পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-PPA Job Circular 2026

পদ ক্যাটাগরি: ১২ টি
মোট পদের সংখ্যা: ২২ জন
আবেদন গ্রহণ বন্ধ হয়ে গেছে
1.3/5 - (3 votes) রেটিং দিন!

চাকরির বর্ণনা : পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (PPA Job Circular 2026) প্রকাশিত হয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের নিয়োগটি ২৬ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা হয় এবং ২৬ এপ্রিল ২০২৬ তারিখে তাদের www.ppa.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক যুগান্তর ও দৈনিক কালবেলা সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। পায়রা বন্দর কর্তৃপক্ষ জব সার্কুলার ২০২৬ আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষ শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ১২ টি ক্যাটাগরির পদে মোট ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ৩০ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ২০ মে ২০২৬ বিকাল ০৫:০০ টায় শেষ হবে। পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ) চাকরিতে আবেদন করার জন্য তাদের PPA Teletalk অফিসিয়াল ওয়েবসাইটের http://ppa.teletalk.com.bd এর মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।

এই পােস্টের মাধ্যমে আমরা পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ) নিয়োগ ২০২৬ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Payra Port Authority (PPA) Job Circular 2026-এর আলােকে বিস্তারিত জেনে আসি।

Payra Port Authority Job Circular 2026

আপনি কি পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন। আমরা এই সাইটে নিয়মিত চলমান পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD

পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির বিজ্ঞপ্তি ২০২৬

এক নজরে পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম:পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ)
নিয়োগ জারির তারিখ:২৬ এপ্রিল ২০২৬
নিয়োগ প্রকাশের তারিখ:২৬ এপ্রিল ২০২৬
পদ ক্যাটাগরি:১২ টি
পদের সংখ্যা:২২ জন
বয়সসীমা:০১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর (পদ অনুযায়ী)।
শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)।
চাকরির ধরন:সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট:www.ppa.gov.bd
আবেদনের শুরু তারিখ:৩০ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ:২০ মে ২০২৬ বিকাল ০৫:০০ টা।
আবেদনের মাধ্যম:অনলাইনে
নিয়োগ প্রকাশের সূত্র:দৈনিক যুগান্তর ও দৈনিক কালবেলা
আবেদনের ঠিকানা:http://ppa.teletalk.com.bd

পায়রা বন্দর কর্তৃপক্ষ হলো বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা। এটি বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর, যা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় রাবনাবাদ চ্যানেলে অবস্থিত। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরিটি অন্যতম। পিপিএ চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬ সার্কুলার

বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে পায়রা বন্দর কর্তৃপক্ষ (PPA) নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

১। পদের নাম: পাইলট
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার (এফজিটি) বা ১ম শ্রেণি (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের ১ম মেট হিসেবে ২ (দুই) বছরের অভিজ্ঞতা; অথবা ৩য় শ্রেণি (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজে ৮ (আট) বছরের সামুদ্রিক চাকরির অভিজ্ঞতা।
মাসিক বেতন: ৬৩,৫০০–৬৭,০১০ টাকা।

২। পদের নাম: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স প্রকৌশলে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা।

৩। পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যান্ত্রিক প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা।

৪। পদের নাম: সহকারী পরিচালক (সমন্বয়)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা।

৫। পদের নাম: সহকারী ড্রেজিং মাস্টার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: ৩য় শ্রেণির ডিপিএল (ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট) সার্টিফিকেট; অথবা ৩য় শ্রেণির (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেট।
অন্যান্য যোগ্যতা: বিদেশগামী জাহাজে সেকেন্ড অফিসার হিসেবে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা।
মাসিক বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা।

৬। পদের নাম: ইনল্যান্ড মাস্টার (প্রথম শ্রেণি)
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ১ম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা; কর্ণফুলী বা পশুর নদীতে লাইটারেজ জাহাজ চালনার এনডোর্সমেন্ট সার্টিফিকেট।
মাসিক বেতন: ১১,০০০–২৭,০০০ টাকা।

৭। পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং-এর গতি প্রতি মিনিটে অনূন্য বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।
মাসিক বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৮। পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ডাটা এন্ট্রি অপারেটর পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট (Standard Aptitude Test) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৯। পদের নাম: কার্পেন্টার
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ২ বছর মেয়াদি কার্পেন্টার ট্রেড কোর্স সার্টিফিকেট।
মাসিক বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১০। পদের নাম: লস্কর
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা।

১১। পদের নাম: নিরাপত্তা রক্ষী
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: নির্ধারিত শারীরিক যোগ্যতা পূরণ করতে হবে (উচ্চতা, বুকের মাপ, দৌড়, দৃষ্টিশক্তি, রক্তচাপ ইত্যাদি)।
মাসিক বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা।

১২। পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা।

পায়রা বন্দর কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আপনি যদি পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://ppa.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।

আবেদনের শুরু সময় : ৩০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ২০ মে ২০২৬ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :

পায়রা বন্দর কর্তৃপক্ষ নতুন জব সার্কুলার

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষ (PPA) চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-PPA Job Circular 2026
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-PPA Job Circular 2026

(সূত্র: দৈনিক যুগান্তর ও দৈনিক কালবেলা ২৭ এপ্রিল ২০২৬)

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-PPA Job Circular 2026
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-PPA Job Circular 2026
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-PPA Job Circular 2026

(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট ২৬ এপ্রিল ২০২৬ )

Payra Port Authority (PPA) Job Circular

পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।


এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগের আবেদনের জন্য শর্তাবলীঃ

পায়রা বন্দর কর্তৃপক্ষ (PPA) -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ) নিয়োগ ২০২৬ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।

  • শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিপ্লোসা পাশ, স্নাতক বা সমমান, স্নাতকোত্তর বা সমমানের যে কোনও ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • বয়সসীমা: ০১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
  • অভিজ্ঞতা: অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • অন্যান্য যোগ্যতা: পদের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
  • জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • জেলা কোটা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ

পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ) নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত ppa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-

  1. ভিজিট করুন http://ppa.teletalk.com.bd ওয়েবসাইট।
  2. Application Form” অপশনে ক্লিক করুন।
  3. আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
  4. Next” বোতামে ক্লিক করুন।
  5. আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
  6. পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
  7. সঠিক তথ্য দিয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
  8. আপনার সাম্প্রতিক রঙিন ছবি (300×300 px) এবং স্বাক্ষর ছবি (300×80 px) আপলোড করুন।
  9. ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
  10. অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগের অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১-০৫ নং পদের জন্য আবেদন ফি ২২৩/- টাকা, ক্রমিক ০৭ নং পদের জন্য আবেদন ফি ১৬৮/- টাকা, ক্রমিক ০৭-০৯ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা এবং বাকি ক্রমিক ১০-১২ নং পদের জন্য ৫৬/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।

নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।

১ম SMS : PPA User ID লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন : PPA DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে।

২য় SMS: PPA Yes PIN লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন: PPA Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।

দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।


পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগের এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ


যেসকল প্রার্থী পায়রা বন্দর কর্তৃপক্ষ (PPA) নিয়োগ পরীক্ষার এসএমএস পুন:রুদ্ধার করতে চান তারাই শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলেঃ

SMS: PPA Help User ID and Send to 16222.
Example: PPA Help ABCDEFGH and send to 16222.

PIN Number জানা থাকলেঃ

SMS: PPA Help PIN PIN Number and Send to 16222.
Example: PPA Help PIN 12345678 and send to 16222.

পায়রা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড পদ্ধতিঃ

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।

পায়রা বন্দর কর্তৃপক্ষ (PPA) নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ppa.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।

Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ

পায়রা বন্দর কর্তৃপক্ষ (PPA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে তিনটি ধাপে ধাপ তিনটি হলােঃ

১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)

পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ভাইভা ( মৌখিক) পরীক্ষার সময়, প্রার্থীদের সকল সার্টিফিকেটের মূল কপি আনতে হবে। প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্ৰ প্ৰদৰ্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে।

এছাড়াও, নিম্নলিখিত নথিগুলির সত্যায়িত ফটোকপিগুলির একটি সেট জমা দিতে হবে:

  • Applicant’s Copy/আবেদনের কপি এবং প্রবেশপত্র।
  • সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্র।
  • ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
  • নাগরিকত্বের সনদপত্র। (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)
  • চারিত্রিক সনদ (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)
  • কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে: প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি)

পায়রা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ) নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ppa.gov.bd এ প্রকাশ করা হবে।

সুতরাং পায়রা বন্দর কর্তৃপক্ষ (PPA) নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।


হেল্পলাইন/যোগাযোগ

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত ইমেইল, ফোন নাম্বার, ফেইসবুক পেইজ এ যোগাযোগ করুন।

তবে (মেইল/ মেসেজ এর subject-এ Organization Name : PPA. Post Name: Applicant’s User ID এবং Contact Number (যোগাযোগের ফোন নাম্বার) অবশ্যই উল্লেখ করে করতে হবে)।

  • phone 150x150 1 পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-PPA Job Circular 2026 হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
  • Untitled 2copy পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-PPA Job Circular 2026 ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • Untitled 1 copy মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-BISECTG Job Circular 2025 ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ


  • প্রতিষ্ঠানের নাম: পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ)।
  • phone 150x150 1 পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-PPA Job Circular 2026 মোবাইল নাম্বার: +৮৮০৯৬ ১০২০ ২২২২ এ কল করুন।
  • Untitled 2copy পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-PPA Job Circular 2026 ই-মেইল: payraport@ppa.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • %E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B2%E0%A7%8B%E0%A6%97%E0%A7%8B পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-PPA Job Circular 2026 কর্তৃপক্ষের ঠিকানা: পায়রা বন্দর কর্তৃপক্ষ কলাপাড়া, পটুয়াখালী-৮৬৫০ বাংলাদেশ।
  • website icon 11 150x150 copy পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-PPA Job Circular 2026 কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: www.ppa.gov.bd

পায়রা বন্দর কর্তৃপক্ষ (PPA) জব সার্কুলার ২০২৬

পায়রা বন্দর কর্তৃপক্ষ সংক্ষিপ্ত পরিচিতিঃ পায়রা বন্দরের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৩ সালের ১৯ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা। এই বন্দর প্রতিষ্ঠার লক্ষ্যে একই বছর নভেম্বর মাসের ৫ তারিখ জাতীয় সংসদে ‘পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০১৩’ পাস হয়। এই আইন পাসের মাধ্যমে পায়রা বন্দর কর্তৃপক্ষ একটি সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে গঠিত হয়। পরবর্তীতে, ২০১৬ সালের ১৩ আগস্ট বন্দরটিতে সীমিত আকারে অপারেশনাল কার্যক্রম শুরু হয় এবং এটি দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে এটি পূর্ণাঙ্গ আধুনিক বন্দর হিসেবে গড়ে তোলার কাজ চলমান রয়েছে। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬


নতুন চাকরির খবর সবার আগে পেতে
AVvXsEgWDRSmg1 nH1 9CFx5xtrBM8MMLitrRwtlRHv5kfYxuXYawsci0kpMgk1yJxqhVZ89TMglaUvBZYEkkK4nxBLM6tZJdCuxUQ পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-PPA Job Circular 2026

Similar Posts

1 thought on “পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-PPA Job Circular 2026”

Leave a Comment