চাকরির বর্ণনা : বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Police ASI Job Circular 2026) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদের নিয়োগটি ১৯ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা হয় এবং ২০ এপ্রিল ২০২৬ তারিখে তাদের www.police.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক যুগান্তর সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। বাংলাদেশ পুলিশে এএসআই পদে জব সার্কুলার ২০২৬ আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ পুলিশ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) নিরস্ত্র পদে শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০১ টি ক্যাটাগরির পদে মোট ৭০০০ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ২৮ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ২৭ মে ২০২৬ রাত ১১:৫৯ টায় শেষ হবে। বাংলাদেশ পুলিশ এএসআই চাকরিতে আবেদন করার জন্য তাদের Police Teletalk অফিসিয়াল ওয়েবসাইটের http://police.teletalk.com.bd এর মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।
এই পােস্টের মাধ্যমে আমরা বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ ২০২৬ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Bangladesh Police Assistant Sub-Inspector (ASI-Unarmed) Job Circular 2026-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
Bangladesh Police Assistant Sub-Inspector (ASI) Job Circular 2026
আপনি কি বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন। আমরা এই সাইটে নিয়মিত চলমান বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
বাংলাদেশ পুলিশে এএসআই পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৬
এক নজরে বাংলাদেশ পুলিশে এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ পুলিশ |
| নিয়োগ জারির তারিখ: | ১৯ এপ্রিল ২০২৬ |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ২০ এপ্রিল ২০২৬ |
| পদ ক্যাটাগরি: | (পুলিশের এএসআই পদে) ০১ টি |
| পদের সংখ্যা: | ৭০০০ জন |
| বয়সসীমা: | ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যে সকল প্রার্থীর প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২২ বছর বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে (বাংলাদেশ পুলিশে কর্মরত কনস্টেবল এবং নায়েক পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ২৫ বছর)। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১ তারিখ-২৩.০৭.২০২৪ অনুযায়ী কোটা পদ্ধতি অনুসৃত হবে। |
| শিক্ষাগত যোগ্যতা: | এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫/সমমান) এবং এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫ / সমমান)। |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.police.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ২৮ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখ: | ২৭ মে ২০২৬ রাত ১১:৫৯ টা। |
| আবেদনের মাধ্যম: | অনলাইন ও এসএমএস এর মাাধ্যমে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | দৈনিক যুগান্তর |
| আবেদনের ঠিকানা: | http://police.teletalk.com.bd |
বাংলাদেশ পুলিশ বাংলাদেশের একমাত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। সংস্থাটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত। চুরি-ডাকাতি রোধ, ছিনতাই প্রতিরোধ, দাঙ্গা-হাঙ্গামা ইত্যাদি সমাজ বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধসহ বিভিন্ন জনসভা, নির্বাচনী দায়িত্বে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে থাকে। বাংলাদেশ পুলিশে পুরুষ-নারী উভয়ই চাকুরি করছে। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরিটি অন্যতম। বাংলাদেশ পুলিশে এএসআই পদে চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন।
বাংলাদেশ পুলিশে এএসআই পদে নিয়োগ ২০২৬ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (ASI) নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। বাংলাদেশ পুলিশ এএসআই চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সহকারী উপপরিদর্শক (এএসআই) নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ এস আই পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ২৮ এপ্রিল ২০২৬ তারিখ থেকে এবং চলবে ২৭ মে ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা শুধু মাত্র অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ।
পদের নাম: বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে
পদ সংখ্যা: ৭০০০ জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫/সমমান) এবং এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫/সমমান)।
অভিজ্ঞতা: কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক।
মাসিক বেতন: (১৪তম গ্রেড) ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
প্রার্থীর বয়স: ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যে সকল প্রার্থীর প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২২ বছর বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে (বাংলাদেশ পুলিশে কর্মরত কনস্টেবল এবং নায়েক পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ২৫ বছর)। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১ তারিখ-২৩.০৭.২০২৪ অনুযায়ী কোটা পদ্ধতি অনুসৃত হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগে প্রার্থীর শারীরিক মাপঃ
| বিবরণ | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
|---|---|---|
| উচ্চতা | কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার | কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার |
| বুকের মাপ | স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২১ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটার | প্রযোজ্য নয় |
| ওজন | বয়স উচ্চতা ও ওজন অনুযায় | বয়স উচ্চতা ও ওজন অনুযায় |
| দৃষ্টিশক্তি | ৬/৬ | ৬/৬ |
বাংলাদেশ পুলিশে এএসআই পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি বাংলাদেশ পুলিশ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://police.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদনের শুরু সময় : ২৮ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ২৭ মে ২০২৬ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
বাংলাদেশ পুলিশে এএসআই পদে নতুন জব সার্কুলার
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে বাংলাদেশ পুলিশ এএসআই চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (ASI) চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।
%20%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AC-Police%20ASI%20Job%20Circular%202026-01.jpg)
%20%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AC-Police%20ASI%20Job%20Circular%202026-02.jpg)
%20%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AC-Police%20ASI%20Job%20Circular%202026-03.jpg)
%20%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AC-Police%20ASI%20Job%20Circular%202026.jpg)
(সূত্র: দৈনিক যুগান্তর ২০ এপ্রিল ২০২৬ )
Bangladesh Police Assistant Sub-Inspector (ASI-Unarmed) Job Circular
বাংলাদেশ পুলিশের ক্যাডেট অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ASI নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
- ২৬ পদে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (TMED) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ৪২ পদে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ৩৩১ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Bangladesh Bank Job Circular 2026

- বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Army Sainik Job Circular 2026

বাংলাদেশ পুলিশে এএসআই পদে নিয়োগের আবেদনের জন্য শর্তাবলীঃ
বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (ASI) -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পুলিশে এএসআই পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ ২০২৬ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫/সমমান) এবং এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫ / সমমান)।
- বয়সসীমা: ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যে সকল প্রার্থীর প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২২ বছর বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে (বাংলাদেশ পুলিশে কর্মরত কনস্টেবল এবং নায়েক পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ২৫ বছর)। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১ তারিখ-২৩.০৭.২০২৪ অনুযায়ী কোটা পদ্ধতি অনুসৃত হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
- অভিজ্ঞতা: কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
- হবে।
- বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/ তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।
- কোটা পদ্ধতি: কোটায় প্রার্থী নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং -০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১ তারিখ- ২৩.০৭.২০২৪ অনুসরণ করা হবে।
- জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- জেলা কোটা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বাংলাদেশ পুলিশে এএসআই পদে নিয়োগে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলীঃ
প্রথম ধাপ:
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-
- ভিজিট করুন http://police.teletalk.com.bd ওয়েবসাইট।
- “Application Form” অপশনে ক্লিক করুন।
- বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদটি নির্বাচন করুন।
- “Next” বোতামে ক্লিক করুন।
- আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
- বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
- সঠিক তথ্য দিয়ে বাংলাদেশ পুলিশে এএসআই পদে চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
- আপনার সাম্প্রতিক রঙিন ছবি (300×300 px) এবং স্বাক্ষর ছবি (300×80 px) আপলোড করুন।
- ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
- অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
বাংলাদেশ পুলিশে এএসআই পদে নিয়োগের অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
দ্বিতীয় ধাপ:
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে বাংলাদেশ পুলিশে এএসআই পদের জন্য আবেদন ফি ৪০/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি বাংলাদেশ পুলিশ এএসআই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
১ম SMS : ASI User ID লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন : ASI DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে।
২য় SMS: ASI Yes PIN লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন: ASI Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।
বাংলাদেশ পুলিশে এএসআই পদে নিয়োগের এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ
যেসকল প্রার্থী বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (ASI) নিয়োগ পরীক্ষার এসএমএস পুন:রুদ্ধার করতে চান তারাই শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলেঃ
SMS: ASI Help User ID and Send to 16222.
Example: ASI Help ABCDEFGH and send to 16222.
PIN Number জানা থাকলেঃ
SMS: ASI Help PIN PIN Number and Send to 16222.
Example: ASI Help PIN 12345678 and send to 16222.
অনলাইনে আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ নম্বরে কল করে প্রথমে ৮, অতঃপর ১-এ Press করে এজেন্টের মাধ্যমে এবং প্রয়োজনে অন্য যে কোনো অপারেটরের মোবাইল নম্বর হতে ০১৫০০১২১১২১ নম্বরে সরাসরি কল করে সহযোগিতা নেয়া যাবে।
প্রিলিমিনারি স্ক্রিনিংঃ
১। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাই করা হবে।
২। প্রিলিমিনারি স্ক্রিনিং-এ উত্তীর্ন প্রার্থীদের মোবাইল নম্বরে Physical Endurance Test (PET)-এর জন্য নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময় এসএমএস (SMS)-এর মাধ্যমে পরবর্তীতে অবহিত করা হবে।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা Admit Card ডাউনলোডঃ
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে পদে নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।
১। প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের এসএমএস (SMS)-এ প্রেরিত USER ID এবং PASSWORD ব্যবহার করে
http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত USER ID, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নামসহ অন্যান্য তথ্য সংবলিত Admit Card for Physical Endurance Test (PET) ডাউনলোড করে ০২ (দুই) কপি প্রিন্ট করতে হবে।
২। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের ০২ (দুই) কপি সঙ্গে আনতে হবে।
বাংলাদেশ পুলিশ এএসআই পদে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষাঃ
১। প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়ে Physical Endurance Test (PET) এর ৭টি ইভেন্ট, যথা-দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং-এ অংশগ্রহণ করতে হবে। PET এর সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে YouTube G Bangladesh Police Official Channel, Bangladesh Police Verified Facebook Page 4 Bangladesh Police Website (www.police.gov.bd)-এ Physical Endurance Test সংক্রান্ত একটি “ভিডিও” আপলোড করা হয়েছে।
২। প্রার্থীগণকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে-
- Admit Card for Physical Endurance Test-এর ০২ (দুই) কপি।
- শিক্ষাগত যোগ্যতার সনদ/সাময়িক সনদের মূল কপি।
- সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের চারিত্রিক সনদের মূল কপি।
- নাগরিকত্ব সনদ (প্রযোজ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত) – মূল কপি।
- অনলাইন ইনডেমনিটি ঘোষণাপত্র ও অভিভাবকের সম্মতিপত্ৰ।
- প্রার্থীর এনআইডি মূল কপি (না থাকলে পিতা/মাতার এনআইডি)।
- সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ।
- মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে প্রযোজ্য প্ৰমাণপত্ৰ৷
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্ৰ৷
- শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড।
- তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সিভিল সার্জনের প্রত্যয়নপত্র।
- ন্যূনতম ৩ সপ্তাহের কম্পিউটার প্রশিক্ষণের সনদ (MS Office, Web Browsing, Troubleshooting)।
- মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স/লার্নার কার্ড।
- চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতিপত্র।
লিখিত ও মনস্তত্ত্ব কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলিঃ
শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET) – উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
প্রথম ধাপঃ
১। http://police.teletalk.com.bd লিংকে প্রার্থীকে তার ব্যবহৃত USER ID এবং PASSWORD দিয়ে লগইন করে নির্ধারিত আবেদন ফরম পুরণ করতে হবে:
২। উক্ত আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে পরীক্ষা ফি ও চার্জ বাবদ ১১২/- (একশত বারো) টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে।
৩। অনলাইন আবেদন ফরমে পূরণকৃত তথ্যাদি পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবেভ
৪। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।
৫। উক্ত আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
দ্বিতীয় ধাপঃ
১। প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ১১২/- (একশত বারো) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এম এ (SMS) করতে হবে:
প্রথম এসএমএস (SMS): ASI USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।
Example: ASI LMNOPQ
দ্বিতীয় এসএমএস (SMS): ASI YES PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।
Example: ASI YES xxxxxxxxxxx
২। পরীক্ষার ফি ও চার্জ জমা প্রদানপূর্বক প্রার্থীদের অনলাইন হতে লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বা Admit Card সংগ্রহকরণঃ
১। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test- উত্তীর্ণ প্রার্থীদের এ (SMS) – (প্ররিত USER ID এ PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করত রোগ নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নামসহ অন্যান্য তথ্যাদি Admit Card for Bangladesh Police Assistant Sub-Inspector (ASI-Unarmed) Examination, ২০২৬ ডাউনলোড করত ০১ (এক) কপি প্রিন্ট করতে হবে।
২। লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই উক্ত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে
৩। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীকালে বুদ্ধিমন্ত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা হবে।
লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাঃ
লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা নিম্নোক্ত ৩ বিষয়ে সর্বমোট ২৫০ নম্বরে অনুষ্ঠিত হবে-
| ক্রম | লিখিত পরীক্ষার বিষয় | পূর্ণমান | সময় |
|---|---|---|---|
| ১ | ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন | ১০০ | ৩ ঘন্টা |
| ২ | সাধারণ জ্ঞান ও গণিত | ১০০ | ৩ ঘন্টা |
| ৩ | মনস্তত্ত্ব | ৫০ | ১ ঘন্টা |
উক্ত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষাকেন্দ্র সম্পর্কীয় তথ্যাদি পরবর্তীতে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (http://www.police.gov.bd) সহ প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস (SMS)-এর মাধ্যমে জানানো হবে।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষাঃ
প্রার্থীদের নিজ রেঞ্জাধীন নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়ে Physical Endurance Test (PET) এর ৭টি ইভেন্ট, যথা- দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশআপ, সিটআপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং-এ অংশগ্রহণ করতে হবে।
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে প্রার্থী বাছাইয়ের ধাপগুলো হলোঃ
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে সাতটি ধাপে ধাপ দুটি হলােঃ
১। প্রিলিমিনারি স্ক্রিনিং
২। শারীরিক মাপ ও সহনশীলতা পরীক্ষা
৩। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা
৪। কম্পিউটার-দক্ষতা পরীক্ষা
৫। বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা
৬। স্বাস্থ্য পরীক্ষা
৭। পুলিশ ভেরিফিকেশন
৮। মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন।
প্রিলিমিনারি স্ক্রিনিং পরীক্ষা :
এসএসসি, এইচএসসি, ডিগ্রি/স্নাতক/সমমানের পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে, নিয়োগের নিয়মের উপর ভিত্তি করে ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা হয়।
শারীরিক মাপ ও সহনশীলতা পরীক্ষা :
ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাই করা প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সহনশীলতা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ধাপে প্রার্থীকে সাতটি ইভেন্টে অংশগ্রহণ করতে হবে। ইভেন্টগুলো হলো দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং।
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের ক্ষেত্রে শারীরিক ফিটনেস পরীক্ষা তিন দিনে বিভক্ত:
প্রথম দিন
- সব কাগজপত্র নিয়ে প্রার্থীরা পরীক্ষার ভেন্যুতে উপস্থিত থাকবেন। ভেন্যুতে উপস্থিত হওয়ার পর একটি নির্দিষ্ট স্কেল দিয়ে তাঁদের উচ্চতা মেপে পরীক্ষার মূল ভেন্যুতে প্রবেশ করানো হবে।
- বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা অনুযায়ী প্রার্থীদের উচ্চতা, ওজন ও পুরুষ প্রার্থীদের বুকের মাপ পরিমাপ করা হবে।
- প্রার্থীদের কাগজপত্র যাচাই করা হবে।
- শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করে সঠিক পাওয়া গেলে প্রার্থীদের যোগ্য ঘোষণা করা হবে এবং প্রার্থীদের অ্যাডমিট কার্ডের এক কপি শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য দেওয়া হবে।
- প্রথম দিনে যোগ্য প্রার্থীদের Physical Endurance Test (PET)-এর সময় জানিয়ে দেওয়ার পাশাপাশি ইনডেমনিটি ঘোষণাপত্রের এক কপি দেওয়া হবে। উক্ত ইনডেমনিটি ঘোষণাপত্রে অভিভাবকের স্বাক্ষরসহ দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেই যথাযথ কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে।
দ্বিতীয় দিন
- শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রতি ইভেন্টে আলাদাভাবে কৃতকার্য হতে হবে। কোনো প্রার্থী একটাতে অংশগ্রহণ করে অকৃতকার্য হলে সে পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে পারবেন না।
- ১ম (দৌড়): পুরুষ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার দূরত্ব ৭ মিনিট ৩০ সেকেন্ডে এবং নারী প্রার্থীদের ১০০০ মিটার দূরত্ব ৭ মিনিটে দৌড়ে দিয়ে অতিক্রম করতে হবে।
- ২য় (লং জাম্প): পুরুষ প্রার্থীদের কমপক্ষে ১০ ফুট ও নারী প্রার্থীদের কমপক্ষে ৬ ফুট দূরত্ব জাম্প করে অতিক্রম করতে হবে। এ ধাপে উত্তীর্ণ হতে সর্বোচ্চ তিনবার সুযোগ পাবেন।
- ৩য় (হাই জাম্প): পুরুষ প্রার্থীদের কমপক্ষে ৩ দশমিক ৫ ফুট এবং নারী প্রার্থীদের কমপক্ষে ২ দশমিক ৫ ফুট উচ্চতা জাম্প করে অতিক্রম করতে হবে। এ ধাপেও উত্তীর্ণ হতে সর্বোচ্চ তিনবার সুযোগ পাবেন।
লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা :
শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তিনটি বিষয়ে ২৫০ নম্বরের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন বিষয়ে ১০০ নম্বর, সাধারণ জ্ঞান ও গণিত বিষয়ে ১০০ নম্বর এবং মনস্তত্ত্ব বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে।
কম্পিউটার-দক্ষতা পরীক্ষা :
লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত স্থান, তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটার-দক্ষতা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ পরীক্ষায় মাইক্রোসফট অফিস, ওয়েব ব্রাউজিং এবং ট্রাবলস্যুটিং বিষয়ে পরীক্ষা দিতে হবে।
বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা :
১। লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী ৫০ নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীকে USER ID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
২। লিখিত ও মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগবিধি মোতাবেক উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে ।
স্বাস্থ্য পরীক্ষা :
লিখিত, মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে অনলাইনে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত ফরম দাখিলপূর্বক স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার সংশ্লিষ্ট মেডিক্যাল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় ০১ (এক) বার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না ।
পুলিশ ভেরিফিকেশন
স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের সময় পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করতে হবে। পুলিশ ভেরিফিকেশনে কোনো প্রার্থী সন্তোষজনক বিবেচিত হলেই কেবল প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে।
মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন:
মৌলিক প্রশিক্ষণের জন্য মনোনয়ন সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশ করা প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্নের পর সন্তোষজনক বিবেচনায় মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। এ ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন ফরমে প্রার্থী কোনো তথ্য গোপন করলে বা অসম্পূর্ণ, ভুল কিংবা মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল করা হবে। বাংলাদেশ পুলিশের সার্জেন্ট হিসেবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
মৌলিক প্রশিক্ষণ:
১। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত প্রশিক্ষণকেন্দ্রে ০১ (এক) বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতাসহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।
২। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নির্বাচিত প্রার্থীদের কেউ ০১ (এক) বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে উপস্থিত না হলে প্রার্থী চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে বিবেচিত হবে এবং পরবর্তীতে প্রশিক্ষণ গ্রহণ বা চাকরিতে প্রবেশের আর কোন সুযোগ থাকবে না
৩। প্রশিক্ষণকালীন বা পরবর্তীকালে প্রার্থী প্রদত্ত যে কোন তথ্য অসম্পূর্ণ কিংবা ভুল বা মিথ্যা প্রমাণিত হলে তাকে প্রশিক্ষণ/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশিক্ষণকালীন সুযোগ-সুবিধা:
১। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) হিসেবে প্রশিক্ষণকালীন বিনা মূল্যে পোশাক সামগ্রীসহ থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে;
২। প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে।
নিয়োগ ও চাকরির সুবিধাদি :
১। সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৪তম গ্রেড ১০,২০০-২৪,৬৮০/- এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন-ভাতাদিসহ বাংলাদেশ পুলিশের ক্যাডে
ট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ প্রদান করা হবে।
২। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনা মূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে প্রাপ্য হবে এবং
৩। নিয়োগপ্রাপ্তদের জন্য প্রচলিত নিয়মানুযায়ী উচ্চতর পদে পদোন্নতি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে।
৪। নিয়োগপ্রাপ্তদের যে কোনো জেলা/ইউনিটের শূন্যপদের বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলা/ইউনিটে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) এর শূন্যপদে যোগদান করতে বাধ্য থাকবে।
৫। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপনান্তে জেলা/ইউনিটে যোগদানের তারিখ হতে সংশ্লিষ্ট জেলা/ইউনিট প্রধান কর্তৃক তার শিক্ষানবিশকাল ঘোষণা করা হবে। শিক্ষানবিশ ঘোষণার তারিখ হতে দুই বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে সংশ্লিষ্ট জেলা/ইউনিট প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তাকে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে স্থায়ী করা হবে।
শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময়সূচি
প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে স্ব-স্ব জেলার পুলিশ লাইনস্ মাঠে উপস্থিত থাকতে হবে:
| জেলার নাম | শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test |
|---|---|
| মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি এবং খুলনা। | ১৮, ১৯ ও ২০ জুন, ২০২৬ খ্রি. ০৮.০০ ঘটিকা |
| সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোণা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি এবং পটুয়াখালী। | ২১, ২২ ও ২৩ জুন, ২০২৬ খ্রি. ০৮.০০ ঘটিকা |
| নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কব্বাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ এবং বান্দরবান। | ২৪, ২৫ ও ২৬ জুন, ২০২৬ খ্রি. ০৮.০০ ঘটিকা |
| নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর এবং বরিশাল। | ২৭, ২৮ ও ২৯ জুন, ২০২৬ খ্রি. ০৮.০০ ঘটিকা |
লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (www.police.gov.bd), ভেরিফাইড ফেসবুক পেইজসহ প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে এসএমএস (SMS)-এর মাধ্যমে জানানো হবে।
বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদের নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও বাংলাদেশ পুলিশ নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd এ প্রকাশ করা হবে।
সুতরাং বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (ASI) নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত ইমেইল, ফোন নাম্বার, ফেইসবুক পেইজ এ যোগাযোগ করুন।
তবে (মেইল/ মেসেজ এর subject-এ Organization Name : ASI. Post Name: Applicant’s User ID এবং Contact Number (যোগাযোগের ফোন নাম্বার) অবশ্যই উল্লেখ করে করতে হবে)।
হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদের নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ
- প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ।
মোবাইল নাম্বার: +৮৮০-২-২২৩৩৮১৯৬৭, +৮৮০-২-২২৩৩৮৩৫১৫ এ কল করুন।
ই-মেইল: oic_opscr@police.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
কর্তৃপক্ষের ঠিকানা: বাংলাদেশ পুলিশ সদর দপ্তর, ৬, ফিনিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকা – ১০০০।
কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: www.police.gov.bd.
বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (ASI) জব সার্কুলার ২০২৬
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে সংক্ষিপ্ত পরিচিতিঃ বাংলাদেশ পুলিশের সূচনা ব্রিটিশ আমলে গঠিত ভারতীয় পুলিশ বাহিনী থেকে। ১৮৬১ সালের পুলিশ আইন অনুযায়ী এই বাহিনীর ভিত্তি স্থাপিত হয়। স্বাধীনতার পর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে অনেক পুলিশ সদস্য দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ পুলিশ অপরাধ দমন, সন্ত্রাস দমন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
বাংলাদেশ পুলিশে এএসআই পদে নিয়োগ ২০২৬
পদবির পরিচিতি
- এএসআই (নিরস্ত্র) হচ্ছে বাংলাদেশ পুলিশের একটি তৃতীয় শ্রেণির (নন-গেজেটেড) কর্মকর্তা পদ।
- এএসআই সাধারণত থানায়, তদন্তকাজে, আদালতে হাজিরা দেওয়া, এবং বিভিন্ন প্রশাসনিক কাজে দায়িত্ব পালন করে।
- “নিরস্ত্র” মানে এই পদে কর্মরত কর্মকর্তারা সাধারণত আগ্নেয়াস্ত্র বহন করেন না, তবে নির্দিষ্ট পরিস্থিতিতে তারা অস্ত্র ব্যবহার করতে পারেন।
বাংলাদেশ পুলিশ এএসআই পদের দায়িত্ব ও কর্তব্য
সহকারী উপ পুলিশ পরিদর্শক (Assistant Sub-Inspector, ASI) হচ্ছে পুলিশ বিভাগের একটি পদ। এটি একটি মধ্যম পর্যায়ের কর্মকর্তা যারা পুলিশ বাহিনীর বিভিন্ন কার্যক্রমে সহায়তা করে থাকে। তাদের কাজের মধ্যে সাধারণত নিম্নলিখিত দায়িত্বগুলো অন্তর্ভুক্ত থাকে:
- তদন্ত কাজ: এএসআইরা ছোটখাট অপরাধের তদন্ত পরিচালনা করতে পারে এবং তাদের উপর নজরদারি রাখে।
- টহল দেওয়া: এলাকায় টহল দেওয়ার দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা রক্ষা করে।
- প্রতিবেদন তৈরি: অপরাধ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন তৈরি করে।
- আদেশ পালন: সিনিয়র কর্মকর্তাদের আদেশ পালন ও প্রয়োগ করে।
- প্রশাসনিক কাজ: থানার প্রশাসনিক কার্যক্রমে সহায়তা করে।
সহকারী উপ পুলিশ পরিদর্শকগণ সরাসরি উপ-পুলিশ পরিদর্শক (Sub-Inspector) এবং পুলিশ পরিদর্শকের (Inspector) অধীনে কাজ করেন। তারা বেশিরভাগ ক্ষেত্রে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন এবং জনগণের সাথে সরাসরি যোগাযোগ রাখেন।
বাংলাদেশ পুলিশের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (ASI) পদের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (FAQ)
১. বাংলাদেশ পুলিশের ASI হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কী?
উত্তর:
- ন্যূনতম এইচএসসি (HSC) পাশ।
- অনেক ক্ষেত্রে GPA শর্ত (যেমন ২.৫ বা ৩.০) থাকতে পারে।
২. ASI পদে আবেদন করার বয়সসীমা কত?
উত্তর:
- সাধারণ প্রার্থী: ১৮–২৭ বছর
- মুক্তিযোদ্ধা/পুলিশ সদস্যদের সন্তান: ১৮–৩২ বছর
৩. ASI পদে কীভাবে নিয়োগ দেওয়া হয়?
উত্তর:
- সরাসরি নিয়োগ (নতুন প্রার্থী আবেদন করে যোগ দিতে পারে)।
- পদোন্নতির মাধ্যমেও (কনস্টেবল/নায়েক → ASI)।
৪. ASI নিয়োগ পরীক্ষার ধাপগুলো কী কী?
উত্তর:
- প্রাথমিক শারীরিক পরীক্ষা (উচ্চতা, বুকের মাপ, ওজন, দৌড়, জাম্প ইত্যাদি)
- লিখিত পরীক্ষা (১০০ নম্বর)
- মনস্তাত্ত্বিক/বুদ্ধিমত্তা পরীক্ষা
- (কিছু ক্ষেত্রে) কম্পিউটার দক্ষতা পরীক্ষা
- ভাইভা (মৌখিক পরীক্ষা – প্রায় ৫০ নম্বর)
- চূড়ান্ত মেডিকেল টেস্ট
৫. ASI লিখিত পরীক্ষার মোট নম্বর কত এবং কোন কোন বিষয়ে পরীক্ষা হয়?
উত্তর:
- মোট ১০০ নম্বর
- বাংলা – ২৫
- ইংরেজি – ২৫
- গণিত – ২৫
- সাধারণ জ্ঞান – ২৫
- বাংলা – ২৫
সময়সীমা: প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট
৬. বাংলাদেশ পুলিশের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (ASI) পদে লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন হয়?
উত্তর:
- সাধারণত MCQ (অবজেক্টিভ) প্রশ্ন হয়।
- কিছু বছর ছোট রচনামূলক প্রশ্নও থাকতে পারে (বাংলা অনুবাদ, ইংরেজি কম্প্রিহেনশন ইত্যাদি)।
৭. সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) পদের শারীরিক পরীক্ষায় কী কী ধাপ থাকে?
উত্তর:
- পুরুষ প্রার্থীদের জন্য:
- দৌড়: ১,৬০০ মিটার
- পুশ-আপ
- লং জাম্প
- হাই জাম্প
- দৌড়: ১,৬০০ মিটার
- নারী প্রার্থীদের জন্য:
- দৌড়: ৮০০ মিটার
- সিট-আপ
- লং জাম্প
- দৌড়: ৮০০ মিটার
উচ্চতা, বুকের মাপ, ওজন আলাদাভাবে মাপা হয়।
৮. মনস্তাত্ত্বিক পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয়?
উত্তর:
- IQ টেস্ট (প্যাটার্ন, ধাঁধা)
- লজিক্যাল রিজনিং
- মানসিক স্থিরতা যাচাইয়ের প্রশ্ন
৯. পুলিশে এএসআই পদে ভাইভা বোর্ডে কী ধরনের প্রশ্ন করা হয়?
উত্তর:
- ব্যক্তিগত পরিচিতি (শিক্ষা, পরিবার, ভবিষ্যৎ লক্ষ্য)
- সমসাময়িক ঘটনা (বাংলাদেশ ও আন্তর্জাতিক)
- বাংলাদেশ সংবিধান ও আইন সম্পর্কিত মৌলিক প্রশ্ন
- পুলিশ দায়িত্ব সম্পর্কে সাধারণ ধারণা
১০. ASI পদে বেতন কত?
উত্তর:
- গ্রেড: ১৪তম গ্রেড
- মূল বেতন: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা
- ভাতা (বাসাভাড়া, ঝুঁকি ভাতা, চিকিৎসা ইত্যাদি) সহ প্রায় ৩০–৩৫ হাজার টাকা
১১. বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদের দায়িত্ব কী কী?
উত্তর:
- থানায় প্রাথমিক তদন্তে অংশগ্রহণ
- জিডি ও অভিযোগ নথিভুক্ত করা
- ডিউটি তদারকি করা
- কনস্টেবলদের কাজ পরিচালনা করা
- ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ বাস্তবায়ন
১২. ASI হওয়ার পর পদোন্নতির সুযোগ কী কী?
উত্তর:
- ASI → SI (Sub-Inspector) → Inspector → ASP পর্যন্ত উন্নতির সুযোগ রয়েছে।
- পদোন্নতি ধীরে হয়, তবে ধারাবাহিকভাবে পুলিশ ক্যারিয়ার গড়ে ওঠে।
১৩. ASI পদে কীভাবে নিয়োগ দেওয়া হয়?
উত্তর:
- দুইভাবে নিয়োগ দেওয়া হয়
- সরাসরি নিয়োগ – নতুন প্রার্থীরা বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করে পরীক্ষার মাধ্যমে ASI পদে যোগ দেন।
- পদোন্নতির মাধ্যমে – কনস্টেবল বা নায়েক পদে চাকরি করা সদস্যরা অভ্যন্তরীণ পরীক্ষার মাধ্যমে পদোন্নতি পেয়ে ASI হতে পারেন।
- সরাসরি নিয়োগ – নতুন প্রার্থীরা বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করে পরীক্ষার মাধ্যমে ASI পদে যোগ দেন।
১৪. পুলিশে এএসআই পদে প্রশিক্ষণের মেয়াদ কত?
উত্তর: বাংলাদেশ পুলিশ একাডেমিতে ASI (Unarmed) পদে মৌলিক প্রশিক্ষণ ৮ সপ্তাহ ব্যাপ্ত।




কর্তৃপক্ষের ঠিকানা: বাংলাদেশ পুলিশ সদর দপ্তর, ৬, ফিনিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকা – ১০০০।
সরকারি চাকুরির জন্য বিজ্ঞপ্তিতে যে বয়স নির্ধারিত করে দেওয়া হয় দেখা যায় এর থেকে বেশি বয়সী যারা তারাও আবেদন করে ফলে আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হয়। এ্ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পায়।এজন্য আমি আবেদনকারী সকল প্রার্থীর পক্ষ থেকে অনুরোধ করবো যাদের বয়স বেশি তাদের আবেদন যেন গ্রহন করা না হয়।একমাত্র যাদের বয়স বিজ্ঞপ্তির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তাদের প্রার্থীতা গ্রহন করা হয়।