদ্দেশ্যে সরকারী কর্ম কমিশন নিম্নোক্ত ৩ স্তর বিশিষ্ট নিয়োগ পরীক্ষা গ্রহণ করে থাকে
১. ২০০ নম্বরের bcs application MCQ Type Preliminary Test I।
২. প্রিলিমিনারি টেস্টে কৃতকার্য প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।।
৩. লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের জন্য ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা।
কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবেন। মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটির ০১ টি করে সত্যায়িত কপিও সঙ্গে নিতে হবে।
- সকল স্তরের শিক্ষাগত যােগ্যার সনদপত্র।
- নাগরিকত্বের সনদপত্র।
- শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় হতে প্রাপ্ত সনদপত্র।
- মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধার সনদপত্র।
- চারিত্রিক সনদপত্র।
- ভােটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
- Applicant’s Copy/আবেদনের কপি।
[ সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে ]
৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ:
৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৫ এর প্রিলিমিনারি টেস্ট ২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষাসমূহের সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি:
- প্রার্থীদের ২০০(দুইশত) নম্বরের একটি Multiple Choice Question (MCQ) Type প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় ২(দুই) ঘণ্টা।
- এই পরীক্ষায় মোট ২০০ (দুইশত) টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে, ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা যাবে।
- প্রিলিমিনারি টেস্টের MCQ উত্তরপত্র একটি গোপনীয় দলিল। এটি কোন প্রার্থী বা তার প্রতিনিধিকে কোনভাবেই প্রদর্শন করা হবে না এবং উক্ত টেস্টের নম্বর কোন প্রার্থী বা তার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না।
- প্রিলিমিনারি টেস্টের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা পুনঃপরীক্ষণের সুযোগ থাকবে না।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট ২০০ নম্বরের MCQ Type Preliminary Test:
শূন্য পদের তুলনায় প্রার্থী সংখ্যা বিপুল হওয়ায় লিখিত পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই-এর জন্য বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪-এর বিধি-৭ অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ২০০ নম্বরের MCQ Type প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করে থাকে। ৩৪তম বিসিএস পরীক্ষা পর্যন্ত ১০০ নম্বরে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হতো। বিসিএস পরীক্ষা বিধিমালা-২০১৪-এর বিধানমতে ৩৫তম বিসিএস পরীক্ষা হতে ২০০ নম্বরের ২ ঘণ্টা সময়ে ১০টি বিষয়ের উপর MCQ Type প্রিলিমিনারি টেস্ট গ্রহণের ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।
| মিক নম্বর | বিষয়ের নাম | নম্বর বণ্টন |
| ১. | বাংলা ভাষা ও সাহিত্য | ৩৫ |
| ২. | ইংরেজি ভাষা ও সাহিত্য | ৩৫ |
| ৩. | বাংলাদেশ বিষয়াবলি | ৩০ |
| ৪. | আন্তর্জাতিক বিষয়াবলি | ২০ |
| ৫. | ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা | ১০ |
| ৬. | সাধারণ বিজ্ঞান | ১৫ |
| ৭. | কম্পিউটার ও তথ্য প্রযুক্তি | ১৫ |
| ৮. | গাণিতিক যুক্তি | ১৫ |
| ৯. | মানসিক দক্ষতা | ১৫ |
| ১০. | নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন | ১০ |
| মোট | ২০০ | |
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর এবং মৌখিক পরীক্ষার নম্বর বণ্টন :
প্রিলিমিনারি টেস্ট-এ কমিশন কর্তৃক কৃতকার্য ঘোষিত প্রার্থীদের ১১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ২৭টি ক্যাডার সাধারণ ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডার এই দুই ক্যাটাগরিতে বিভক্ত।
ক. সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য ১১০০ নম্বরের লিখিত পরীক্ষা।
খ. কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের ১১০০ নম্বরের লিখিত পরীক্ষা।
ক. সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন
| ক্রমিক | বিষয় | নম্বর |
| ১ | বাংলা | ২০০ |
| ২ | ইংরেজি | ২০০ |
| ৩ | বাংলাদেশ বিষয়াবলি | ১০০ |
| ৪ | আন্তর্জাতিক বিষয়াবলি | ১০০ |
| ৫ | গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা | ১০০ |
| ৬ | সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি | ১০০ |
| ৭ | মৌখিক পরীক্ষা | ২০০ |
| সর্বমোট= | ১১০০ |
খ. কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন
| ক্রমিক | বিষয় | নম্বর |
| ১ | বাংলা | ১০০ |
| ২ | ইংরেজি | ২০০ |
| ৩ | বাংলাদেশ বিষয়াবলি | ২০০ |
| ৪ | আন্তর্জাতিক বিষয়াবলি | ১০০ |
| ৫ | গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা | ১০০ |
| ৬ | সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয় | ২০০ |
| ৭ | মৌখিক পরীক্ষা | ২০০ |
| সর্বমোট= | ১১০০ |
বিসিএস পরীক্ষার জন্য শারীরিক যোগ্যতা :
বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের সম্মুখে হাজির করা হয়। মেডিকেল বোর্ডে শারীরিক যোগ্যতার মাপকাঠিতে একজন প্রার্থী উত্তীর্ণ না হলে তিনি বিসিএস ক্যাডার হতে পারেন না। তাই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হিসেবে প্রার্থীর শারীরিক যোগ্যতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য শারীরিক যোগ্যতা ভিন্ন হয়ে থাকে। আবার পুলিশ ও আনসার ক্যাডার এবং অন্যান্য ক্যাডারদের জন্যও শারীরিক যোগ্যতা ভিন্ন হয়ে থাকে। শারীরিক যোগ্যতার প্রমাণের জন্য স্বাস্থ্য পরীক্ষায় প্রার্থীদের ওজন-উচ্চতা, বক্ষ পরিমাপ, দৃষ্টিশক্তি, মূত্র পরীক্ষা ইত্যাদি পরীক্ষা করা হয়।
বিভিন্ন ক্যাডার পদে পুরুষ ও নারী প্রার্থীদের ওজন, উচ্চতা ও বক্ষের পরিমাপের যোগ্যতা:
পুরুষ প্রার্থীদের জন্য নূন্যতম উচ্চতা ও ওজন
| ক্যাডার | নূন্যতম উচ্চতা | নূন্যতম ওজন |
|---|---|---|
| বিসিএস পুলিশ / আনসার ক্যাডার | ১৬২.৫৬ সে.মি | ৫৪.৫৪ কেজি |
| অন্যান্য ক্যাডার | ১৫২.৪০ সে.মি | ৪৫ কেজি |
নারী প্রার্থীদের জন্য নূন্যতম উচ্চতা ও ওজন
| ক্যাডার | নূন্যতম উচ্চতা | নূন্যতম ওজন |
|---|---|---|
| বিসিএস পুলিশ / আনসার ক্যাডার | ১৫২.৪০ সে.মি | ৪৫.৪৫ কেজি |
| অন্যান্য ক্যাডার | ১৪৭.৩২ সে.মি | ৪০.৪০ কেজি |
৪৭তম বিসিএস পরীক্ষা কেন্দ্র:
প্রিলিমিনারি টেস্ট এবং লিখিত পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে প্রার্থীর পছন্দের কোন কেন্দ্রে প্রিলিমিনারি টেস্ট/লিখিত পরীক্ষা অনুষ্ঠান সম্ভব না হলে কমিশন কর্তৃক নির্ধারিত অন্য কোন কেন্দ্রে প্রার্থীকে প্রিলিমিনারি টেস্ট/লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। উল্লেখ্য, মৌখিক পরীক্ষা কমিশনের প্রধান কার্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হবে। কেন্দ্র পরিবর্তনের কোন আবেদন গ্রহণ করা হবে না।
৪৭তম বিসিএস পরীক্ষার সময়-সূচিঃ
৪৭তম বিসিএস পরীক্ষার সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ওয়েবসাইট www.bpsc.gov.bd এ প্রকাশ করা হবে।
সুতরাং নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।
হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
ই-মেইল: vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
অফিসিয়াল ওয়েবসাইট: www.bpsc.gov.bd
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় জব সার্কুলার ২০২৪
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় সংক্ষিপ্ত পরিচিতিঃ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রধানত বিভিন্ন সরকারি চাকুরি ও পদে নিয়োগ দানের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সাংবিধানিক সংস্থা। সংস্থাটি সরকারি কর্মচারীদের পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও আপিলের মতো বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গেও জড়িত। ব্রিটিশ শাসনের ঐতিহ্যবাহী অধিকাংশ দেশে ‘সিভিল’ বা ‘পাবলিক সার্ভিস কমিশন গঠনের মূল উদ্দেশ্য হলো সরকারি চাকুরিতে নিয়োগ প্রদান এবং চাকুরি সংক্রান্ত অন্যান্য বিষয়ে সকল সিদ্ধান্ত যাতে মেধা ও সমদর্শিতার নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় তা নিশ্চিতকরণ। বাংলাদেশে এই সংস্থা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামে অভিহিত। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)



