হট জবস

৪৩১ পদে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

পদ ক্যাটাগরি: ২১ টি
মোট পদের সংখ্যা: ৪৩১ জন
আবেদন গ্রহণ বন্ধ হয়ে গেছে
3.4/5 - (7 votes) রেটিং দিন!

চাকরির বর্ণনা : মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DPP Job Circular 2026) প্রকাশিত হয়েছে। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের নিয়োগটি ১৬ জুন ২০২৬ তারিখে জারি করা হয় এবং ১৭ জুন ২০২৬ তারিখে তাদের www.dpp.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। ডিপিপি জব সার্কুলার ২০২৬ আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ২১ টি ক্যাটাগরির পদে মোট ৪৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ১৮ জুন ২০২৬ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ১৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টায় শেষ হবে। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (ডিপিপি) চাকরিতে আবেদন করার জন্য তাদের DPP Teletalk অফিসিয়াল ওয়েবসাইটের http://dpp.teletalk.com.bd এর মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।

এই পােস্টের মাধ্যমে আমরা মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (ডিপিপি) নিয়োগ ২০২৬ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Department of Printing and Publications (DPP) Job Circular 2026-এর আলােকে বিস্তারিত জেনে আসি।

Department of Printing and Publications Job Circular 2026

আপনি কি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন। আমরা এই সাইটে নিয়মিত চলমান মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (ডিপিপি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৬

এক নজরে ডিপিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম:মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (ডিপিপি)
নিয়োগ জারির তারিখ:১৬ জুন ২০২৬
নিয়োগ প্রকাশের তারিখ:১৭ জুন ২০২৬
পদ ক্যাটাগরি:২১ টি
পদের সংখ্যা:৪৩১ জন
বয়সসীমা:০১ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর (পদ অনুযায়ী)।
শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)।
চাকরির ধরন:সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট:www.dpp.gov.bd
আবেদনের শুরু তারিখ:১৮ জুন ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ:১৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টা।
আবেদনের মাধ্যম:অনলাইনে
নিয়োগ প্রকাশের সূত্র:অফিসিয়াল ওয়েবসাইট
আবেদনের ঠিকানা:http://dpp.teletalk.com.bd

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর হল বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত একটি অধিদপ্তর। এটি বাংলাদেশের সরকারী মুদ্রণ, প্রকাশনা, স্টেশনারী ও টাকা ছাপানোর কাজ করে। এর সদরদপ্তর ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরিটি অন্যতম। ডিপিপি চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (ডিপিপি) বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ ২০২৬ সার্কুলার

বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (ডিপিপি) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

১। পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ (পঁচিশ) শব্দ এবং ইংরেজিতে ৩০ (ত্রিশ) শব্দের গতি; সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০/- টাকা।

২। পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ (পঞ্চাশ) শব্দ ও ইংরেজিতে ৮০ (আশি) শব্দের গতি; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ (পঁচিশ) শব্দ ও ইংরেজিতে ৩০ (ত্রিশ) শব্দের গতি; কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০/- টাকা।

৩। পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ (পঁয়তাল্লিশ) শব্দ ও ইংরেজিতে ৭০ (সত্তর) শব্দের গতি; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ (পঁচিশ) শব্দ ও ইংরেজিতে ৩০ (ত্রিশ) শব্দের গতি; কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/- টাকা।

৪। পদের নাম: লাইব্রেরিয়ান (ইউ, ডি, এ)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/- টাকা।

৫। পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান (ইউ, ডি, এ)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/- টাকা।

৬। পদের নাম: গাড়িচালক।
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
অন্যান্য যোগ্যতা: ভারী গাড়ি চালনার বৈধ লাইসেন্স; যানবাহন চালনায় কমপক্ষে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৫) ৯,৭০০–২৩,৪৯০/- টাকা।

৭। পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদ সংখ্যা: ৫৪ (চুয়ান্ন) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ (বিশ) ও ইংরেজিতে ২০ (বিশ) শব্দের গতি; কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৮। পদের নাম: হিসাব সহকারী (এল, ডি, এ)।
পদ সংখ্যা: ৩১ (একত্রিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; অথবা কর্মরত ৪র্থ শ্রেণির কর্মচারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে অন্যূন ০৩ (তিন) বছরের চাকরিসহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৯। পদের নাম: সহকারী স্টোরকিপার।
পদ সংখ্যা: ১০ (দশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

১০। পদের নাম: সেলসম্যান।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

১১। পদের নাম: পানি পাম্প চালক/পাম্প অপারেটর।
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
অন্যান্য যোগ্যতা: পাম্প চালনায় অভিজ্ঞতাসহ বৈদ্যুতিক বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন।
মাসিক বেতন: (গ্রেড–১৮) ৮,৮০০–২১,৩১০/- টাকা।

১২। পদের নাম: অফিস সহায়ক।
পদ সংখ্যা: ৩২ (বত্রিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০/- টাকা।

১৩। পদের নাম: নিরাপত্তা প্রহরী।
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন অষ্টম শ্রেণি পাস।
অন্যান্য যোগ্যতা: শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০/- টাকা।

১৪। পদের নাম: পোর্টার।
পদ সংখ্যা: ৮৭ (সাতাশি) টি।
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন অষ্টম শ্রেণি পাস।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০/- টাকা।

১৫। পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন অষ্টম শ্রেণি পাস।
অন্যান্য যোগ্যতা: তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের জন্য শিথিলযোগ্য।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০/- টাকা।

১৬। পদের নাম: কপিহোল্ডার।
পদ সংখ্যা: ২৫ (পঁচিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: শুদ্ধ উচ্চারণসহ পড়তুলিপি পাঠে সক্ষম হতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

১৭। পদের নাম: সহকারী চেকার।
পদ সংখ্যা: ০৬ (ছয়) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কাগজ গণনায় পর্যাপ্ত জ্ঞান; খারাপ মুদ্রণ অথবা ভুল নাম্বারিং-এর জন্য বাতিল নোট পরীক্ষায় সক্ষমতা।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

১৮। পদের নাম: মেকানিক (মেকানিক্যাল)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত টিটিআই/টিটিসি হতে সনদপ্রাপ্ত/প্রশিক্ষণপ্রাপ্ত; টিটিআই/টিটিসি হতে সনদপ্রাপ্ত/প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী না পাওয়া গেলে কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: প্রিন্টিং, বাইন্ডিং ও অন্যান্য মেরামত ও ওভারহলিং-এ পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

১৯। পদের নাম: ইলেকট্রিশিয়ান।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কোনো অনুমোদিত প্রতিষ্ঠান/ইনস্টিটিউট হতে লাইসেন্সধারী/সনদধারী; যাবতীয় বৈদ্যুতিক কাজে পর্যাপ্ত জ্ঞান; যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

২০। পদের নাম: বাইন্ডার।
পদ সংখ্যা: ১৬২ (একশত বাষট্টি) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

২১। পদের নাম: কাউন্টার (মেশিনম্যান)।
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।
অন্যান্য যোগ্যতা: কাগজ গণনা ও প্যাকিং-এর কাজে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা; যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৯) ৮,৫০০–২০,৫৭০/- টাকা।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আপনি যদি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (ডিপিপি) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://dpp.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।

আবেদনের শুরু সময় : ১৮ জুন ২০২৬ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ১৭ জুলাই ২০২৬ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নতুন জব সার্কুলার

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (ডিপিপি) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট ১৭ জুন ২০২৬ )

Department of Printing and Publications (DPP) Job Circular

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (ডিপিপি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।


এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগের আবেদনের জন্য শর্তাবলীঃ

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। ডিপিপি চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (ডিপিপি) নিয়োগ ২০২৬ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।

  • শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিপ্লোসা পাশ, স্নাতক বা সমমান, স্নাতকোত্তর বা সমমানের যে কোনও ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • বয়সসীমা: ০১ জুন ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
  • অভিজ্ঞতা: অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • অন্যান্য যোগ্যতা: পদের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
  • জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • জেলা কোটা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (ডিপিপি) নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত dpp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-

  1. ভিজিট করুন http://dpp.teletalk.com.bd ওয়েবসাইট।
  2. Application Form” অপশনে ক্লিক করুন।
  3. আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
  4. Next” বোতামে ক্লিক করুন।
  5. আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
  6. মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
  7. সঠিক তথ্য দিয়ে ডিপিপি চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
  8. আপনার সাম্প্রতিক রঙিন ছবি (300×300 px) এবং স্বাক্ষর ছবি (300×80 px) আপলোড করুন।
  9. ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
  10. অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগের অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১৩-১৬ গ্রেডের পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা এবং বাকি ১৭-২০ গ্রেডের পদের জন্য ৫৬/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।

নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (ডিপিপি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।

১ম SMS : DPP User ID লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন : DPP DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে।

২য় SMS: DPP Yes PIN লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন: DPP Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।

দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।


মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগের এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ


যেসকল প্রার্থী মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ পরীক্ষার এসএমএস পুন:রুদ্ধার করতে চান তারাই শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলেঃ

SMS: DPP Help User ID and Send to 16222.
Example: DPP Help ABCDEFGH and send to 16222.

PIN Number জানা থাকলেঃ

SMS: DPP Help PIN PIN Number and Send to 16222.
Example: DPP Help PIN 12345678 and send to 16222.

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড পদ্ধতিঃ

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dpp.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।

Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে তিনটি ধাপে ধাপ তিনটি হলােঃ

১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ভাইভা ( মৌখিক) পরীক্ষার সময়, প্রার্থীদের সকল সার্টিফিকেটের মূল কপি আনতে হবে। প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্ৰ প্ৰদৰ্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে।

এছাড়াও, নিম্নলিখিত নথিগুলির সত্যায়িত ফটোকপিগুলির একটি সেট জমা দিতে হবে:

  • Applicant’s Copy/আবেদনের কপি এবং প্রবেশপত্র।
  • সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্র।
  • ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
  • নাগরিকত্বের সনদপত্র। (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)
  • চারিত্রিক সনদ (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)
  • কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে: প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি)

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (ডিপিপি) নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.dpp.gov.bd এ প্রকাশ করা হবে।

সুতরাং মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।


হেল্পলাইন/যোগাযোগ

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত ইমেইল, ফোন নাম্বার, ফেইসবুক পেইজ এ যোগাযোগ করুন।

তবে (মেইল/ মেসেজ এর subject-এ Organization Name : DPP. Post Name: Applicant’s User ID এবং Contact Number (যোগাযোগের ফোন নাম্বার) অবশ্যই উল্লেখ করে করতে হবে)।

  • phone 150x150 1 ৪৩১ পদে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
  • Untitled 2copy ৪৩১ পদে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • Untitled 1 copy মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-BISECTG Job Circular 2025 ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ


  • প্রতিষ্ঠানের নাম: মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (ডিপিপি)।
  • phone 150x150 1 ৪৩১ পদে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ মোবাইল নাম্বার: ২২৬৬০৩৯২০ এ কল করুন।
  • Untitled 2copy ৪৩১ পদে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ ই-মেইল: ad1@dpp.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • %E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B2%E0%A7%8B%E0%A6%97%E0%A7%8B ৪৩১ পদে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ কর্তৃপক্ষের ঠিকানা: মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, তেজগাঁও, ঢাকা।
  • website icon 11 150x150 copy ৪৩১ পদে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: www.dpp.gov.bd

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) জব সার্কুলার ২০২৬

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর সংক্ষিপ্ত পরিচিতিঃ মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি সরকারী সেবামূলক প্রতিষ্ঠান। সরকারের সকল প্রকার মুদ্রণ, প্রকাশনা এবং স্টেশনারী মালামাল সরবরাহ সংক্রান্ত সকল কার্যক্রম এ অধিদপ্তর থেকে সম্পন্ন করা হয়ে থাকে। এ অধিদপ্তরের অধীনে ০৫ (পাঁচ) টি ইউনিট অফিস/ প্রেস এবং ০৮ (আট) টি আঞ্চলিক অফিস রয়েছে।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর ১৯৭২ সালের ৩০ আগস্ট পাকিস্তান আমলের সম্পত্তি নিয়ে মুদ্রণ, লেখসামগ্রী, ফরম ও প্রকাশনা পরিদপ্তর হিসেবে প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে পরিদপ্তর থেকে অধিদপ্তরে উন্নীত করে এবং ২০১০ সালে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নামকরণ করে। এটি বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন একটি সংস্থা।

রূপকল্প: মানসম্মত মুদ্রণ, প্রকাশনা ও সরবরাহ সেবার ক্ষেত্রে রাষ্ট্রের অনন্য ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

অভিলক্ষ্য: রাষ্ট্রের চাহিদা মোতাবেক নির্ধারিত সময়ে মানসম্মত মুদ্রণ, প্রকাশনা ও স্টেশনারি সামগ্রী সরবরাহ নিশ্চিতকরণ। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ ২০২৬


নতুন চাকরির খবর সবার আগে পেতে
AVvXsEgWDRSmg1 nH1 9CFx5xtrBM8MMLitrRwtlRHv5kfYxuXYawsci0kpMgk1yJxqhVZ89TMglaUvBZYEkkK4nxBLM6tZJdCuxUQ ৪৩১ পদে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

Similar Posts

Leave a Comment