চাকরির বর্ণনা : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BGB Civil Job Circular 2026) প্রকাশিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদের নিয়োগটি ১৫ জুলাই ২০২৬ তারিখে তাদের www.bgb.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক যুগান্তর সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। বিজিবি অসামরিক পদে জব সার্কুলার ২০২৬ আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক ভাবে শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ১৯ টি ক্যাটাগরির পদে মোট ১৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ১৯ জুলাই ২০২৬ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ২৮ জুলাই ২০২৬ রাত ১২:০০ টায় শেষ হবে। বর্ডার গার্ড অসামরিক চাকরিতে আবেদন করার জন্য তাদের BGB অফিসিয়াল ওয়েবসাইটের www.joinborderguard.bgb.gov.bd এর মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।
এই পােস্টের মাধ্যমে আমরা বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ ২০২৬ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Border Guard Bangladesh BGB Civilian Job Circular 2026-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
BGB Civilian Job Circular 2026
আপনি কি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন। আমরা এই সাইটে নিয়মিত চলমান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৬
এক নজরে বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম: | বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ১৫ জুলাই ২০২৬ |
| পদ ক্যাটাগরি: | ১৯ টি |
| পদের সংখ্যা: | ১৭৮ জন |
| বয়সসীমা: | ২৮ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর (পদ অনুযায়ী)। |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)। |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.bgb.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ১৯ জুলাই ২০২৬ সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখ: | ২৮ জুলাই ২০২৬ রাত ১২:০০ টা। |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | দৈনিক যুগান্তর |
| আবেদনের ঠিকানা: | www.joinborderguard.bgb.gov.bd |
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি আধাসামরিক সীমান্ত রক্ষী বাহিনী। “সীমান্তের অতন্দ্র প্রহরী” মূলমন্ত্রে দীক্ষিত এই বাহিনীর প্রধান কাজ হলো দেশের ৪,৪২৭ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে বিজিবি অসামরিক পদে চাকরিটি অন্যতম। বর্ডার গার্ডে চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে।
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ ২০২৬ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে (BGB Civilian) নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদে চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন।বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
১। পদের নাম: ইমাম/আরটি (পুরুষ)।
পদ সংখ্যা: ০৬ (ছয়) টি।
শিক্ষাগত যোগ্যতা: ফাজিল পরীক্ষায় অনূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-তে উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনূন ২ (দুই) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
২। পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান (পুরুষ)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অনূন জিপিএ-২.৫০ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান এবং অনূন জিপিএ-৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট/প্রতিষ্ঠান হতে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী।
মাসিক বেতন: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
৩। পদের নাম: অফিস সহকারী (পুরুষ)।
পদ সংখ্যা: ১৭ (সতেরো) টি।
শিক্ষাগত যোগ্যতা: অনূন জিপিএ-২.৫০ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান এবং অনূন জিপিএ-৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে টাইপিং গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ।
মাসিক বেতন: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
৪। পদের নাম: ল্যাবরেটরি টেকনিশিয়ান (পুরুষ)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অনূন জিপিএ-২.৫০ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান এবং অনূন জিপিএ-৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ল্যাবরেটরি) ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে অনূন ২ (দুই) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
৫। পদের নাম: ড্রাফটসম্যান (পুরুষ)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অনূন জিপিএ-৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে অনূন ২ (দুই) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
৬। পদের নাম: কার্পেন্টার (পুরুষ)।
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অনূন ২ (দুই) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
৭। পদের নাম: কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৪ (পুরুষ)।
পদ সংখ্যা: ১৪ (চৌদ্দ) টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অনূন জিপিএ-২.৫০ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান এবং অনূন জিপিএ-৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ (দুই) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০/- টাকা।
৮। পদের নাম: মিডওয়াইফ (মহিলা)।
পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
শিক্ষাগত যোগ্যতা: অনূন জিপিএ-৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: মিডওয়াইফারি সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ (এক) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০/- টাকা।
৯। পদের নাম: সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ)।
পদ সংখ্যা: ১২ (বারো) টি।
শিক্ষাগত যোগ্যতা: অনূন জিপিএ-৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট কাজে অনূন ১ (এক) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০/- টাকা।
১০। পদের নাম: ক্যাটালগার (পুরুষ)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অনূন জিপিএ-৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট কোর্স সম্পন্ন এবং সংশ্লিষ্ট কাজে অনূন ২ (দুই) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০/- টাকা।
১১। পদের নাম: ইলেকট্রিশিয়ান (পুরুষ)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অনূন জিপিএ-৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিশিয়ান কোর্সের সনদপত্রসহ অনূন ২ (দুই) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০/- টাকা।
১২। পদের নাম: সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অনূন জিপিএ-৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনূন ২ (দুই) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। শৌচালয় মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন: (গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০/- টাকা।
১৩। পদের নাম: টেইলার (পুরুষ)।
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অনূন ২ (দুই) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০/- টাকা।
১৪। পদের নাম: লস্কর (পুরুষ)।
পদ সংখ্যা: ০৬ (ছয়) টি।
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/- টাকা।
১৫। পদের নাম: অফিস সহায়ক (পুরুষ)।
পদ সংখ্যা: ০৮ (আট) টি।
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অনূন ২ (দুই) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/- টাকা।
১৬। পদের নাম: বাবুর্চি (পুরুষ)।
পদ সংখ্যা: ৬২ (বাষট্টি) টি।
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/- টাকা।
১৭। পদের নাম: মেসওয়েটার (পুরুষ)।
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/- টাকা।
১৮। পদের নাম: মালী (পুরুষ)।
পদ সংখ্যা: ০৯ (নয়) টি।
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/- টাকা।
১৯। পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)।
পদ সংখ্যা: ২২ (বাইশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/- টাকা।
অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত আসন সংখ্যা কম/বেশী করার ক্ষমতা সংরক্ষণ করেন
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রার্থীর বয়সসীমা: ২৮ জুলাই ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ হতে ৩২ বৎসর। উল্লেখ্য, বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত।
নিয়োগ পরীক্ষা কেন্দ্র ও তারিখ: আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ বিজিবি E-Recruitment ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএস (SMS) এর মাধ্যমে জানানো হবে।
রেজিষ্ট্রেশন: বিজ্ঞপ্তির ক্রমিক ১ ও ৩ অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ www.joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে ১৯ জুলাই ২০২৬ তারিখ ১০ ঘটিকা হতে ২৮ জুলাই ২০২৬ তারিখ রাত ১২ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী আগ্রহী প্রার্থীগণ যে কোন টেলিটক মোবাইল ফোন হতে নিম্নবর্ণিত Trade Code, HSC & SSC Board Code, Home District Code, Upazila Name, Freedom Fighter Code ব্যবহার করে ইংরেজিতে এসএমএস (SMS) প্রেরণের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করবেন। পরে আগ্রহী প্রার্থীগণ www.joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
আবেদনের শুরু সময় : ১৯ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ২৮ জুলাই ২০২৬ তারিখ রাত ১২ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নতুন জব সার্কুলার
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে (BGB Civilian) চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।




(সূত্র: দৈনিক যুগান্তর ১৫ জুলাই ২০২৬ )
Border Guard Bangladesh BGB Civilian Job Circular
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
- জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DC Office Job Circular 2026

- মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Medical College and Hospital Job Circular 2026

- চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (সকল চাকরির খবর একসাথে দেখুন)

- পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Pirojpur DC Office Job Circular 2026

বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগের আবেদনের জন্য শর্তাবলীঃ
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে (BGB Civilian) -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। বিজিবি অসামরিক পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ ২০২৬ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।
- শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিপ্লোসা পাশ, স্নাতক বা সমমান, স্নাতকোত্তর বা সমমানের যে কোনও ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- বয়সসীমা: ২৮ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
- অভিজ্ঞতা: অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- অন্যান্য যোগ্যতা: পদের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
- জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- জেলা কোটা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদে চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত www.joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-
আবেদন পদ্ধতি: বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট https://joinborderguard.bgb.gov.bd এ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত ০৬টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে :
■ ধাপ-১: যোগ্যতা পরীক্ষা
- নিয়োগ বিজ্ঞপ্তি হতে “আবেদন করুন” বাটনে ক্লিক করুন।
- আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপ গুলো ভালোভাবে পড়ুন।
- “এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।
- যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন।
■ ধাপ- ২ঃ রেজিষ্ট্রেশন
- আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেইল ঠিকানা থাকে দিন এরপর “এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।
- আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ওটিপি (OTP) কোডটি লিখুন এবং “যাচাই করুন” বাটনে ক্লিক করুন।
- আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিষ্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে।
- আপনার রেজিষ্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমেও ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে।
■ ধাপ-৩: আবেদন ফি জমা
- এরপর নিচের “লগইন পেইজে যান” বাটনে ক্লিক করুন।
- আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে “লগইন করুন” বাটনে ক্লিক করুন।
- ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক হলে “ফি প্রদান করুন” বাটনে ক্লিক করুন।
- আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন।
- বেতন গ্রেড অনুযায়ী আবেদন ফি বাবদ সর্বনিম্ন ১০০/- হতে সর্বোচ্চ ২০০/- পেমেন্ট করতে হবে।
■ ধাপ- ৪ : শিক্ষাগত যোগ্যতা যাচাই
- আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রদান করে “যাচাই করুন” বাটনে ক্লিক করুন।
- আপনার দেয়া তথ্য সঠিক না হলে শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন।
■ ধাপ- ৫ : ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড
- শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।
- ফরমে থাকা ইনপুট ফিল্ড গুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন ।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন।
- “আমার দেওয়া সমস্ত তথ্য সঠিক” চেক বক্সে ক্লিক করে “পরবর্তী ধাপে যান” বাটনে ক্লিক করুন।
- তথ্যে কোন ভুল থাকলে “তথ্য পরিবর্তন করুন” বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন।
- তথ্য যাচাই করুন, একবার তথ্য সাবমিট করার পর তা আর পরিবর্তন করা যাবে না।
- সমস্ত তথ্য সঠিক থাকলে “আপনি কি আপনার তথ্য জমা দিতে চান ” চেক বক্সে ক্লিক করে “সাবমিট করুন” বাটনে ক্লিক করুন।
বিজিবি অসামরিক পদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড পদ্ধতিঃ
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদে নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে (BGB Civilian) নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি www.joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে (BGB Civilian) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে তিনটি ধাপে ধাপ তিনটি হলােঃ
১. প্রাথমিক ডাক্তারী পরীক্ষা।
২. লিখিত পরীক্ষা।
৩. এবং চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা।
প্রার্থীদের মেডিক্যাল ও লিখিত পরীক্ষা গ্রহণ: নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক মেডিক্যাল, লিখিত, ব্যবহারিক, মৌখিক এবং চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা গ্রহণ করা হবে। অতঃপর যোগ্যপ্রার্থীদের মধ্য হতে মেধা তালিকা মোতাবেক বরাদ্দকৃত কোটা অনুযায়ী শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই এইচবিএস এজি (HBs Ag). Dope Test, Fasting Sugar, HbA1C Anti HCV এবং Serum Creatinine রক্ত পরীক্ষার জন্য বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা প্রেরণ করা হবে।
উল্লেখ্য, এইচবিএস এজি (HBsAg) ও Anti HCV রক্ত পরীক্ষায় Negative, Dope পরীক্ষায় Not Detected এবং Fasting Sugar, HbA1C ও Serum Creatinine রক্ত পরীক্ষায় স্বাভাবিক ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে।
প্রাথমিক ডাক্তারী পরীক্ষার সময় যে সব ডকুমেন্ট সংগে নিতে হবে তার লিস্ট নিচে দেওয়া হলো
- এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পাসের মূল সনদপত্র।
- সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।
- স্কুল/কলেজ হতে প্রাপ্ত প্রশংসাপত্র। প্রশংসাপত্রে অবশ্যই প্রার্থীর ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে।
- পিতা-মাতার অনুমতি পত্র। পত্রটি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
- নাগরিকত্বের সনদপত্র।
- ১১ কপি পাসপোর্ট সাইজের ছবি। ০১ কপি ছবি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে।
- মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধার সনদপত্র।
- পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র।
- চারিত্রিক সনদপত্র।
- বিবাহিত/অবিবাহিত সম্পর্কিত স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।
- ভােটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
- বিজিবি Applicant’s Copy/আবেদনের কপি।
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদের নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদে নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.bgb.gov.bd এ প্রকাশ করা হবে।
সুতরাং বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে (BGB Civil) নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদে নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত ফোন নাম্বার এ যোগাযোগ করুন।
হেল্পলাইন নম্বর: ১৬৬৯৬০০৮০০ অথবা ০১৬৬৯৬০০৮৮৮ নম্বরে কল করুন।
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদের নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ
- প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মোবাইল নাম্বার: ০১৭৬৯৬০০০০০ (বিজিবি সদর দফতর এক্সচেঞ্জ) এ কল করুন।
ই-মেইল: dirplan@bgb.gov.bd (পরিকল্পনা ও ফোকাল পয়েন্ট শাখা) ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
কর্তৃপক্ষের ঠিকানা: পিলখানা, ঢাকা-১২০৫, বাংলাদেশ।
কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: www.bgb.gov.bd।
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে (BGB Civilian) জব সার্কুলার ২০২৬
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সংক্ষিপ্ত পরিচিতিঃ ১৭৯৫ সালের ২৯ জুন ‘রামগড় লোকাল ব্যাটালিয়ন’ হিসেবে বাহিনীটির প্রথম যাত্রা শুরু হয়, যা পরবর্তীতে বিভিন্ন সময়ে ‘ইস্ট পাকিস্তান রাইফেলস’ (ইপিআর) এবং স্বাধীনতার পর ‘বাংলাদেশ রাইফেলস’ (বিডিআর) নামে পরিচিতি পায়। ২০১১ সালের ২৩ জানুয়ারি ‘বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০’ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর নাম পরিবর্তন করে বর্তমান ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি) রাখা হয়। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)




কর্তৃপক্ষের ঠিকানা: পিলখানা, ঢাকা-১২০৫, বাংলাদেশ।
চাকরির জন্য আবেদন করতে চাই
আমি driving পোস্ট এ চাকরিটা করতে চাই
আমি অফিস সহকারী পোষ্টে চাকরি করতে চাই । কম্পিউটার বেসিক কাজ জানা আছে বাংলা, ইংরেজি টাইপিং জানা আছে
আমি অফিস সহকারী পোষ্টে চাকরি করতে চাই । কম্পিউটার বেসিক কাজ জানা আছে বাংলা, ইংরেজি টাইপিং জানা আছে