চাকরির বর্ণনা : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের www.dpe.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ৩১ আগস্ট ২০২৫ তারিখে। প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ১১২২ জন লােক নিয়ােগ দেওয়া হবে। প্রাইমারি প্রধান শিক্ষক পদে জব সার্কুলার ২০২৫ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আনলাইনে আবেদন করতে পারবেন, আবেদন শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২:০০ টা থেকে।
এই পােস্টের মাধ্যমে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Govt primary school Head teacher Job Circular 2025-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
আপনি কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তাই আপনি যদি প্রাইমারি প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৫
এক নজরে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫
| প্রতিষ্ঠানের নাম: | প্রাথমিক শিক্ষা অধিদপ্তর |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ৩১ আগস্ট ২০২৫ |
| পদ ক্যাটাগরি: | ০১ টি |
| পদের সংখ্যা: | ১১২২ জন |
| বয়সসীমা: | ১৮-৩২ বছর (পদ অনুযায়ী) |
| শিক্ষাগত যোগ্যতা: | স্নাতক পাশ |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.dpe.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ২১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:০০ টা |
| আবেদনের শেষ তারিখ: | ২৬ অক্টোবর ২০২৫ সন্ধা ০৬:০০ টা |
| আবেদনের মাধ্যম: | ডাকযোগে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | অফিসিয়াল ওয়েবসাইট |
| আবেদনের ঠিকানা: | http://bpsc.teletalk.com.bd |
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হল বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে চাকরিটি অন্যতম। প্রাথমিকে প্রধান শিক্ষক পদে চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে।
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি প্রধান শিক্ষক পদে চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘প্রধান শিক্ষক’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে মোট ১১২২ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ২১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:০০ টায় শুরু হবে এবং ২৬ অক্টোবর ২০২৫ সন্ধা ০৬:০০ টায় শেষ হবে। প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক চাকরিতে আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের bpsc.teletalk.com.bd মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১১২২টি শূন্যপদ নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘প্রধান শিক্ষক’ পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত…
ক্রমিক নম্বর: ১২৯ ইউনিট-১১
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর নাম: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
পদের নাম: প্রধান শিক্ষক।
পদের সংখ্যা: ১১২২টি স্থায়ী পদ।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না এবং (গ) তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা: অনূর্ধ্ব- ৩২ বছর।
মাসিক বেতন: প্রশিক্ষণপ্রাপ্ত ১২,৫০০-৩০,২৩০ /- প্রশিক্ষণবিহীন ১১,৩০০- ২৭,৩০০/- (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) ১১তম গ্রেড ও ১২তম গ্রেড।
প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://bpsc.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
প্রাথমিকে প্রধান শিক্ষক নতুন নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫
আবেদনের শুরু সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ২৬ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধা ০৬:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
প্রধান শিক্ষক নতুন জব সার্কুলার
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে প্রাইমারি শিক্ষক চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।

(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)








(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
Govt primary school Head teacher Job Circular
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
- জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DC Office Job Circular 2026

- নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Narayanganj DC Office Job Circular 2026

- কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Kurigram DC Office Job Circular 2026

- কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Kishoreganj DC Office Job Circular 2026

অনলাইনে আবেদনের জন্য সর্তবলীঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। প্রাথমিক প্রধান শিক্ষক চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।
- বয়সসীমা: প্রাইমারি প্রধান শিক্ষক চাকরিতে আবেদন করতে আবেদনকারীর বয়স ০১ আগস্ট ২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন) শুধু মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা উল্লিখিত তারিখে ১৮-৩২ বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
- লিঙ্গ: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা প্রাথমিক প্রধান শিক্ষক সার্কুলার ২০২৫-এ আবেদন করার সুযোগ পাবেন।
- শিক্ষাগত যোগ্যতা: প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন প্রয়োজন পরবে সুতরাং আবেদন করার জন্য প্রার্থীদের অফিসিয়াল ইমেজ অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আরও বিস্তারিত জানার জন্য প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ দেখুন।
- নিয়োগ পরীক্ষা: সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্র সহ নিয়োগে উল্লেখিত সকল কাগজপাতি সাথে নিয়ে যাইতে হবে।
- জেলা কোটা: প্রকাশিত নিয়োগর তথ্য অনুযায়ী উল্লেখিত জেলার প্রার্থীরা প্রাথমিক প্রধান শিক্ষক চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।
- চাকরির আবেদন: প্রার্থীদের অবশ্যই অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক চাকরির নির্ধারিত http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
প্রাইমারি প্রধান শিক্ষক পদে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
প্রার্থীদের টেলিটকের Web address : http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র Applicant’s Copy (BPSC Form-5A) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। উল্লিখিত ওয়েবসাইটে প্রবেশ করে Non-Cadre অপশন select করে ক্লিক করলে নন-ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র অনলাইনে পূরণ, SMS এর মাধ্যমে ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশাবলির রেডিও বাটন দৃশ্যমান হবে।
অনলাইন আবেদনপত্র (BPSC Form-5A) পূরণের বিষয়ে বিপিএসসি পরীক্ষা-২০২৫ এর আবেদনপত্র (BPSC Form-5A) অনলাইনে পূরণ, sms-এর মাধ্যমে ‘ফি’ জমাদান এবং Admit Card প্রাপ্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিরোনামে দেয়া থাকবে। অনলাইন ফরম পূরণের পূর্বে প্রার্থীকে উক্ত নির্দেশনা অংশটি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা ভালভাবে জেনে নিতে হবে।
- ভিজিট করুন http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইট।
- এই লিঙ্ক ভিজিট করুন bpsc.teletalk.com.bd অথবা উপরের বাটনে ক্লিক করুন।
- “Non Cadre Online Application (1st/2nd Class Post)” অপশনে ক্লিক করুন।
- “Circulars” অপশনে ক্লিক করুন।
- যে কোন একটি সার্কুলার সিলেক্ট করে “Apply” বাটনে ক্লিক করুন।
- আপনি যে পদের বিপরীতে আবেদন করতে ইচ্ছুক সেটি সিলেক্ট করে “Next” বাটনে প্রেস করুন।
- কাঙিক্ষত আবেদন ফরম (BPSC Form-5A) পেয়ে যাবেন।
- ফরমটি পূরণ করুন এবং সাবমিট করুন।
[ মনে রাখা প্রয়ােজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দুটি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB। ]
প্রাইমারি প্রধান শিক্ষক পদে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। প্রধান শিক্ষক পদের জন্য আবেদন ফি ১৬৮/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি প্রাইমারি প্রধান শিক্ষক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
- ১ম SMS: BPSC <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করুন।
- ২য় SMS: BPSC <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করুন।
বিঃদ্রঃ প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ আপনাকে একটা PIN নম্বর দেওয়া হবে যেটি দ্বিতীয় SMS এ ব্যবহার করবেন।
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগে এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ
শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।
- User ID জানা থাকলে : BPSC <স্পেস> Help <স্পেস> User ID & Send to 16222.
Example: BPSC Help ABCDEFGH & send to 16222. - PIN Number জানা থাকলে : BPSC <স্পেস> Help <স্পেস> PIN <স্পেস> PIN Number & Send to 16222.
Example: BPSC Help PIN 12345678 & send to 16222.
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডঃ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রধান শিক্ষক এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহনের শর্তবলীঃ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে দুটি ধাপে ধাপ দুটি হলােঃ
১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)।
কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবেন। মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটির ০১ টি করে সত্যায়িত কপিও সঙ্গে নিতে হবে।
- পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
- সকল স্তরের শিক্ষাগত যােগ্যার সনদপত্র।
- নাগরিকত্বের সনদপত্র।
- শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় হতে প্রাপ্ত সনদপত্র।
- মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধার সনদপত্র।
- চারিত্রিক সনদপত্র।
- ভােটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
- Applicant’s Copy/আবেদনের কপি।
[ সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে ]
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োেগ পরীক্ষা সময়-সূচিঃ
সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট (www.dpe.gov.bd) এ প্রকাশ করা হবে।
সুতরাং নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।
হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
ই-মেইল: vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
অফিসিয়াল ওয়েবসাইট: www.dpe.gov.bd



