চাকরির বর্ণনা : খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (DGFOOD Job Circular 2025) প্রকাশিত হয়েছে। ডিজি ফুড নিয়োগটি তাদের www.dgfood.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত করেছে ০৯ মার্চ ২০২৫ তারিখে। খাদ্য অধিদপ্তরে ২৫ টি পদে মােট ১৭৯১ জন লােক নিয়ােগ দেওয়া হবে। ডিজি ফুড জব সার্কুলার ২০২৫ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, আবেদন শুরু হবে ০৪ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০টা হতে।
এই পােস্টের মাধ্যমে আমরা খাদ্য অধিদপ্তর (ডিজি ফুড) নিয়োগ ২০২৫ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Directorate General of Food Job Circular 2025-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
আপনি কি খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান খাদ্য অধিদপ্তর (ডিজি ফুড) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তাই আপনি যদি ডিজি ফুড নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
খাদ্য অধিদপ্তরে চাকরির বিজ্ঞপ্তি ২০২৫
এক নজরে ডিজি ফুড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
| প্রতিষ্ঠানের নাম: | খাদ্য অধিদপ্তর |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ০৯ মার্চ ২০২৫ |
| পদের সংখ্যা: | ১৭৯১ জন |
| বয়সসীমা: | ১৮-৩০ বছর (পদ অনুযায়ী) |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.dgfood.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ০৪ এপ্রিল ২০২৫ |
| আবেদনের শেষ তারিখ: | ০৭ মে ২০২৫ |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | অফিসিয়াল ওয়েবসাইট |
| আবেদনের ঠিকানা: | http://dgfood.teletalk.com.bd |
খাদ্য অধিদপ্তর হল বাংলাদেশ সরকারের একটি অধিদপ্তর, যা বাংলাদেশে খাদ্য ব্যবস্থাপনা ও নীতি নির্ধারণ করে থাকে। এটি খাদ্য মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে খাদ্য অধিদপ্তরের চাকরিটি অন্যতম। ডিজি ফুড চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। খাদ্য অধিদপ্তর (ডিজি ফুড) বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে।
খাদ্য অধিদপ্তর নিয়োগ ২০২৫ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি ডিজি ফুড চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। খাদ্য অধিদপ্তর (ডিজি ফুড) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
খাদ্য অধিদপ্তরের ২৫ ক্যাটাগরির ১৭৯১টি শূন্যপদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি (স্মারক নং-১৯৮, তাং- ০৯-০৩-২০২৫)
চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ খাদ্য অধিদপ্তরের ২৫ ক্যাটাগরির ১৭৯১টি শূন্যপদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের www.dgfood.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে ০৯ মার্চ ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। ডিজি ফুড শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ২৫ টি ক্যাটাগরির পদে মোট ১৭৯১ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ০৪ এপ্রিল ২০২৫ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ০৭ মে ২০২৫ বিকাল ৫:০০ টায় শেষ হবে। খাদ্য অধিদপ্তর (ডিজি ফুড) চাকরিতে আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের dgfood.teletalk.com.bd মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১। পদের নাম: উপ-খাদ্য পরিদর্শক
পদ সংখ্যা: ৪২৯ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ- তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।
২। পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৫টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রী
অন্যান্য যোগ্যতা: সাঁটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৫০ ও ইরেজীতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ ও ইরেজীতে ৩০ শব্দ থাকতে হবে।
মাসিক বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।
৩। পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সাঁটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৪৫ ও ইরেজীতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ ও ইরেজীতে ৩০ শব্দ থাকতে হবে।
মাসিক বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
৪। পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ২৫টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ- তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
৫। পদের নাম: অডিটর
পদ সংখ্যা: ০৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: (কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ- তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
৬। পদের নাম: হিসাবরক্ষক কাম-ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ- তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
৭। পদের নাম: ল্যাবরেটরী টেকনিশিয়ান
পদ সংখ্যা: ০৭টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে রসায়ন বিষয়সহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
৮। পদের নাম: মেকানিক্যাল ফোরম্যান
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর ও তত্ত্বাবধান সংক্রান্ত কাজে অন্যূন ২ (দুই) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
মাসিক বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
৯। পদের নাম: ইলেকট্রিক্যাল ফোরম্যান।
পদের সংখ্যা: ৯ টি।
শিক্ষাগত যোগ্যতা:হিসেবে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সঙ্গে থাকতে হবে স্বীকৃত কারিগরি বোর্ড থেকে ইলেকট্রিক্যাল সম্পর্কিত ট্রেডে সার্টিফিকেট কোর্স এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
১০। পদের নাম: উপ-খাদ্য পরিদর্শক
পদের সংখ্যা: ৩১৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগসহ স্নাতক (পাস) ডিগ্রি থাকতে হবে।
মাসিক বেতন: ৯,৭০০-২৩,৪৯০/- টাকা।
১১। পদের নাম: অপারেটর
পদের সংখ্যা: ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে এবং মেকানিক্যাল অপারেশন কাজে পারদর্শী হতে হবে।
মাসিক বেতন: ৯,৭০০-২৩,৪৯০/- টাকা।
১২। পদের নাম: সহকারী ফোরম্যান
পদের সংখ্যা: ৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
মাসিক বেতন: ৯,৭০০-২৩,৪৯০/- টাকা।
১৩। পদের নাম: মিলরাইট
পদের সংখ্যা: ৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থী মাধ্যমিক বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ভোকেশনাল ডিগ্রি অর্জন করেছেন এমন হতে হবে
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন: ৯,৭০০-২৩,৪৯০/- টাকা।
১৪। পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদের সংখ্যা: ৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস হতে হবে
অন্যান্য যোগ্যতা: ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং বা সংশ্লিষ্ট কাজে সরকারি অনুমোদিত প্রশিক্ষণ নিতে হবে।
মাসিক বেতন: ৯,৭০০-২৩,৪৯০/- টাকা।
১৫। পদের নাম: ড্রাইভার
পদের সংখ্যা: ৫০ টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: বৈধ লাইসেন্সসহ যানবাহন চালনায় দক্ষ হতে হবে।
মাসিক বেতন: ৯,৭০০-২৩,৪৯০/- টাকা।
১৬। পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ৪৬৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ- তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
মাসিক বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
১৭। পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদের সংখ্যা: ৭২টি।
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি বাংলায় ৩০ শব্দ এবং ইংরেজিতে ৪০ শব্দ থাকতে হবে।
মাসিক বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
১৮। পদের নাম: ল্যাবরেটরি সহকারী
পদের সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিজ্ঞানের শাখায় উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
১৯। পদের নাম: সহকারী অপারেটর
পদের সংখ্যা: ৩৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মধ্যমমানের কারিগরি শিক্ষা অথবা ভোকেশনাল শিক্ষা বোর্ড হতে সম্মানজনক ফলাফলসহ উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
২০। পদের নাম: স্টেভেডর সরদার
পদের সংখ্যা: ১৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতার জন্য প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ হতে হবে।
মাসিক বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
২১। পদের নাম: ভেহিক্যাল মেকানিক
পদের সংখ্যা: ৯ টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর স্বীকৃত কারিগরি বোর্ড হতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি বিষয়ক প্রশিক্ষণ অথবা সমমানের যোগ্যতা থাকতে হবে। মেকানিক্যাল স্থাপনাসমূহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণে অভিজ্ঞ হতে হবে।
মাসিক বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
২২। পদের নাম: সহকারী মিলরাইট
পদের সংখ্যা: ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বোর্ড বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
২৩। পদের নাম: মিল অপারেটিভ
পদের সংখ্যা: ১২৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
২৪। পদের নাম: সাইলো অপারেটিভ
পদের সংখ্যা: ১৭৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
মাসিক বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
২৫। পদের নাম: স্প্রেম্যান
পদের সংখ্যা: ১৭৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক স্কুল এবং কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের যে কোনো বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন: ৮,৫০০-২০,৫৭০/- টাকা।
খাদ্য অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
খাদ্য অধিদপ্তর নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://dgfood.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদনের শুরু সময় : ০৪ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ০৭ মে ২০২৫ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
খাদ্য অধিদপ্তর (ডিজি ফুড) নতুন জব সার্কুলার
খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে খাদ্য অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে ডিজি ফুড চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।






(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট ০৯ মার্চ ২০২৫)
Directorate General of Food (DGFOOD) Job Circular
খাদ্য অধিদপ্তর (ডিজি ফুড) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
- জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DC Office Job Circular 2026

- নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Narayanganj DC Office Job Circular 2026

- কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Kurigram DC Office Job Circular 2026

- কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Kishoreganj DC Office Job Circular 2026

খাদ্য অধিদপ্তর নিয়োগে আবেদনের জন্য শর্তাবলীঃ
খাদ্য অধিদপ্তর -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। ডিজি ফুড চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন খাদ্য অধিদপ্তর নিয়োগ ২০২৫ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।
- বয়সসীমা: খাদ্য অধিদপ্তর চাকরিতে আবেদন করতে আবেদনকারীর বয়স ০৭ মে ২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। শুধু মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা উল্লিখিত তারিখে ১৮-৩২ বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
- লিঙ্গ: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা খাদ্য অধিদপ্তর সার্কুলার ২০২৫-এ আবেদন করার সুযোগ পাবেন।
- শিক্ষাগত যোগ্যতা: প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন প্রয়োজন পরবে সুতরাং আবেদন করার জন্য প্রার্থীদের অফিসিয়াল ইমেজ অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আরও বিস্তারিত জানার জন্য খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ দেখুন।
- নিয়োগ পরীক্ষা: সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্র সহ নিয়োগে উল্লেখিত সকল কাগজপাতি সাথে নিয়ে যাইতে হবে।
- জেলা কোটা: প্রকাশিত নিয়োগর তথ্য অনুযায়ী উল্লেখিত জেলার প্রার্থীরা খাদ্য অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।
- চাকরির আবেদন: প্রার্থীদের অবশ্যই অনলাইনে খাদ্য অধিদপ্তর চাকরির নির্ধারিত http://dgfood.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
খাদ্য অধিদপ্তর নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
খাদ্য অধিদপ্তর চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। খাদ্য অধিদপ্তর (ডিজিফুড) নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত http://dgfood.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-
- ভিজিট করুন http://dgfood.teletalk.com.bd ওয়েবসাইট।
- “Application Form” অপশনে ক্লিক করুন।
- আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
- “Next” বোতামে ক্লিক করুন।
- আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
- খাদ্য অধিদপ্তর চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
- সঠিক তথ্য দিয়ে খাদ্য অধিদপ্তর চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
- আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
- ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
- অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে খাদ্য অধিদপ্তর চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
[ মনে রাখা প্রয়ােজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দুটি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB। ]
সতর্ক বার্তা: আগ্রহী প্রার্থীরা খাদ্য অধিদপ্তর নিয়োগটির আবেদনপত্রে কোন ভুল তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় কোন তথ্য লুকিয়ে রাখলে, দুর্নীতির আশ্রয় নিলে, ভুল তথ্য দিয়ে একাধিক আবেদনপত্র পূরণ করলে, চাকরির পরীক্ষার সময় দুর্ব্যবহার করলে, কর্তৃপক্ষ/- চাকরির আবেদন বাতিল বলে গণ্য করবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিবে।
খাদ্য অধিদপ্তর নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
খাদ্য অধিদপ্তর নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে ১-২৪ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ মোট ১১২/- (দুইশত তেইশ) টাকা এবং ২৫নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ মোট ৫৬/-(একশত বারো) টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি খাদ্য অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
- ১ম SMS: DGFOOD <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করুন।
- ২য় SMS: DGFOOD <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করুন।
বিঃদ্রঃ প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ আপনাকে একটা PIN নম্বর দেওয়া হবে যেটি দ্বিতীয় SMS এ ব্যবহার করবেন।
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।
ডিজি ফুড নিয়োগে এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ
যেসকল প্রার্থী খাদ্য অধিদপ্তর (ডিজি ফুড) নিয়োগ পরীক্ষার এসএমএস পুন:রুদ্ধার করতে চান তারাই শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।
- User ID জানা থাকলে : DGFOOD <স্পেস> Help <স্পেস> User ID & Send to 16222.
Example: DGFOOD Help ABCDEFGH & send to 16222. - PIN Number জানা থাকলে : DGFOOD <স্পেস> Help <স্পেস> PIN <স্পেস> PIN Number & Send to 16222.
Example: DGFOOD Help PIN 12345678 & send to 16222.
ডিজি ফুড নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডঃ
খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।
খাদ্য অধিদপ্তর (ডিজি ফুড) নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dgfood.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন
খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ
খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে দুটি ধাপে ধাপ দুটি হলােঃ
১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)।
খাদ্য অধিদপ্তর চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবেন। মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটির ০১ টি করে সত্যায়িত কপিও সঙ্গে নিতে হবে।
- সকল স্তরের শিক্ষাগত যােগ্যার সনদপত্র।
- নাগরিকত্বের সনদপত্র।
- শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় হতে প্রাপ্ত সনদপত্র।
- মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধার সনদপত্র।
- চারিত্রিক সনদপত্র।
- ভােটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
- Applicant’s Copy/আবেদনের কপি।
[ সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে ]
খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ
খাদ্য অধিদপ্তর নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও খাদ্য অধিদপ্তর ওয়েবসাইট www.dgfood.gov.bd এ প্রকাশ করা হবে।
সুতরাং নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
খাদ্য অধিদপ্তর (ডিজি ফুড) নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।
হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
অফিসিয়াল ওয়েবসাইট: www.dgfood.gov.bd
খাদ্য অধিদপ্তর জব সার্কুলার ২০২৫
খাদ্য অধিদপ্তর সংক্ষিপ্ত পরিচিতিঃ ১৯৪৩ সালে বাংলায় দুর্ভিক্ষ মোকাবেলার জন্য প্রাদেশিক সরকার কর্তৃক বেঙ্গল রেশনিং অর্ডারের দ্বারা বেঙ্গল সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়। ১৯৫৫ সালে পূর্ব পাকিস্তান সরকার একে কৃষি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার চেষ্টা করে কিন্তু ৭ মাস পর তা ব্যর্থ হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ফুট ও সিভিল সাপ্লাই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে অধিদপ্তরকে এই মন্ত্রণালয়ের আওতায় নিয়ে আসা হয় এবং পূর্ণাঙ্গ খাদ্য অধিদপ্তর হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এরপর খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং সর্বশেষ ২০১২ সালে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে আলাদা করে খাদ্য অধিদপ্তরকে নিয়ে খাদ্য মন্ত্রণালয় গঠিত হয়। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
সতর্কতা: খাদ্য অধিদপ্তর চাকরি পাওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। যদি আপনি খাদ্য অধিদপ্তর (ডিজি ফুড) চাকরি পাওয়ার জন্য কারো সাথে আর্থিক লেনদেন করেন এর জন্য আমাদের ওয়েবসাইট https://jobsnoticebd.com বা ডিজি ফুড এর জন্য কোন দায়ভার গ্রহণ করবে না ।
পরামর্শ: ডিজি ফুড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর যে কোন আপডেট খবর পেতে আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরি ক্যাটাগরি ভিজিট করতে পারেন। আমরা খাদ্য অধিদপ্তর চাকরির সম্পর্কিত সকল আপডেট খবর এই ক্যাটাগরিতে সংযুক্ত করি।




ধন্যবাদ আপনাদের ওয়েব সাইটের মাধ্যমে সবসময় আপডেট বিজ্ঞপ্তি পাওয়া যায়।
খাদ্য অধিদপ্তরের সার্কুলারে কি একাধিক পোস্ট এ কি আবেদন করা যাবে?