চাকরির বর্ণনা : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DNCC Job Circular 2026) প্রকাশিত হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগটি ১৪ জুন ২০২৬ তারিখে জারি করা হয় এবং ১৬ জুন ২০২৬ তারিখে তাদের www.dncc.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে ও দ্য ডেইলি স্টার সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। ডিএনসিসি জব সার্কুলার ২০২৬ আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ১০ টি ক্যাটাগরির পদে মোট ১৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ১৮ জুন ২০২৬ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ১৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টায় শেষ হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) চাকরিতে আবেদন করার জন্য তাদের DNCC Teletalk অফিসিয়াল ওয়েবসাইটের http://dncc.teletalk.com.bd এর মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।
এই পােস্টের মাধ্যমে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নিয়োগ ২০২৬ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Dhaka Uttar City Corporation (DNCC) Job Circular 2026-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
Dhaka Uttar City Corporation Job Circular 2026
আপনি কি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন। আমরা এই সাইটে নিয়মিত চলমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চাকরির বিজ্ঞপ্তি ২০২৬
এক নজরে ডিএনসিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম: | ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) |
| নিয়োগ জারির তারিখ: | ১৪ জুন ২০২৬ |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ১৬ জুন ২০২৬ |
| পদ ক্যাটাগরি: | ১০ টি |
| পদের সংখ্যা: | ১৭৮ জন |
| বয়সসীমা: | ১৭ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর (পদ অনুযায়ী)। |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)। |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.dncc.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ১৮ জুন ২০২৬ সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখ: | ১৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টা। |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | দ্য ডেইলি স্টার |
| আবেদনের ঠিকানা: | http://dncc.teletalk.com.bd |
ডিএনসিসি (DNCC) বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (Dhaka Uttar City Corporation) একটি স্বায়ত্তশাসিত সংস্থা যা ঢাকার উত্তরের ৫৪ টি ওয়ার্ড পরিচালনা করে। এটি ঢাকার দুটি সিটি কর্পোরেশনের একটি, অন্যটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চাকরিটি অন্যতম। ডিএনসিসি চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ ২০২৬ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
১। পদের নাম: স্বাস্থ্য পরিদর্শক।
পদ সংখ্যা: ০৮ (আট) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেডিক্যাল টেকনোলজি (স্যানিটারি ইন্সপেক্টরশীপ) বিষয়ে ০৩ (তিন) বছর মেয়াদি ডিপ্লোমা।
মাসিক বেতন: (গ্রেড–১১) ১২,৫০০–৩০,২৩০/- টাকা।
২। পদের নাম: রেভিনিউ সুপারভাইজার।
পদ সংখ্যা: ১৫ (পনেরো) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/- টাকা।
৩। পদের নাম: ওয়ার্ড সচিব।
পদ সংখ্যা: ১৬ (ষোলো) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/- টাকা।
৪। পদের নাম: মশক নিয়ন্ত্রণ পরিদর্শক।
পদ সংখ্যা: ০৭ (সাত) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/- টাকা।
৫। পদের নাম: ভেটেরিনারী পরিদর্শক/জবাইখানা পরিদর্শক।
পদ সংখ্যা: ১৮ (আঠারো) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান বা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন; অথবা কোনো স্বীকৃত ভেটেরিনারী প্রশিক্ষণ ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ০২ (দুই) বছর মেয়াদি ইনসার্ভিস প্রশিক্ষণ কোর্স সম্পন্ন।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/- টাকা।
৬। পদের নাম: পরিচ্ছন্ন পরিদর্শক।
পদ সংখ্যা: ২৬ (ছাব্বিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/- টাকা।
৭। পদের নাম: ইপিআই সুপারভাইজার।
পদ সংখ্যা: ১০ (দশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
৮। পদের নাম: স্প্রেম্যান সুপারভাইজার।
পদ সংখ্যা: ৩৪ (চৌত্রিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
৯। পদের নাম: বাতি পরিদর্শক।
পদ সংখ্যা: ১৫ (পনেরো) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সের সার্টিফিকেট।
অন্যান্য যোগ্যতা: (বি)এস(সি) শ্রেণির বৈদ্যুতিক ওয়ার্ক পারমিট।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
১০। পদের নাম: লেজার কিপার।
পদ সংখ্যা: ২৯ (ঊনত্রিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://dncc.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদনের শুরু সময় : ১৮ জুন ২০২৬ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ১৭ জুলাই ২০২৬ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নতুন জব সার্কুলার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।

(সূত্র: দ্য ডেইলি স্টার ১৬ জুন ২০২৬ )




(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট ১৪ জুন ২০২৬ )
Dhaka Uttar City Corporation (DNCC) Job Circular
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
- ১৭৭ পদে গণপূর্ত অধিদপ্তর (PWD) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ৩৮২ পদে বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Air Force civil Job Circular 2026

- ৮৯০ পদে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ৫৭৫ পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগের আবেদনের জন্য শর্তাবলীঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। ডিএনসিসি চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নিয়োগ ২০২৬ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।
- শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিপ্লোসা পাশ, স্নাতক বা সমমান, স্নাতকোত্তর বা সমমানের যে কোনও ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- বয়সসীমা: ১৭ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
- অভিজ্ঞতা: অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- অন্যান্য যোগ্যতা: পদের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
- জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- জেলা কোটা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত dncc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-
- ভিজিট করুন http://dncc.teletalk.com.bd ওয়েবসাইট।
- “Application Form” অপশনে ক্লিক করুন।
- আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
- “Next” বোতামে ক্লিক করুন।
- আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
- সঠিক তথ্য দিয়ে ডিএনসিসি চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
- আপনার সাম্প্রতিক রঙিন ছবি (300×300 px) এবং স্বাক্ষর ছবি (300×80 px) আপলোড করুন।
- ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
- অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগের অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১ নং পদের জন্য আবেদন ফি ১৬৮/- টাকা এবং বাকি ক্রমিক ০২-১০ নং পদের জন্য ১১২/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
১ম SMS : DNCC User ID লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন : DNCC DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে।
২য় SMS: DNCC Yes PIN লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন: DNCC Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগের এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ
যেসকল প্রার্থী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ পরীক্ষার এসএমএস পুন:রুদ্ধার করতে চান তারাই শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলেঃ
SMS: DNCC Help User ID and Send to 16222.
Example: DNCC Help ABCDEFGH and send to 16222.
PIN Number জানা থাকলেঃ
SMS: DNCC Help PIN PIN Number and Send to 16222.
Example: DNCC Help PIN 12345678 and send to 16222.
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড পদ্ধতিঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dncc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে তিনটি ধাপে ধাপ তিনটি হলােঃ
১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ভাইভা ( মৌখিক) পরীক্ষার সময়, প্রার্থীদের সকল সার্টিফিকেটের মূল কপি আনতে হবে। প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্ৰ প্ৰদৰ্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে।
এছাড়াও, নিম্নলিখিত নথিগুলির সত্যায়িত ফটোকপিগুলির একটি সেট জমা দিতে হবে:
- Applicant’s Copy/আবেদনের কপি এবং প্রবেশপত্র।
- সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্র।
- ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
- নাগরিকত্বের সনদপত্র। (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)
- চারিত্রিক সনদ (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)
- কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে: প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি)
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.dncc.gov.bd এ প্রকাশ করা হবে।
সুতরাং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত ইমেইল, ফোন নাম্বার, ফেইসবুক পেইজ এ যোগাযোগ করুন।
তবে (মেইল/ মেসেজ এর subject-এ Organization Name : DNCC. Post Name: Applicant’s User ID এবং Contact Number (যোগাযোগের ফোন নাম্বার) অবশ্যই উল্লেখ করে করতে হবে)।
হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ
- প্রতিষ্ঠানের নাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
মোবাইল নাম্বার: ৮৮ ০২-৫৫০৫২০৮৪ এ কল করুন।
ই-মেইল: info@dncc.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
কর্তৃপক্ষের ঠিকানা: নগর ভবন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সেন্টার পয়েন্ট, প্লট নং- ২৩-২৬, রোড নং- ৪৬, গুলশান-২, ঢাকা-১২১২।
কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: www.dncc.gov.bd।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) জব সার্কুলার ২০২৬
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সংক্ষিপ্ত পরিচিতিঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরাঞ্চলকে পরিচালনার জন্য নিয়োজিত স্থানীয় সরকার সংস্থা। এটি বাংলাদেশের একটি নগরপ্রশাসন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সার্বিকভাবে ঢাকা শহরের উত্তরভাগ পরিচালনের দায়িত্বে রয়েছে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অধুনালুপ্ত ঢাকা সিটি কর্পোরেশন বিভাজিত হয়ে একাংশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর আয়তন ১৯৬.২২বর্গ কি.মি. (সূত্র: উইকিপিডিয়া)




কর্তৃপক্ষের ঠিকানা: নগর ভবন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সেন্টার পয়েন্ট, প্লট নং- ২৩-২৬, রোড নং- ৪৬, গুলশান-২, ঢাকা-১২১২।