চাকরির বর্ণনা : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Fire Service Job Circular 2026) প্রকাশিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগটি ০৬ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা হয় এবং ০৭ এপ্রিল ২০২৬ তারিখে তাদের www.fireservice.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক যুগান্তর সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। ফায়ার সার্ভিস জব সার্কুলার ২০২৬ আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৯ টি ক্যাটাগরির পদে মোট ১৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ১০ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ০৯ মে ২০২৬ বিকাল ০৫:০০ টায় শেষ হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চাকরিতে আবেদন করার জন্য তাদের FSCD Teletalk অফিসিয়াল ওয়েবসাইটের http://fscd.teletalk.com.bd এর মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।
এই পােস্টের মাধ্যমে আমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ ২০২৬ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Fire Service and Civil Defense Department (FSCD) Job Circular 2026-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
Fire Service and Civil Defence Job Circular 2026
আপনি কি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন। আমরা এই সাইটে নিয়মিত চলমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাকরির বিজ্ঞপ্তি ২০২৬
এক নজরে ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম: | ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর |
| নিয়োগ জারির তারিখ: | ০৬ এপ্রিল ২০২৬ |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ০৭ এপ্রিল ২০২৬ |
| পদ ক্যাটাগরি: | ০৯ টি |
| পদের সংখ্যা: | ১৯৭ জন |
| বয়সসীমা: | ০১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর (পদ অনুযায়ী)। |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)। |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.fireservice.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ১০ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখ: | ০৯ মে ২০২৬ বিকাল ০৫:০০ টা। |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | দৈনিক যুগান্তর |
| আবেদনের ঠিকানা: | http://fscd.teletalk.com.bd |
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (বাংলাদেশ দমকল বাহিনী ও বেসামরিক প্রতিরক্ষা) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চাকরিটি অন্যতম। ফায়ার সার্ভিস চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ ২০২৬ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (FSCD) নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
১। পদের নাম: সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি; শর্টহ্যান্ডে বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি থাকতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০ টাকা।
২। পদের নাম: ধর্মীয় শিক্ষক (ইসলাম)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পাশসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা।
অন্যান্য যোগ্যতা: কোরআনে হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৫) ৯,৭০০–২৩,৪৯০ টাকা।
৩। পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (মেরিন)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৫) ৯,৭০০–২৩,৪৯০ টাকা।
৪। পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যা: ১৩ (তেরো) টি।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৮ম শ্রেণি পাশ।
অন্যান্য যোগ্যতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতাসম্পন্ন; শারীরিক যোগ্যতা-উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, বুক ন্যূনতম ৩২ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড; প্রার্থীকে সুঠাম শারীরিক গঠনের অধিকারী হতে হবে; অবিবাহিত হতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৫) ৯,৭০০–২৩,৪৯০ টাকা।
৫। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৯ (নয়) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে; কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৬। পদের নাম: ফায়ারফাইটার
পদ সংখ্যা: ১৬৫ (একশত পঁয়ষট্টি) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: শারীরিক যোগ্যতা-
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি (ন্যূনতম), বুক ৩২ ইঞ্চি (ন্যূনতম); সুঠাম শারীরিক গঠন এবং অবিবাহিত হতে হবে।
মহিলা: উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি (ন্যূনতম), বুক ৩০ ইঞ্চি (ন্যূনতম); সুঠাম শারীরিক গঠন এবং অবিবাহিত হতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৭) ৯,০০০–২১,৮০০ টাকা।
৭। পদের নাম: নার্সিং অ্যাটেনডেন্ট
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: শারীরিক যোগ্যতা-
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি (ন্যূনতম), বুক ৩২ ইঞ্চি (ন্যূনতম), সুঠাম শারীরিক গঠন এবং অবিবাহিত হতে হবে।
মহিলা: উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি (ন্যূনতম), বুক ৩০ ইঞ্চি (ন্যূনতম), সুঠাম শারীরিক গঠন এবং অবিবাহিত হতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৭) ৯,০০০–২১,৮০০ টাকা।
৮। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।
৯। পদের নাম: সহকারী হোজ রিপেয়ারার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ ও সংশ্লিষ্ট কাজে ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://fscd.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদনের শুরু সময় : ১০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ০৯ মে ২০২৬ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নতুন জব সার্কুলার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (FSCD) চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।


(সূত্র: দৈনিক যুগান্তর ০৭ এপ্রিল ২০২৬ )



(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট ০৬ এপ্রিল ২০২৬ )
Fire Service and Civil Defense Department (FSCD) Job Circular
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
- ৮৯০ পদে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ৫৭৫ পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- সকল পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Public schools and colleges Job Circular 2026

- ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগের আবেদনের জন্য শর্তাবলীঃ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (FSCD) -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। ফায়ার সার্ভিস চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ ২০২৬ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।
- শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিপ্লোসা পাশ, স্নাতক বা সমমান, স্নাতকোত্তর বা সমমানের যে কোনও ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- বয়সসীমা: ০১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
- অভিজ্ঞতা: অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- অন্যান্য যোগ্যতা: পদের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
- জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- জেলা কোটা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত fscd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-
- ভিজিট করুন http://fscd.teletalk.com.bd ওয়েবসাইট।
- “Application Form” অপশনে ক্লিক করুন।
- আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
- “Next” বোতামে ক্লিক করুন।
- আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
- সঠিক তথ্য দিয়ে ফায়ার সার্ভিস চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
- আপনার সাম্প্রতিক রঙিন ছবি (300×300 px) এবং স্বাক্ষর ছবি (300×80 px) আপলোড করুন।
- ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
- অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগের অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১-০৪ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা এবং বাকি ক্রমিক ০৫-০৯ নং পদের জন্য ৫৬/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
১ম SMS : FSCD User ID লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন : FSCD DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে।
২য় SMS: FSCD Yes PIN লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন: FSCD Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগের এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ
যেসকল প্রার্থী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (FSCD) নিয়োগ পরীক্ষার এসএমএস পুন:রুদ্ধার করতে চান তারাই শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলেঃ
SMS: FSCD Help User ID and Send to 16222.
Example: FSCD Help ABCDEFGH and send to 16222.
PIN Number জানা থাকলেঃ
SMS: FSCD Help PIN PIN Number and Send to 16222.
Example: FSCD Help PIN 12345678 and send to 16222.
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড পদ্ধতিঃ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (FSCD) নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি fscd.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (FSCD) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে তিনটি ধাপে ধাপ তিনটি হলােঃ
১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ভাইভা ( মৌখিক) পরীক্ষার সময়, প্রার্থীদের সকল সার্টিফিকেটের মূল কপি আনতে হবে। প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্ৰ প্ৰদৰ্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে।
এছাড়াও, নিম্নলিখিত নথিগুলির সত্যায়িত ফটোকপিগুলির একটি সেট জমা দিতে হবে:
- Applicant’s Copy/আবেদনের কপি এবং প্রবেশপত্র।
- সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্র।
- ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
- নাগরিকত্বের সনদপত্র। (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)
- চারিত্রিক সনদ (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)
- কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে: প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি)
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.fireservice.gov.bd এ প্রকাশ করা হবে।
সুতরাং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (FSCD) নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত ইমেইল, ফোন নাম্বার, ফেইসবুক পেইজ এ যোগাযোগ করুন।
তবে (মেইল/ মেসেজ এর subject-এ Organization Name : FSCD. Post Name: Applicant’s User ID এবং Contact Number (যোগাযোগের ফোন নাম্বার) অবশ্যই উল্লেখ করে করতে হবে)।
হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ
- প্রতিষ্ঠানের নাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
মোবাইল নাম্বার: ০১৭৩০-৩৩৬৬৯৯ এ কল করুন।
ই-মেইল: dg@fireservice.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
কর্তৃপক্ষের ঠিকানা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ৩৮-৪৬ কাজী আলাউদ্দিন রোড ফুলবাড়ীয়া, ঢাকা-১০০০।
কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: www.fireservice.gov.bd।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (FSCD) জব সার্কুলার ২০২৬
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সংক্ষিপ্ত পরিচিতিঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনগণের সেবায় নিবেদিত। তৎকালীন বৃটিশ সরকার অবিভক্ত ভারতে ১৯৩৯-৪০ অর্থ সালে ফায়ার সার্ভিস সৃষ্টি করেন।
১৯৮১ সালের ৯ই এপ্রিল তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সরকারি প্রজ্ঞাপন অনুসারে একীভূত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগের অধীন রেসকিউ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অর্ন্তভুক্ত হয়।
মিশনঃ “দুর্যোগ-দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা”।
ভিশনঃ “অগ্নিকান্ডসহ সকল দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা অৰ্জন” (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)




কর্তৃপক্ষের ঠিকানা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ৩৮-৪৬ কাজী আলাউদ্দিন রোড ফুলবাড়ীয়া, ঢাকা-১০০০।
Amar ojon 58kg hite 5fut 6ap ami ki chans pabo,
dear sir my name is Uzzal Hossain