চাকরির বর্ণনা : ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (DMP Job Circular 2025) প্রকাশিত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়োগটি তাদের www.dmp.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে ২২ অক্টোবর ২০২৪ তারিখে। প্রতিষ্ঠানটিতে ০৩ টি পদে মােট ৩৫ জন লােক নিয়ােগ দেওয়া হবে। ডিএমপি জব সার্কুলার ২০২৫ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পাবেন, আবেদন শুরু হবে ০৩ নভেম্বর ২০২৪ তারিখ হতে।
এই পােস্টের মাধ্যমে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিয়োগ ২০২৫ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Dhaka Metropolitan Police Job Circular 2025-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
আপনি কি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তাই আপনি যদি ডিএমপি নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ চাকরির বিজ্ঞপ্তি ২০২৫
এক নজরে ডিএমপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ পুলিশ (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ২২ অক্টোবর ২০২৪ |
| পদের সংখ্যা: | ৩৫ জন |
| বয়সসীমা: | ১৮-৩০ বছর |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.dmp.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ০৩ নভেম্বর ২০২৪ |
| আবেদনের শেষ তারিখ: | ২৩ নভেম্বর ২০২৪ |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | অফিসিয়াল ওয়েবসাইট |
| আবেদনের ঠিকানা: | http://dmp.teletalk.com.bd/ |
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হলো বাংলাদেশ পুলিশের একটি বিভাগ, যারা জাতীয় রাজধানী বাংলাদেশের সবচেয়ে জনবহুল শহর ঢাকা মহানগরীতে আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব পালন করে থাকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হলো বাংলাদেশের বৃহত্তম পুলিশ বাহিনী। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চাকরিটি অন্যতম। ডিএমপি চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ ২০২৫ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি ডিএমপি চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
পদের নামঃ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ১৫টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের বিষয়ে গতিসহ সংশ্লিষ্ট Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতনঃ ১১০০০-২৬৫৯০/- টাকা।
পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ১৯টি।
শিক্ষাগত যোগ্যতাঃ অনুমোদিত শিক্ষাবোর্ড থেকে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে Word Processing/Data Entry Typing এর সর্বনিম্ন গতি বাংলায়-২০ ও ইংরেজীতে-২০ শব্দ হতে হবে।
মাসিক বেতনঃ ৯৩০০-২২৪৯০/- টাকা।
পদের নামঃ হিসাব সহকারী
পদ সংখ্যাঃ ০১টি।
শিক্ষাগত যোগ্যতাঃ অনুমোদিত শিক্ষাবোর্ড থেকে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ।
মাসিক বেতনঃ ৯৩০০-২২৪৯০/- টাকা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
ডিএমপি নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://dmp.teletalk.com.bd/ মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদনের শুরু সময় : ০৩ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ২৩ নভেম্বর ২০২৪ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নতুন জব সার্কুলার
ডিএমপি নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।



(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
Dhaka Metropolitan Police (DMP) Job Circular
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
- ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ (EGCB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ১৭৭ পদে গণপূর্ত অধিদপ্তর (PWD) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- বাংলাদেশ পুলিশ চাকরির বিজ্ঞপ্তি ২০২৬-Police Job Circular 2026

- জেলা পরিষদ কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Zilla Parishad Office Job Circular 2026

ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়োগে আবেদনের জন্য শর্তাবলীঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিয়োগ ২০২৫ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।
- বয়সসীমা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ চাকরিতে আবেদন করতে আবেদনকারীর বয়স ০১ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। শুধু মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা উল্লিখিত তারিখে ১৮-৩২ বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
- লিঙ্গ: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা ডিএমপি সার্কুলার ২০২৫-এ আবেদন করার সুযোগ পাবেন।
- শিক্ষাগত যোগ্যতা: প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন প্রয়োজন পরবে সুতরাং আবেদন করার জন্য প্রার্থীদের অফিসিয়াল ইমেজ অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আরও বিস্তারিত জানার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ দেখুন।
- নিয়োগ পরীক্ষা: সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্র সহ নিয়োগে উল্লেখিত সকল কাগজপাতি সাথে নিয়ে যাইতে হবে।
- জেলা কোটা: প্রকাশিত নিয়োগর তথ্য অনুযায়ী উল্লেখিত জেলার প্রার্থীরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।
- চাকরির আবেদন: প্রার্থীদের অবশ্যই অনলাইনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স চাকরির নির্ধারিত http://dmp.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
ডিএমপি নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত http://dmp.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-
- ভিজিট করুন http://dmp.teletalk.com.bd/ ওয়েবসাইট।
- “Application Form” অপশনে ক্লিক করুন।
- আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
- “Next” বোতামে ক্লিক করুন।
- আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
- ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
- সঠিক তথ্য দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
- আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
- ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
- অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে ডিএমপি চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
[ মনে রাখা প্রয়ােজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দুটি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB। ]
সতর্ক বার্তা: আগ্রহী প্রার্থীরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিয়োগটির আবেদনপত্রে কোন ভুল তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় কোন তথ্য লুকিয়ে রাখলে, দুর্নীতির আশ্রয় নিলে, ভুল তথ্য দিয়ে একাধিক আবেদনপত্র পূরণ করলে, চাকরির পরীক্ষার সময় দুর্ব্যবহার করলে, কর্তৃপক্ষ/- চাকরির আবেদন বাতিল বলে গণ্য করবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিবে।
ডিএমপি নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ১ থেকে ৩ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ২৩/- টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
- ১ম SMS: DMP <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করুন।
- ২য় SMS: DMP <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করুন।
বিঃদ্রঃ প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ আপনাকে একটা PIN নম্বর দেওয়া হবে যেটি দ্বিতীয় SMS এ ব্যবহার করবেন।
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।
ডিএমপি নিয়োগে এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ
যেসকল প্রার্থী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিয়োগ পরীক্ষার এসএমএস পুন:রুদ্ধার করতে চান তারাই শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।
- User ID জানা থাকলে : DMP <স্পেস> Help <স্পেস> User ID & Send to 16222.
Example: DMP Help ABCDEFGH & send to 16222. - PIN Number জানা থাকলে : DMP <স্পেস> Help <স্পেস> PIN <স্পেস> PIN Number & Send to 16222.
Example: DMP Help PIN 12345678 & send to 16222.
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dmp.teletalk.com.bd/ ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে দুটি ধাপে ধাপ দুটি হলােঃ
১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)।
ডিএমপি চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবেন। মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটির ০১ টি করে সত্যায়িত কপিও সঙ্গে নিতে হবে।
- সকল স্তরের শিক্ষাগত যােগ্যার সনদপত্র।
- নাগরিকত্বের সনদপত্র।
- শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় হতে প্রাপ্ত সনদপত্র।
- মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধার সনদপত্র।
- চারিত্রিক সনদপত্র।
- ভােটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
- Applicant’s Copy/আবেদনের কপি।
[ সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে ]
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.dmp.gov.bd এ প্রকাশ করা হবে।
সুতরাং ডিএমপি নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
বাংলাদেশ পুলিশ (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।
হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
অফিসিয়াল ওয়েবসাইট: www.dmp.gov.bd
ডিএমপি জব সার্কুলার ২০২৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংক্ষিপ্ত পরিচিতিঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১৯৭৬ সালের ০১ ফেব্রুয়ারি কার্যকর হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন এবং পৃষ্ঠপোষকতা করেছিলেন। এটি প্রাথমিকভাবে ৬,০০০ পুলিশ-বাহিনী মোট ১২টি পুলিশ থানায় কর্মরত রয়েছে। শহরের জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায়, একটি প্রসারিত এবং ভাল সজ্জিত পুলিশ বৃদ্ধি প্রয়োজন। সরকারের প্রধান পরিকল্পনা ছিল পুলিশদের সম্প্রসারণ করতে। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
সতর্কতা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ চাকরি পাওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। যদি আপনি ডিএমপি চাকরি পাওয়ার জন্য কারো সাথে আর্থিক লেনদেন করেন এর জন্য আমাদের ওয়েবসাইট https://jobsnoticebd.com বা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর জন্য কোন দায়ভার গ্রহণ করবে না ।
পরামর্শ: ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর যে কোন আপডেট খবর পেতে আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরি ক্যাটাগরি ভিজিট করতে পারেন। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চাকরির সম্পর্কিত সকল আপডেট খবর এই ক্যাটাগরিতে সংযুক্ত করি।



