জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-NSI Job Circular 2025

মোট পদের সংখ্যা: ২৫৫
আবেদন গ্রহণ বন্ধ হয়ে গেছে
4.1/5 - (168 votes) রেটিং দিন!

চাকরির বর্ণনা : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (NSI Job Circular 2025) প্রকাশিত হয়েছে। এনএসআই নিয়োগটি তাদের www.nsi.portal.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত করেছে ২২ মার্চ ২০২৫ তারিখে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাটিতে ১৩ টি পদে মােট ২৫৫ জন লােক নিয়ােগ দেওয়া হবে। এনএসআই জব সার্কুলার ২০২৫ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, আবেদন শুরু হবে ০৬ এপ্রিল ২০২৫ তারিখ দুপুর ১২টা হতে।

এই পােস্টের মাধ্যমে আমরা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিয়োগ ২০২৫ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন National Security Intelligence Agency Job Circular 2025-এর আলােকে বিস্তারিত জেনে আসি।

আপনি কি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তাই আপনি যদি এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা চাকরির বিজ্ঞপ্তি ২০২৫
এক নজরে এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম:জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)
নিয়োগ প্রকাশের তারিখ:২২ মার্চ ২০২৫
পদের সংখ্যা:২৫৫ জন
বয়সসীমা:১৮-৩০ বছর (পদ অনুযায়ী)
শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
চাকরির ধরন:সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট:www.nsi.portal.gov.bd
আবেদনের শুরু তারিখ:০৬ এপ্রিল ২০২৫
আবেদনের শেষ তারিখ:২০ এপ্রিল ২০২৫
আবেদনের মাধ্যম:অনলাইনে
নিয়োগ প্রকাশের সূত্র:দৈনিক আমার দেশ
আবেদনের ঠিকানা:http://ndr.teletalk.com.bd

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI – National Security Intelligence) বাংলাদেশ সরকারের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা। এটি মূলত দেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষার জন্য কাজ করে। সংস্থাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার চাকরিটি অন্যতম। এনএসআই চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ ২০২৫ সার্কুলার

বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক আমার দেশ পত্রিকায় এবং তাদের www.nsi.portal.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে ২২ মার্চ ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। এনএসআই শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ১৩ টি ক্যাটাগরির পদে মোট ২৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ০৬ এপ্রিল ২০২৫ দুপুর ১২:০০ টায় শুরু হবে এবং ২০ এপ্রিল ২০২৫ রাত ১২:০০ টায় শেষ হবে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চাকরিতে আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের ndr.teletalk.com.bd মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ সহকারী পরিচালক
পদ সংখ্যাঃ ২৬টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার চালনায় দক্ষতা ।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।

পদের নামঃ টেলিফোন ইঞ্জিনিয়ার
পদ সংখ্যাঃ ০১টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত টেলিকমিউনিকেশন বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং হতে অথবা ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি ৷
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।

পদের নামঃ ফিল্ড অফিসার
পদ সংখ্যাঃ ১৭টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার চালনায় দক্ষতা।
উচ্চতা:
ক) পুরুষদের ক্ষেত্রে অন্যূন ৫ ফুট ৩ ইঞ্চি
খ) মহিলাদের ক্ষেত্রে অন্যূন ৫ ফুট;
বুকের মাপ: পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে ৩০-৩২ ইঞ্চি (সম্প্রসারিত)।
মাসিক বেতনঃ ১৬০০০-৩৮৬৪০/- টাকা।

পদের নামঃ সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৫টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার ব্যবহারে দক্ষতা । সাঁটলিপিতে গতি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে ।
মাসিক বেতনঃ ১১০০০-২৬৫৯০/- টাকা।

পদের নামঃ সাঁটমুদ্রাক্ষরিক-কাম- কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ১৪টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি ।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার চালনায় দক্ষতা; এবং সাঁটলিপিতে গতি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে।
মাসিক বেতনঃ ১০২০০-২৪৬৮০/- টাকা।

পদের নামঃ ওয়্যারলেস অপারেটর
পদ সংখ্যাঃ ২০টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতারযন্ত্রে যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান, মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে ২০টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা ।
মাসিক বেতনঃ ৯৭০০-২৩৪৯০/- টাকা।

পদের নামঃ অফিস অ্যাসিসট্যান্ট
পদ সংখ্যাঃ ০২টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার চালনায় দক্ষতা ।
মাসিক বেতনঃ ৯৩০০-২২৪৯০/- টাকা।

পদের নামঃ অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ২০টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি- ইংরেজী: প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ। বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ ।
মাসিক বেতনঃ ৯৩০০-২২৪৯০/- টাকা।

পদের নামঃ গাড়িচালক
পদ সংখ্যাঃ ১৩টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ ড্রাইভিং লাইসেন্স।
মাসিক বেতনঃ ৯৩০০-২২৪৯০/- টাকা।

পদের নামঃ রিসিপশনিস্ট
পদ সংখ্যাঃ ০১টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটারে এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ ও দক্ষতা।
উচ্চতা :
ক) পুরুষদের ক্ষেত্রে অনূন্য ৫ ফুট ৬ ইঞ্চি।
খ) মহিলাদের ক্ষেত্রে অনূন্য ৫ ফুট ২ ইঞ্চি। এবং
গ) বুকের মাপ উভয় ক্ষেত্রে ৩০ ইঞ্চি – ৩২ ইঞ্চি (সম্প্রসারিত)।
মাসিক বেতনঃ ৯৩০০-২২৪৯০/- টাকা।

পদের নামঃ ফিল্ড স্টাফ
পদ সংখ্যাঃ ১০৯টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ উচ্চতা:
ক) পুরুষদের ক্ষেত্রে অন্যূন ৫ ফুট ৪ ইঞ্চি
খ) মহিলাদের ক্ষেত্রে অন্যূন ৫ ফুট;
গ) বুকের মাপ: পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে ৩১ ইঞ্চি-৩৩ ইঞ্চি (সম্প্রসারিত)।
মাসিক বেতনঃ ৯০০০-২১৮০০/- টাকা।

পদের নামঃ টেলিফোন লাইনম্যান
পদ সংখ্যাঃ ০৩টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ ।
মাসিক বেতনঃ ৯০০০-২১৮০০/- টাকা।

পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ২৪টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতনঃ ৮২৫০-২০০১০/- টাকা।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
এনএসআই নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আপনি যদি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://ndr.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।

আবেদনের শুরু সময় : ০৬ এপ্রিল ২০২৫ তারিখ দুপুর ১২ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ২০ এপ্রিল ২০২৫ তারিখ রাত ১২ টা পর্যন্ত আবেদন করা যাবে।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নতুন জব সার্কুলার

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে এনএসআই চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

(সূত্র: দৈনিক আমার দেশ ২২ মার্চ ২০২৫)

National Security Intelligence Agency (NSI) Job Circular

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।

এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগে আবেদনের জন্য শর্তাবলীঃ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। এনএসআই চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিয়োগ ২০২৫ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।

  • বয়সসীমা: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা চাকরিতে আবেদন করতে আবেদনকারীর বয়স ০১ মার্চ ২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। শুধু মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা উল্লিখিত তারিখে ১৮-৩২ বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
  • লিঙ্গ: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা এনএসআই সার্কুলার ২০২৫-এ আবেদন করার সুযোগ পাবেন।
  • শিক্ষাগত যোগ্যতা: প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন প্রয়োজন পরবে সুতরাং আবেদন করার জন্য প্রার্থীদের অফিসিয়াল ইমেজ অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আরও বিস্তারিত জানার জন্য এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ দেখুন।
  • নিয়োগ পরীক্ষা: সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্র সহ নিয়োগে উল্লেখিত সকল কাগজপাতি সাথে নিয়ে যাইতে হবে।
  • জেলা কোটা: প্রকাশিত নিয়োগর তথ্য অনুযায়ী উল্লেখিত জেলার প্রার্থীরা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।
  • চাকরির আবেদন: প্রার্থীদের অবশ্যই অনলাইনে এনএসআই চাকরির নির্ধারিত http://ndr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
এনএসআই নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ

এনএসআই চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত http://ndr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-

  1. ভিজিট করুন http://ndr.teletalk.com.bd ওয়েবসাইট।
  2. Application Form” অপশনে ক্লিক করুন।
  3. আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
  4. Next” বোতামে ক্লিক করুন।
  5. আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
  6. জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
  7. সঠিক তথ্য দিয়ে এনএসআই চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
  8. আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
  9. ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
  10. অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে এনএসআই চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।

[ মনে রাখা প্রয়ােজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দুটি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB। ]

সতর্ক বার্তা: আগ্রহী প্রার্থীরা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিয়োগটির আবেদনপত্রে কোন ভুল তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় কোন তথ্য লুকিয়ে রাখলে, দুর্নীতির আশ্রয় নিলে, ভুল তথ্য দিয়ে একাধিক আবেদনপত্র পূরণ করলে, চাকরির পরীক্ষার সময় দুর্ব্যবহার করলে, কর্তৃপক্ষ/- চাকরির আবেদন বাতিল বলে গণ্য করবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিবে।

এনএসআই নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১-০৩ নং পদের জন্য আবেদন ফি ২২৩/- টাকা , ক্রমিক ০৪-১০ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকাএবং বাকি ক্রমিক ১১-১৩ নং পদের জন্য ৫৬/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।

নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।

  • ১ম SMS: NDR <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করুন।
  • ২য় SMS: NDR <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করুন।

বিঃদ্রঃ প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ আপনাকে একটা PIN নম্বর দেওয়া হবে যেটি দ্বিতীয় SMS এ ব্যবহার করবেন।

দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।

এনএসআই নিয়োগে এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ

যেসকল প্রার্থী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ পরীক্ষার এসএমএস পুন:রুদ্ধার করতে চান তারাই শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।

  1. User ID জানা থাকলে : NDR <স্পেস> Help <স্পেস> User ID & Send to 16222.
    Example: NDR Help ABCDEFGH & send to 16222.
  2. PIN Number জানা থাকলে : NDR <স্পেস> Help <স্পেস> PIN <স্পেস> PIN Number & Send to 16222.
    Example: NDR Help PIN 12345678 & send to 16222.
এনএসআই নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডঃ

এনএসআই নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://ndr.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।

Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে দুটি ধাপে ধাপ দুটি হলােঃ

১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবেন। মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটির ০১ টি করে সত্যায়িত কপিও সঙ্গে নিতে হবে।

  • সকল স্তরের শিক্ষাগত যােগ্যার সনদপত্র।
  • নাগরিকত্বের সনদপত্র।
  • শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় হতে প্রাপ্ত সনদপত্র।
  • মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধার সনদপত্র।
  • চারিত্রিক সনদপত্র।
  • ভােটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
  • Applicant’s Copy/আবেদনের কপি।

[ সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে ]

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.nsi.portal.gov.bd এ প্রকাশ করা হবে।

সুতরাং এনএসআই নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

হেল্পলাইন/যোগাযোগ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।

  • phone 150x150 1 জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-NSI Job Circular 2025 হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
  • Untitled 2copy জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-NSI Job Circular 2025 ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • Untitled 1 copy জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-NSI Job Circular 2025 ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
  • website icon 11 150x150 copy জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-NSI Job Circular 2025 অফিসিয়াল ওয়েবসাইট: www.nsi.portal.gov.bd
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জব সার্কুলার ২০২৫

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সংক্ষিপ্ত পরিচিতিঃ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা যা এনএসআই নামে পরিচিত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান ও স্বাধীন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা। এনএসআইয়ের প্রধান কার্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। এনএসআই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা, কাউন্টার-ইন্টেলিজেন্স ও বৈদেশিক গোয়েন্দা সম্পর্কিত ক্ষেত্রগুলোতে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করে। এনএসআই বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থা যেমন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, পুলিশের বিশেষ শাখা, সেনা গোয়েন্দা ও নৌ গোয়েন্দা প্রভৃতির মধ্যে বৃহত্তম। সংস্থাটি সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে সংস্থাটির দপ্তর রয়েছে। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)

সতর্কতা: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা চাকরি পাওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। যদি আপনি এনএসআই চাকরি পাওয়ার জন্য কারো সাথে আর্থিক লেনদেন করেন এর জন্য আমাদের ওয়েবসাইট https://jobsnoticebd.com বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর জন্য কোন দায়ভার গ্রহণ করবে না ।

পরামর্শ: এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর যে কোন আপডেট খবর পেতে আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরি ক্যাটাগরি ভিজিট করতে পারেন। আমরা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা চাকরির সম্পর্কিত সকল আপডেট খবর এই ক্যাটাগরিতে সংযুক্ত করি।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিয়োগ ২০২৫
নতুন চাকরির খবর সবার আগে পেতে
AVvXsEgWDRSmg1 nH1 9CFx5xtrBM8MMLitrRwtlRHv5kfYxuXYawsci0kpMgk1yJxqhVZ89TMglaUvBZYEkkK4nxBLM6tZJdCuxUQ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-NSI Job Circular 2025

Similar Posts

Leave a Comment