হট জবস

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Army Sainik Job Circular 2026

পদ ক্যাটাগরি: (সৈনিক) ০১ টি
মোট পদের সংখ্যা: অসংখ্য জন
আবেদনের সময় বাকি: ১০ দিন
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬
4.2/5 - (35 votes) রেটিং দিন!

চাকরির বর্ণনা : বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Army Sainik Job Circular 2026) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগটি ১৩ আগস্ট ২০২৬ তারিখে তাদের www.joinbangladesharmy.army.mil.bd অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক ইত্তেফাক সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। সেনাবাহিনীতে সৈনিক পদে জব সার্কুলার ২০২৬ আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৫ টি ক্যাটাগরির পদে মোট অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ১৫ আগস্ট ২০২৬ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টায় শেষ হবে। বাংলাদেশ সেনাবাহিনী চাকরিতে আবেদন করার জন্য তাদের SAINIK Teletalk অফিসিয়াল ওয়েবসাইটের http://sainik.teletalk.com.bd এর মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।

এই পােস্টের মাধ্যমে আমরা বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Bangladesh Army Sainik Job Circular 2026-এর আলােকে বিস্তারিত জেনে আসি।

Bangladesh Army Sainik Job Circular 2026

আপনি কি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন। আমরা এই সাইটে নিয়মিত চলমান বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD

সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি ২০২৬

এক নজরে সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ সেনাবাহিনী
নিয়োগ প্রকাশের তারিখ:১৩ আগস্ট ২০২৬
পদ ক্যাটাগরি:০৫ টি
পদের সংখ্যা:অসংখ্য জন
বয়সসীমা:০১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স ১৭-২৩ বছর (পদ অনুযায়ী)।
শিক্ষাগত যোগ্যতা:এসএসসি বা সমমান পাশ (পদ অনুযায়ী)।
চাকরির ধরন:সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট:www.joinbangladesharmy.army.mil.bd
আবেদনের শুরু তারিখ:১৫ আগস্ট ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ:৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টা।
আবেদনের মাধ্যম:অনলাইনে
নিয়োগ প্রকাশের সূত্র:দৈনিক ইত্তেফাক
আবেদনের ঠিকানা:http://sainik.teletalk.com.bd

বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্থল শাখা। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্ববৃহৎ শাখা। সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরিটি অন্যতম। সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন।

সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ ২০২৬ সার্কুলার

বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী (Army Sainik) নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। বাংলাদেশ সেনাবাহিনী চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

২০২৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে জেলা কোটা অনুযায়ী ট্রেড-২ (বিশেষ পেশায় )-এ আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যদের সন্তান (SS) পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনের জন্য যোগ্যতাঃ

পদের নামঃ সৈনিক পদে (পুরুষ ও মহিলা)
টেড পেশা সমূহের নামঃ
সাধারণ ট্রেড (GD), টেকনিক্যাল ট্রেড (TT)।
পদ সংখ্যাঃ ৫৮০ জন।
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ ।
বয়সসীমাঃ ০১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭ বছর এর কম এবং ২৩ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

২০২৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ্যতা সমূহ:

ক। সাধারণ ট্রেড (GD) – পুরুষ ও মহিলা।
(১) বয়সসীমা: ০১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭ বছর এর কম এবং ২২ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
(২) শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ ।

খ। টেকনিক্যাল ট্রেড (TT) – পুরুষ ও মহিলা।
(১) বয়সসীমা: ০১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭ বছর এর কম এবং ২৩ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ০১ বছর শিথিলযোগ্য অর্থাৎ ১৭ হতে ২২ বছর।
(২) শিক্ষাগত/কারিগরি যোগ্যতা:
ক। এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।
খ। এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখিত টেবিল ১ অনুযায়ী ন্যূনতম ৩ মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য। বিজ্ঞান বিভাগ/ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

সৈনিক পদে পদে আবেদনের শারীরিক মান (ন্যূনতম) যোগ্যতা:
শারীরিক যোগ্যতাপুরুষ প্রার্থীদের জন্যমহিলা প্রার্থীদের জন্য
উচ্চতা১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত । বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৫২ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)।
ওজন*৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।৪৭ কেজি (১০৪ পাউন্ড)।
বুকস্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।
চোখ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)

জাতীয়তাঃ বাংলাদেশী নাগরিক (পুরুষ ও মহিলা)

স্বাস্থ্য পরীক্ষাঃ স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য।

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (বিপত্নীক/ বিবাহ বিচ্ছেদকারী নয়)।

সাঁতারঃ সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।

আবেদন ফিঃ একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ (GD) এবং টেকনিক্যাল ট্রেড (TT) এ আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি (BNCC) এর সদস্য, সেনা সদস্যদের সন্তান (SS) এবং টিটিটিআই (TTTI) সমূহ হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০/- টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/-) কর্তন করা হবে।

সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://sainik.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।

আবেদনের শুরু সময় : ১৫ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :

সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন জব সার্কুলার

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে বাংলাদেশ সেনাবাহিনী চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে বাংলাদেশ সেনাবাহিনী (Army Sainik) চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Army Sainik Job Circular 2026

(সূত্র: দৈনিক ইত্তেফাক ১৩ আগস্ট ২০২৬ )

Bangladesh Army Sainik Job Circular

বাংলাদেশ সেনাবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।


এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!

সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগের আবেদনের জন্য শর্তাবলীঃ

বাংলাদেশ সেনাবাহিনী (Army Sainik) -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।

  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • বয়সসীমা: ০১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৭ থেকে সর্বোচ্চ ২৩ বছর হতে হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
  • অভিজ্ঞতা: অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • অন্যান্য যোগ্যতা: পদের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
  • জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • জেলা কোটা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

সৈনিক পদে নিম্নেবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না

ক। সরকারী চাকুরী হতে বরখাস্তকৃত।
খ। ফৌজদারী মামলায় দন্ডপ্রাপ্ত ।
গ। সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত/বরখাস্তকৃত।

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদনের নিয়মাবলী – পুরুষ ও মহিলা –
সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনের ১ম ধাপঃ

■ ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন (এসএমএস) করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস প্রেরণ করতে হবেঃ

১। সাধারণ (GD) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএসঃ SAINIK 1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE

উদাহরণ: SAINIK DHA 236098 2018 34 (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

২। টেকনিক্যাল ট্রেডের (TT) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

টেকনিক্যাল ট্রেড (TT) এ ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষা টেবিল-১ অনুযায়ী হবে, এই ক্ষেত্রে প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের সেন্টার কোড এবং প্রার্থী যে ট্রেড’এ ভর্তি হতে ইচ্ছুক টেবিল-১ অনুযায়ী সেই ট্রেড এর কোড এসএমএস’এ দিতে হবে।

প্রথম এসএমএস: SAINIK 1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE TTTRADE CODE EXAM CENTER CODE

উদাহরণ: SAINIK KHU 236098 2018 34 TT DVR 111 (খুলনা বোর্ডের জন্য KHU, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

৩। বিএনসিসি (BNCC) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

বিএনসিসি এর সদস্যগণ যোগ্যতা থাকা স্বাপেক্ষে সাধারণ ট্রেড (BNCCGD) এবং টেকনিক্যাল ট্রেড (BNCCTT) এ আবেদন করতে পারবেন।

ক। সাধারণ (GD) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে।

প্রথম এসএমএস: SAINIK 1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE BNCCGD

উদাহরণ: SAINIK RAJ 236098 2018 34 BNCCGD (রাজশাহী বোর্ডের জন্য RAJ, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

খ। টেকনিক্যাল ট্রেড (TT) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে।

প্রথম এসএমএস: SAINIK 1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE BNCCTT TRADE CODE EXAM CENTER CODE

উদাহরণ: SAINIK BAR 236098 2018 34 BNCCTT DVR 111 (বরিশাল বোর্ডের জন্য BAR, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

৪। সেনাসন্তান (SS) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

সেনা সদস্যের সন্তানগণ যোগ্যতা থাকা স্বাপেক্ষে সাধারণ ট্রেড (SSGD) এবং টেকনিক্যাল ট্রেড (SSTT) এ আবেদন করতে পারবেন।

ক। সাধারণ (GD) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে।

প্রথম এসএমএস: SAINIK 1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE SSGD

উদাহরণ: SAINIK DHA 236098 2018 34 SSGD (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

খ। টেকনিক্যাল ট্রেড (TT) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে।

প্রথম এসএমএস: SAINIK 1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE SSTT TRADE CODE EXAM CENTER CODE

উদাহরণ: SAINIK SYL 236098 2018 34 SSTT DVR 111 (সিলেট বোর্ডের জন্য SYL, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

৫। টিটিটিআই (TTTI) হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএস: SAINIK 1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE TTTITRA

উদাহরণ: SAINIK DIN 236098 2018 34 TTTI DVR (দিনাজপুর বোর্ডের জন্য DIN, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনের ২য় ধাপঃ

২। দ্বিতীয় এসএমএসঃ প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতঃ টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে ২য় এসএমএস প্রেরণ করতে হবে। উল্লেখ্য, ২য় এসএমএস প্রেরণের সময় সর্বমোট ৩০০/- টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/-) কর্তন করা হবে বিধায় মোবাইল ব্যালেন্স ৩০০/- টাকার অধিক থাকা আবশ্যক।

দ্বিতীয় এসএমএস : SAINIK YES PIN NUMBER CONTACT MOBILE NUMBER and send to 1622

উদাহরণ : SAINIK YES 894098 01xxxxxxxxx and send to 16222

মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK এর পরিবর্তে FSAINIK টাইপ করে প্রথম ও দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে।

সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনের ৩য় ধাপঃ

সঠিকভাবে দ্বিতীয় এসএমএস সম্পূর্ণ করা চাকরিপ্রার্থীকে এসএমএসের মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। উক্ত USER ID ও Password দ্বারা http://sainik.teletalk.com.bd এ লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। নিচের পদ্ধতিতে আবেদন ফরম পূরণ করুন।

  1. প্রথমে http://sainik.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
  2. তারপর আপনার User ID এবং Password দ্বারা লগইন করুন।
  3. এখন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির ফরম আপনার সকল তথ্য দ্বারা পূরণ করুন। পরবর্তী পেজে যাওয়ার জন্য Next বাটনে ক্লিক করুন।
  4. তথ্যগুলো পুনরায় মনোযোগ সহকারে দেখুন এবং নিচের দিকে চলে যান।
  5. আপনার রঙ্গিন ছবি সংযুক্ত করুন।
  6. Submit বাটনে ক্লিক করে আবেদন শেষ করুন।

এখন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এর “Applicant’s Copy” আপনার মোবাইল বা কম্পিউটারের সংরক্ষণ করুন এবং প্রিন্ট করে সংরক্ষণ করুন।

[ মনে রাখা প্রয়ােজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ৩০০x৩০০ (দৈর্ঘ্য ও প্রস্থ ) pixel এর রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি (kh) এর মধ্যে হতে হবে। ]

সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ পরীক্ষার নির্বাচন পদ্ধতি:

স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডঃ

অনলাইনে আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের ৭২ ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হ পরবর্তীতে প্রিন্ট করা যাবে না।

Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন

সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহনের শর্তবলীঃ

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

১. লিখিত পরীক্ষা।
২. শারীরিক পরীক্ষা।
৩. স্বাস্থ্য পরীক্ষা।

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ভর্তির সময় নিম্নেবর্ণিত সনদপত্র/ছবি/লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে।

  • শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/মার্কশীট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে।
  • সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র।
  • অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
  • সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি।
  • নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে।
  • পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের (৫ সেঃ মিঃ X ৪ সেঃ মি) ০৬ কপি এবং ষ্ট্যাম্প সাইজের (২.৫ সেঃ মিঃ x ২ সেঃ মি) ০২ কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল/আকাশী রংয়ের পরিধেয় পোশাক হালকা রং এর হতে হবে।
  • সাঁতার পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় পোশাক (সাঁতার পরীক্ষার নির্ধারিত দিনে)।
  • লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি।
  • উপজাতিদের ক্ষেত্রে, উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা/উপজাতি প্রধান/সিটি কর্পোরেশন/ইউপি চেয়ারম্যান এর সনদপত্র।
  • টেইলার পেশার ক্ষেত্রে টেইলারিং কাজের উপর প্রশিক্ষণ সনদপত্র।
  • অনলাইন আবেদনের প্রবেশপত্র।

[ সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে ]


হেল্পলাইন/যোগাযোগ

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত ইমেইল, ফোন নাম্বার, ফেইসবুক পেইজ এ যোগাযোগ করুন।

তবে (মেইল/ মেসেজ এর subject-এ Organization Name : SAINIK. Post Name: Applicant’s User ID এবং Contact Number (যোগাযোগের ফোন নাম্বার) অবশ্যই উল্লেখ করে করতে হবে)।

  • phone 150x150 1 বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Army Sainik Job Circular 2026 হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
  • phone 150x150 1 বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Army Sainik Job Circular 2026 সরাসরি কল করুন ০১৫০০১২১১২১ এই নম্বরে।
  • Untitled 2copy বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Army Sainik Job Circular 2026 ই-মেইল: sainik@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • Untitled 1 copy মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-BISECTG Job Circular 2025 ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।

বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ


  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী।
  • phone 150x150 1 বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Army Sainik Job Circular 2026 মোবাইল নাম্বার: কাস্টমার সাপোর্ট নম্বর: +৮৮০১৭১৩১৬১৯৭৯ এ কল করুন।
  • Untitled 2copy বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Army Sainik Job Circular 2026 ই-মেইল: joinarmy.helpdesk@gmail.com ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • %E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B2%E0%A7%8B%E0%A6%97%E0%A7%8B বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Army Sainik Job Circular 2026 কর্তৃপক্ষের ঠিকানা: আর্মি হেডকোয়ার্টার্স, ঢাকা সেনানিবাস, ঢাকা – ১২০৬।
  • website icon 11 150x150 copy বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Army Sainik Job Circular 2026 কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: www.army.mil.bd

বাংলাদেশ সেনাবাহিনী (Army Sainik) জব সার্কুলার ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে সংক্ষিপ্ত পরিচিতিঃ বাংলাদেশ সেনাবাহিন সংক্ষিপ্ত পরিচিতিঃ বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দায়ী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক শাখা। ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এটি গঠিত হয়েছিল এবং তারপর থেকে বিশ্বের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী স্থল বাহিনী, বিশেষ বাহিনী এবং সহায়ক ইউনিটের সমন্বয়ে গঠিত এবং সেনাবাহিনী প্রধান এর নেতৃত্বে থাকেন। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)

সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ ২০২৬


নতুন চাকরির খবর সবার আগে পেতে
AVvXsEgWDRSmg1 nH1 9CFx5xtrBM8MMLitrRwtlRHv5kfYxuXYawsci0kpMgk1yJxqhVZ89TMglaUvBZYEkkK4nxBLM6tZJdCuxUQ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Army Sainik Job Circular 2026

Similar Posts

15 thoughts on “বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Army Sainik Job Circular 2026”

  1. আমার ২০ চলতেছে, September আসলে ২০ বছর হবে, আমি কি করতে পারবো প্লীজ জানাবেন ☺️

    Reply
  2. সেনাবাহিনীর বেসামরিক বাহিনী কবে নিয়োগ দিবে একটু জানানেন প্লিজ??

    Reply
  3. আমার জন্ম তারিখ ১১-০৫-২০০৮ …..
    আমি কি আবেদন করতে পারবো __?

    Reply

Leave a Comment