ইন্টারভিউ টিপস: চাকরির ইন্টারভিউতে যেসব প্রশ্ন বেশি করা হয়

রেটিং দিন

ইন্টারভিউ অনেকের ক্ষেত্রে উচ্চচাপ বা উদ্বেগের কারণ হতে পারে, বিশেষ করে যদি এটি আপনার প্রথম সাক্ষাৎকার হয়। এক্ষেত্রে সামান্য অনুশীলন এবং প্রস্তুতি আপনার ইন্টারভিউতে সফলতা নিয়ে আসে। একজন নিয়োগকর্তা কী জিজ্ঞাসা করবেন তা আমরা সঠিকভাবে জানতে না পারলেও, এখানে ১০ টি কমন ইন্টারভিউ প্রশ্ন এবং কীভাবে সেগুলির উত্তর দিতে হবে তার পরামর্শ দেওয়া হল।

ইন্টারভিউয়ের সাধারণ প্রশ্ন ও প্রস্তুতির কৌশল

প্রশ্নগুলির মধ্যে রয়েছে—
১. আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলুন এবং সংক্ষেপে আপনার ব্যাকগ্রাউন্ড বর্ণনা করুন?

ইন্টারভিউকারীরা প্রার্থীদের সম্পর্কে গল্প শুনতে পছন্দ করেন। সুতরাং নিশ্চিত করুন যে আপনার গল্পের একটি দুর্দান্ত শুরু, একটি উত্তেজনাপূর্ণ ব্যাকগ্রাউন্ড এবং একটি সমাপ্তি আছে যা ইন্টারভিউয়ারকে আপনার চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্ররোচিত করে। পরবর্তীতে এ প্রশ্নের বিস্তারিত টিপস দেওয়া হবে।

২. আপনি কীভাবে চাপের সময় বা চাপের পরিস্থিতি মোকাবেলা করবেন?

চারিদিকে ঝামেলা সত্ত্বেও যখন আপনি শান্ত ছিলেন তার একটি উদাহরণ শেয়ার করুন। ভবিষ্যতে চাপের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনি যে পদক্ষেপগুলো নিতে চান তা আলোচনা করুন।

৩. আপনার স্যালারি এক্সপেক্টেশন বলুন?

আপনি যে সাক্ষাৎকারের জন্য এসেছেন সে পদে বেতন বর্তমান বাজারে কেমন তা আপনার ইতিমধ্যেই জানা উচিত। আপডেটেড বেতনের তথ্যের জন্য Glassdoor-এর মতো ওয়েবসাইটগুলি দেখুন। আপনি LinkedIn-এ রিলেটেড কমিউনিটি বা কর্মীর সাথে যোগাযোগ করেও জিজ্ঞাসা করতে পারেন। সেটা আপনার জন্য আশীর্বাদ হতে পারে।

চাকরির ইন্টারভিউতে জিজ্ঞেস করা ১০ টি কমন প্রশ্ন

১. আপনি আমাদেরকে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন এবং সংক্ষেপে আপনার ব্যাকগ্রাউন্ড বর্ণনা করুন?

নিয়োগকর্তার যে প্রতিনিধি দল ইন্টারভিউ নেন তারা প্রার্থীদের থেকে গল্প শুনতে পছন্দ করেন। সেজন্য যখন গল্প বলছেন তখন নিশ্চিত করুন যে আপনার গল্পের একটি দুর্দান্ত শুরু, একটি উত্তেজনাপূর্ণ ব্যাকগ্রাউন্ড এবং একটি সমাপ্তি আছে। এটি আপনাকে ইন্টারভিউয়ারদের চাকরির ব্যাপারে রিকমেন্ড করতে আত্মবিশ্বাসী করবে।

যে পদের জন্য আপনি আবেদন করেছেন তার সাথে প্রাসঙ্গিক আপনার ব্যাকগ্রাউন্ড বলুন। কেন আপনি এ ধরণের পেশায় আগ্রহী এবং এ সম্পর্কিত আপনার শিক্ষা-অভিজ্ঞতা ইত্যাদি গল্পের মতো করে বলুন। গল্পে কীভাবে আপনার একাডেমিক প্রশিক্ষণ এবং আপনার কাজের অভিজ্ঞতা আপনাকে কাজের জন্য উপযুক্ত করেছে তা তুলে ধরুন। আপনার যদি কোন জটিল প্রকল্পের অভিজ্ঞতা থাকে বা কোন গুরুত্বপূর্ণ প্রজেক্ট ডিজাইনে কাজ করেন তবে তা উল্লেখ করুন।

উত্তর যেমন হতে পারেঃ
“আমি একটি ছোট শহর থেকে এসেছি, যেখানে সুযোগ ছিল সীমিত। যেহেতু সেখানে ভাল স্কুল কম ছিল, তাই আমি সেরাদের সাথে আপ টু ডেট থাকার জন্য অনলাইন শিক্ষা কার্যক্রমকে ব্যবহার করেছি। সেখানেই আমি কম্পিউটার বেসিক শিখেছি এবং তারপরে আমি ইন্টারনেট এবং কম্পিউটারে বেশ কিছু প্রয়োজনীয় বিষয় যেমন, অফিস, এক্সেল, কম্পিউটিং ইত্যাদি শিখেছি। আমি কম্পিউটার অপারেটর হিসাবে আমার প্রথম কাজ পাওয়ার পরে, আমি মার্কেটিং, ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে আরও সময় দিয়েছি। এভাবে আমি নিজেকে গড়ে তুলেছি এরকম কাজে যোগ দেওয়ার জন্য।”

২. আপনি এই জব সম্পর্কে কীভাবে জানলেন?

নিয়োগকর্তারা জানতে চান যে আপনি একটিভলি তাদের কোম্পানিতে বা এরকম জবের সুযোগের অপেক্ষায় ছিলেন। কোন ব্যক্তি বা কোম্পানীতে আছে এমন কোন কর্মচারীর দ্বারা পদে অনুপ্রাণিত হয়েছেন কিনা তাও জানতে চান। সংক্ষেপে, তারা জানতে চায় আপনি তাদের কাছে কেন কীভাবে এসেছেন।

উত্তর যেমন হতে পারেঃ
“আমি লিঙ্কডইনের মাধ্যমে আপনাদের এই জব সম্পর্কে জেনেছি। তারপর আমি কয়েকদিন আপনাদের কোম্পানিকে জানার চেষ্টা করেছি। আপনারা এই এই প্রজেক্টে (উদাহরণ দিন) যে কাজ করছেন সে সম্পর্কে আমি সত্যিই উৎসাহী, এজন্য আমি আবেদন করতে আগ্রহী ছিলাম। প্রয়োজনীয় দক্ষতাগুলি আমার দক্ষতার সাথে ভাল মেলে এবং এটি আমার জন্য আপনাদের মিশনে কন্ট্রিবিউট করার একটি দুর্দান্ত সুযোগ।”

৩. আপনি কি ধরনের কাজের পরিবেশ পছন্দ করেন?

সাক্ষাৎকারের পূর্বে কোম্পানী এবং এর সংস্কৃতি সম্পর্কে হোমওয়ার্ক করতে ভুলবেন না।

উত্তর যেমন হতে পারেঃ
“আমি দ্রুত গতির কাজের পরিবেশ পছন্দ করি যেখানে আমি অনুভব করবো যে আমি সবসময় শিখছি এবং বেড়ে উঠছি। একই সাথে আমি দলের সদস্যদের সহযোগিতা করতে পছন্দ করি এবং প্রতিযোগিতার বিপরীতে লোকেদেরকে একটি যৌথ লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পছন্দ করি।”

৪. আপনি কীভাবে চাপের সময় বা চাপের পরিস্থিতি মোকাবেলা করবেন?

নিয়োগকর্তা জানতে চান আপনি কি চাপের মধ্যে ভেঙে পড়েন নাকি পরিস্থিতি মোকাবেলা করতে লেগে থাকেন?

উত্তর যেমন হতে পারেঃ
“আমার শেষ কোম্পানিতে একটি নতুন পণ্য লঞ্চের পরে, আমাদের টিমের পরিকল্পনা অনুযায়ী জিনিসগুলি চলছিল না। সেক্ষেত্রে আমরা সামনে দ্রুত যাওয়ার পরিবর্তে, আমার প্রথম সিদ্ধান্ত ছিল একধাপ পিছিয়ে যাওয়া এবং আমরা কীভাবে সমস্যাগুলো সমাধান করবো সেজন্য আরও কিছু কৌশল বের করা। অবশেষে এভাবেই আমরা পরিস্থিতি নিজের অনুকূলে আনতে পেরেছিলাম।”

৫. আপনি কি স্বাধীনভাবে নাকি কোন টিমে কাজ করতে পছন্দ করেন?

উত্তর যেমন হতে পারেঃ
“আমি দুটির মিশ্রণ উপভোগ করি। আমি একটি টিমের সাথে কৌশলী হয়ে, অনেকের কাছ থেকে মতামত পেতে এবং সেই অনুসারে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পছন্দ করি। কিন্তু আমি এমন ঝুঁকি নিতেও স্বাচ্ছন্দ্যবোধ করি যেগুলোর জন্য আমাকে স্বাধীনভাবে কাজ করতে হয়।”

৬. আপনি যখন একাধিক প্রকল্পে কাজ করেন, তখন আপনি কীভাবে নিজেকে অর্গানাইজড রাখেন?

উত্তর যেমন হতে পারেঃ
“আমি আমার বর্তমান চাকরিতে নির্দিষ্ট কাজের জন্য গুগল ক্যালেন্ডারে টাইমিং প্লান করি, আর কাজগুলি নোট করার জন্য গুগল কিপ অ্যাপে আপডেট রাখি। আমি দেখেছি এটি আমাকে প্রথমে যা করতে হবে তা অগ্রাধিকার দিতে সাহায্য করে।”

৭. আপনার স্কিল ডেভলপমেন্টের জন্য কীভাবে কী করেন?

উত্তর যেমন হতে পারেঃ
“প্রতিদিন অতিরিক্ত যে সময় আমি পাই তা আমি নিজেকে সঠিক ট্রাকে রাখতে কাজে লাগাই যা আমার আত্মদর্শন খুঁজে পেতে সহায়তা করে এবং আমার ক্যারিয়ার উন্নতিতেও সহায়তা করে।”

অথবা
“আমি গিটার বাজানোতে সময় দেয় এবং জার্নালে কিছু নতুন আর্টিকেল নিয়ে কাজ করছি এবং নিজে কিছু অনলাইন কোর্স করাতে সময় দিচ্ছি যেখানে আমার দক্ষতা আছে।”

৮. আপনার স্যালারি এক্সপেক্টেশন কেমন?

উত্তর যেমন হতে পারেঃ
“আমার দক্ষতা-অভিজ্ঞতা এবং বর্তমান চাহিদা অনুসারে, আমি আমার পরিচিতদের এমন বেতন পেতে দেখছি। আপনি এখানে একটি এমাউন্ট রেঞ্জ উল্লেখ করতে পারেন।”

৯. আপনি কি অন্য কোথাও আবেদন করছেন?

উত্তর যেমন হতে পারেঃ
“আমি আরও কয়েকটি কোম্পানীতে আবেদন করেছি, কিন্তু এই পদে সত্যিই আমি আসতে পারলে নিজেকে আরো ভালোভাবে মেলে ধরার সুযোগ পাবো বলে মনে করছি।”

১০. আপনার জীবনবৃত্তান্ত থেকে মনে হচ্ছে আপনি একটি-দুটি বছর জব নেননি। কেন এমন হয়েছে আমাদের বলবেন কী?

উত্তর যেমন হতে পারেঃ
“গ্রাজুয়েশনের সাথে সাথে আমি আমার শিক্ষা অনুসারে এরকম পদে যাওয়ার জন্য প্রস্তুত মনে করিনি, তাই আমি আমার জীবনের লক্ষ্যগুলি সাজানোর জন্য কয়েক মাসের জন্য যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং আত্মন্নোয়নের উপর কোর্স নিয়েছিলাম।”


আপনাকে ইন্টারভিউয়ে বিজয়ী হতে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে ভদ্রতা এবং বুদ্ধিমত্তার সাথে। সেজন্য আগে থেকে অনুশীলন করলে সত্যিই সাহায্য করে। সূক্ষ্ম প্রস্তুতি আপনাকে আত্মবিশ্বাসী করবে এবং নিজেকে নিয়ন্ত্রণের সাথে পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে।

আশা করি উপরোক্ত কমন ইন্টারভিউ প্রশ্নগুলো আপনার নতুন চাকরিতে প্রবেশে সার্বিক সহায়তা করবে। আপনি অন্য কোন প্রশ্নের মুখোমুখি হলে তার উপযুক্ত উত্তর কেমন হতে পারে তা কমেন্ট সেকশনে জানাতে পারেন। অনেকেই আপনাকে সহায়তা করবে।

ধন্যবাদ “JobsNoticeBD” ব্লগের সাথে থাকার জন্য। শুভ কামনা! 

Similar Posts

Leave a Comment