প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার -Primary Teacher Job Circular 2025

চলমান নিয়োগ: ০২ টি
পদ ক্যাটাগরি: ০১ টি (সহকারী শিক্ষক)
মোট পদের সংখ্যা: ১০,২১৯+৪,১৬৬= ১৪,৩৮৫ জন
আবেদন গ্রহণ বন্ধ হয়ে গেছে
5/5 - (1 vote) রেটিং দিন!

চাকরির বর্ণনা : প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Primary Teacher Job Circular 2025) প্রকাশিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগটি আনুষ্ঠানিকভাবে ০৫ ও ১২ নভেম্বর ২০২৫ তারিখে জারি করে এবং ০৫ ও ১২ নভেম্বর ২০২৫ তারিখে তাদের www.dpe.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ তথ্য অনুসারে, প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারি সহকারী শিক্ষক পদে ১০,২১৯+৪,১৬৬= ১৪,৩৮৫ জন লােক নিয়ােগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রাইমারি সহকারী শিক্ষক পদে চাকরির আবেদনটি ০৮ নভেম্বর ২০২৫ সকাল ১০:৩০ টায় শুরু হবে এবং ২১ নভেম্বর ২০২৫ রাত ১১:৫৯ টায় শেষ হবে। আগ্রহী এবং যোগ্য পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের dpe.teletalk.com.bd মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বাংলাদেশে সরকারিভাবে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন বহু তরুণ-তরুণীর হৃদয়ে গেঁথে আছে। কারও অনুপ্রেরণা আসে বাবার শিক্ষকতা থেকে, কারও মনে জাগে সমাজে অবদান রাখার প্রবল ইচ্ছে। প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার প্রকাশের খবরে তাই আগ্রহ এখন তুঙ্গে। এই পােস্টের মাধ্যমে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Department of Primary Education (DPE) Job Circular 2025-এর আলােকে বিস্তারিত জেনে আসি।

Primary Teacher Job Circular 2025

আপনি কি প্রাথমিক শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন। আমরা এই সাইটে নিয়মিত চলমান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তাই আপনি যদি প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD

প্রাইমারি শিক্ষক চাকরির বিজ্ঞপ্তি ২০২৫

এক নজরে প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম:প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)
নিয়োগ প্রকাশের তারিখ:০৫, ১২ নভেম্বর ২০২৫
নিয়োগ বিজ্ঞপ্তি ইসুর তারিখ:০৫ ও ১২ নভেম্বর ২০২৫
চলমান নিয়োগ:০২ টি
পদ ক্যাটাগরি:০১ টি (সহকারী শিক্ষক)
পদের সংখ্যা:১০,২১৯+৪,১৬৬= ১৪,৩৮৫ জন
বয়সসীমা:৩০ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স ২১-৩২ বছর হতে হবে (পদ অনুযায়ী)।
শিক্ষাগত যোগ্যতা:স্নাতক পাশ
চাকরির ধরন:সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট:www.dpe.gov.bd
আবেদনের শুরু তারিখ:০৮, ১৪ নভেম্বর ২০২৫ সকাল ১০:৩০ মি:
আবেদনের শেষ তারিখ:২১, ২৭ নভেম্বর ২০২৫ রাত ১১:৫৯ মি:
আবেদনের মাধ্যম:অনলাইনে/ডাকযোগে
নিয়োগ প্রকাশের সূত্র:অফিসিয়াল ওয়েবসাইট
আবেদনের ঠিকানা:http://dpe.teletalk.com.bd

বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চাকরিটি অন্যতম। প্রাইমারি শিক্ষক পদে চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে। ইতিমধ্যে প্রাইমারি শিক্ষক চাকরি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে।

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার

প্রাইমারি শিক্ষকতা চাকরিটা কেন এত আকর্ষণীয়? : আপনি ইতিমধ্যে জানতে পেরেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে ! প্রাইমারি শিক্ষকতা মানে শুধু পাঠদান নয়। এটি একটি চিরন্তন দায়িত্ব-একটি কোমল হৃদয় গড়ে তোলার। যাদের ছোটবেলায় শিক্ষকের অনুপ্রেরণায় জীবন বদলে গেছে, তারাই বোঝে এই পেশার গুরুত্ব। প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার তাই শুধু একটি নিয়োগ বিজ্ঞপ্তি নয়, এটি এক ধরণের সামাজিক প্রতিশ্রুতি। এটি আপনাকে সুযোগ দেয় জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে চালিত করার, তাদের মধ্যে জ্ঞান ও মূল্যবোধের বীজ বপন করার।

প্রাইমারি শিক্ষক নিয়োগের বেশ কিছু গুরুত্বপূর্ন তথ্য: প্রথমেই বলে নেই, প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার এ আবেদন করতে হলে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। এটা হতে পারে আর্টস, কমার্স বা সায়েন্স যে কোনো বিভাগ থেকে। তবে আপনার কমিউনিকেশন স্কিল, শিশুর সঙ্গে আচরণ করার ক্ষমতা ও ধৈর্য্য থাকতে হবে-এই জিনিসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। বয়সসীমাও বেশ গুরুত্বপূর্ণ। সাধারণ প্রার্থীদের জন্য ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা/বিভিন্ন কোটার ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত সুযোগ থাকে। এক্ষেত্রে যাদের জন্ম ১৯৯৫ বা তার পরে, তারা বেশ সুবিধাজনক অবস্থানে।

চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) প্রতি বছরই সারাদেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগ দিয়ে থাকে। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পাওয়া মানে শিশুদের ভবিষ্যৎ গঠনে সরাসরি অংশগ্রহণের সুযোগ। এবারও প্রকাশ হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।

পদের নাম: সহকারী শিক্ষক
পদ সংখ্যা:
১০,২১৯+৪,১৬৬= ১৪,৩৮৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ এবং ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা: শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।=
মাসিক বেতন: (গ্রেড-১৩) ১১,০০০–২৬,৫৯০/- টাকা। জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী।

বয়সসীমা: ৩০ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স যথাক্রমে ২১-৩২ বছর হতে হবে।

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে আবেদনের জন্য শর্তাবলী

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।

  • শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমান, এসএসসি বা সমমান, স্নাতক বা সমমান, ইঞ্জিনিয়ারিংয়ে বি.এসসি, স্নাতকোত্তর বা সমমান পাস সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • বয়সসীমা: ৩০ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২১ থেকে ৩২ বছর হতে হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
  • অভিজ্ঞতা: অভিজ্ঞ এবং ননঅভিজ্ঞ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • অন্যান্য যোগ্যতা: আবেদনকারীদের তাদের পছন্দসই পদের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত সমস্ত অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
  • জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • জেলা কোটা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রাইমারি শিক্ষক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আপনি যদি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://dpe.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।

আবেদনের শুরু সময় : ০৮ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:৩০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ২১ নভেম্বর ২০২৫ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত আবেদন করা যাবে।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :

প্রাইমারি শিক্ষক নতুন জব সার্কুলার

প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে প্রাইমারি শিক্ষক চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।

নিয়োগ বিজ্ঞপ্তি – ০১

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত “ সহকারী শিক্ষক” এর শূন্যপদে ৪,১৬৬ জনকে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতনস্কেলে নিয়োগের জন্য তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের আবেদন করতে পারবে।

চাকরির আবেদনটি ১৪ নভেম্বর ২০২৫ সকাল ১০:৩০ টায় শুরু হবে এবং ২৭ নভেম্বর ২০২৫ রাত ১১:৫৯ টায় শেষ হবে। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরিতে আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের dpe.teletalk.com.bd মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রাইমারি শিক্ষক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রাইমারি শিক্ষক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রাইমারি শিক্ষক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রাইমারি শিক্ষক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।

নিয়োগ বিজ্ঞপ্তি – ০২

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত “ সহকারী শিক্ষক” এর শূন্যপদে ১০,২১৯ জনকে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতনস্কেলে নিয়োগের জন্য রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের আবেদন করতে পারবে।

চাকরির আবেদনটি ০৮ নভেম্বর ২০২৫ সকাল ১০:৩০ টায় শুরু হবে এবং ২১ নভেম্বর ২০২৫ রাত ১১:৫৯ টায় শেষ হবে। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরিতে আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের dpe.teletalk.com.bd মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫-Govt Primary School Job Circular 2025
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫-Govt Primary School Job Circular 2025
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫-Govt Primary School Job Circular 2025

(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)

Department of Primary Education (DPE) Job Circular

প্রাইমারি শিক্ষক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।

এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতি

প্রাইমারি শিক্ষক চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-

  1. ভিজিট করুন http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট।
  2. Application Form” অপশনে ক্লিক করুন।
  3. সহকারী শিক্ষক পদে জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
  4. Next” বোতামে ক্লিক করুন।
  5. আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
  6. প্রাইমারি শিক্ষক চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
  7. সঠিক তথ্য দিয়ে প্রাইমারি শিক্ষক চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
  8. আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
  9. ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
  10. অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে প্রাইমারি শিক্ষক চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।

[ মনে রাখা প্রয়ােজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দুটি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB। ]

সতর্ক বার্তা: আগ্রহী প্রার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) নিয়োগটির আবেদনপত্রে কোন ভুল তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় কোন তথ্য লুকিয়ে রাখলে, দুর্নীতির আশ্রয় নিলে, ভুল তথ্য দিয়ে একাধিক আবেদনপত্র পূরণ করলে, চাকরির পরীক্ষার সময় দুর্ব্যবহার করলে, কর্তৃপক্ষ/- চাকরির আবেদন বাতিল বলে গণ্য করবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতি

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এর নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। সহকারী শিক্ষক পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।

নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।

  • ১ম SMS: DEP <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করুন।
  • ২য় SMS: DEP <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করুন।

বিঃদ্রঃ প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ আপনাকে একটা PIN নম্বর দেওয়া হবে যেটি দ্বিতীয় SMS এ ব্যবহার করবেন।

দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগে এসএমএস পুন:রুদ্ধার করার নিয়ম

যেসকল প্রার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) নিয়োগ পরীক্ষার এসএমএস পুন:রুদ্ধার করতে চান তারাই শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।

  1. User ID জানা থাকলে : DEP <স্পেস> Help <স্পেস> User ID & Send to 16222.
    Example: DEP Help ABCDEFGH & send to 16222.
  2. PIN Number জানা থাকলে : DEP <স্পেস> Help <স্পেস> PIN <স্পেস> PIN Number & Send to 16222.
    Example: DEP Help PIN 12345678 & send to 16222.

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।

Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী

প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে দুটি ধাপে ধাপ দুটি হলােঃ

১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)

প্রাইমারি শিক্ষক চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবেন। মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটির ০১ টি করে সত্যায়িত কপিও সঙ্গে নিতে হবে।

  • সকল স্তরের শিক্ষাগত যােগ্যার সনদপত্র।
  • নাগরিকত্বের সনদপত্র।
  • শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় হতে প্রাপ্ত সনদপত্র।
  • মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধার সনদপত্র।
  • চারিত্রিক সনদপত্র।
  • ভােটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
  • Applicant’s Copy/আবেদনের কপি।

[ সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে ]

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সময়-সূচি

প্রাইমারি শিক্ষক নিয়োগটির জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.dpe.gov.bd এ প্রকাশ করা হবে।

সুতরাং প্রাইমারি শিক্ষক নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫: আপনার স্বপ্নের পথচলা! 

শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি ব্রত। শিশুদের ভবিষ্যৎ গড়ার এই পবিত্র দায়িত্ব পালনের সুযোগ করে দেয় প্রাথমিক শিক্ষক নিয়োগ। আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে থাকেন, তাহলে প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার আপনার জন্য এক দারুণ সুযোগ। আসুন, এই নিয়োগ প্রক্রিয়া, প্রস্তুতি এবং সাফল্যের রোডম্যাপ সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

নিয়োগ পরীক্ষার ধাপসমূহ

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়। এই ধাপগুলো নিচে উল্লেখ করা হলো:

  • প্রিলিমিনারি পরীক্ষা (MCQ): এটি প্রথম ধাপ, যেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের উপর নৈর্ব্যক্তিক (MCQ) প্রশ্ন করা হয়।
  • লিখিত পরীক্ষা: প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই ধাপে অংশ নিতে পারেন। এখানে বর্ণনামূলক প্রশ্নের মাধ্যমে আপনার বিষয়ভিত্তিক জ্ঞান যাচাই করা হয়।
  • মৌখিক পরীক্ষা (ভাইভা): লিখিত পরীক্ষায় যারা ভালো করেন, তাদের জন্য এই ধাপটি। এখানে আপনার আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং শিক্ষাদানের যোগ্যতা মূল্যায়ন করা হয়।
পরীক্ষার সিলেবাস:

কী পড়বেন, কীভাবে পড়বেন? সঠিক প্রস্তুতির জন্য সিলেবাস সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি।

প্রিলিমিনারি (MCQ) সিলেবাস

প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৮০ নম্বরের প্রশ্ন থাকে। প্রতিটি বিষয়ে ২০ নম্বর করে বরাদ্দ:

  • বাংলা ভাষা ও সাহিত্য: ২০ নম্বর
  • ইংরেজি: ২০ নম্বর
  • গণিত: ২০ নম্বর
  • সাধারণ জ্ঞান: ২০ নম্বর
  • মোট: ৮০ নম্বর
লিখিত পরীক্ষার সিলেবাস

লিখিত পরীক্ষায় মূলত নিম্নলিখিত বিষয়গুলো থেকে প্রশ্ন আসে:

  • বাংলা: রচনা ও ব্যাকরণ
  • ইংরেজি: প্যারাগ্রাফ, গ্রামার
  • প্রাথমিক গণিত
  • বাংলাদেশের সাধারণ জ্ঞান
প্রস্তুতির টিপস:

সাফল্যের চাবিকাঠি সাফল্য একদিনে আসে না, এর জন্য চাই ধারাবাহিক ও সুপরিকল্পিত প্রস্তুতি।

  • প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা করুন: ধারাবাহিকতা সাফল্যের মূল মন্ত্র। প্রতিদিন অন্তত ২ ঘণ্টা মনোযোগ দিয়ে পড়লে তা ১০ ঘণ্টা অনির্দিষ্ট পড়াশোনার চেয়েও বেশি কার্যকর।
  • গত বছরের প্রশ্নপত্র সমাধান করুন: প্রশ্নের ধরন এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা পেতে বিগত বছরের প্রশ্নপত্রগুলো সমাধান করুন।
  • অনুশীলনের জন্য মডেল টেস্ট দিন: নিয়মিত মডেল টেস্ট দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করুন এবং দুর্বলতাগুলো চিহ্নিত করুন।
  • বাংলা, ইংরেজি ও গণিতে সমান মনোযোগ দিন: এই তিনটি বিষয়ে ভালো করা মানেই অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকা।
  • দুর্বলতা চিহ্নিত করে কাজ করুন: আপনি যদি গণিতে দুর্বল হন, তাহলে প্রতিদিন একটি করে অধ্যায় ধরে ইউটিউব, ফেসবুক গ্রুপ বা মোবাইল অ্যাপস থেকে সাহায্য নিন। বেসিক ক্লিয়ার থাকলে কঠিন প্রশ্নও সহজ হয়ে যায়। আমার এক বন্ধু রাকিবের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ছোট গ্রুপে পড়া বা কারো সাহায্য নিলে গণিতের ভীতি অনেকটাই কমে যায়।
ব্যক্তিগত প্রস্তুতির এক ঝলক:

আমার অভিজ্ঞতা আমি যখন ২০২৩ সালে প্রাইমারিতে আবেদন করেছিলাম, তখন প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পড়তাম। একটি নোটবুক বানিয়েছিলাম, যেখানে প্রতিদিন নতুন শেখা জিনিসগুলো লিখতাম এবং রাতে সেগুলো রিভিশন দিতাম। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নিজের ওপর বিশ্বাস রাখাটা খুবই জরুরি। লাখ লাখ আবেদনকারীর ভিড়ে আপনি যদি আত্মবিশ্বাসী হন, তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না।

ভাইভা প্রস্তুতি:

চূড়ান্ত যুদ্ধ! লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাইভা বা মৌখিক পরীক্ষা আসে, যা অনেকের কাছে কঠিন মনে হয়। অথচ সঠিক প্রস্তুতি থাকলে এটিও একটি দারুণ অভিজ্ঞতা হতে পারে। প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার অনুযায়ী, ভাইভাতে মূলত আপনার আচরণ, আত্মবিশ্বাস, সাধারণ জ্ঞান এবং শিক্ষাদানের যোগ্যতা যাচাই করা হয়।

  • প্রশ্নের উত্তর আগে থেকে তৈরি রাখুন: “আপনি কেন শিক্ষক হতে চান?” বা “শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে আপনি কী করবেন?”-এ ধরনের প্রশ্নের উত্তরগুলো আগে থেকেই চিন্তা করে রাখুন।
  • ভাষা সহজ রাখুন ও হাসিমুখে কথা বলুন: আত্মবিশ্বাসী থাকুন এবং স্পষ্টভাবে কথা বলুন।
  • পোশাকে ও ব্যবহারেও শালীনতা বজায় রাখুন: মার্জিত পোশাক এবং বিনয়ী আচরণ ভাইভা বোর্ডে ইতিবাচক প্রভাব ফেলে।
  • আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আত্মবিশ্বাসই জয়ের অর্ধেক। ভাইভা বোর্ডে যখন একজন সদস্য আপনার আত্মবিশ্বাসের প্রশংসা করেন, তখন মনে হয় আপনি ইতোমধ্যেই জিতে গেছেন!
জেলাভিত্তিক পদের হিসাব ও বণ্টন:

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার এ জেলার ভিত্তিতে পদের বণ্টন হয়ে থাকে। আপনি যেই জেলায় স্থায়ীভাবে বসবাস করেন, সাধারণত সেখান থেকেই আবেদন করতে পারবেন। এই নিয়মটি শিক্ষককে নিজ এলাকায় কাজ করার সুযোগ করে দেয়, যা শিশুদের সাথে সংযোগ গড়ে তুলতে সাহায্য করে।

  • নিজের জেলার তথ্য যাচাই করুন: সার্কুলার প্রকাশের পর প্রথমেই নিজের জেলার পদের সংখ্যা, প্রতিযোগিতার তীব্রতা ইত্যাদি দেখে নিন। কিছু জেলাতে পদের সংখ্যা বেশি হতে পারে (যেমন চট্টগ্রাম, সিলেট), আবার কিছু জেলায় তুলনামূলক কম।
পছন্দের বিদ্যালয় বাছাইয়ের কৌশল

একবার নির্বাচিত হলে DPE (Directorate of Primary Education) কর্তৃপক্ষ আপনাকে কর্মস্থল বাছাইয়ের সুযোগ দেয়। তবে এই বাছাই জেলা ও ইউনিয়নের ভিত্তিতে হয় এবং আবেদনকারীর মেধাক্রম অনুযায়ী পছন্দ পূরণ হয়।

  • মেধাক্রম গুরুত্বপূর্ণ: মেধার অবস্থান যত ভালো হবে, আপনার পছন্দের স্কুলে সুযোগ পাওয়ার সম্ভাবনাও তত বেশি।
  • এলাকা সম্পর্কে রিসার্চ করুন: নিজের এলাকার স্কুলগুলো সম্পর্কে আগে থেকেই রিসার্চ করে রাখুন—কোন ইউনিয়নে স্কুলগুলো ভালো, পরিবেশ কেমন, যাতায়াত ব্যবস্থা ইত্যাদি।
শেষ মুহূর্তের প্রস্তুতির রোডম্যাপ

পরীক্ষার আগের এক-দুই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। এই সময় প্যানিক না করে কৌশলী রিভিশন জরুরি।

  • সংক্ষিপ্ত নোট রিভিশন: পূর্বে তৈরি করা নোটগুলো এই সময়ে খুব কাজে দেবে।
  • বিগত বছরের প্রশ্ন অনুশীলন: বিশেষ করে শেষ পাঁচ বছরের প্রশ্নগুলো লিখে লিখে অনুশীলন করুন। মেহেদীর মতো অনেকেই এই কৌশল অনুসরণ করে ভালো ফল পেয়েছে।
  • প্রতিদিন মডেল টেস্ট দেওয়া: এতে আপনার সময় ব্যবস্থাপনা এবং নির্ভুলতা বৃদ্ধি পাবে।
  • ভুলের পয়েন্টগুলো চিহ্নিত করে শুধরে ফেলা: যে বিষয়গুলোতে ভুল হচ্ছে, সেগুলো পুনরায় অনুশীলন করুন।
  • পর্যাপ্ত ঘুম: পরীক্ষার আগের রাতে ভালো করে ঘুমান। মন ও শরীর সতেজ থাকা খুবই জরুরি।
ভবিষ্যতের পথচলা: প্রাইমারি শিক্ষকতার ক্যারিয়ার রোডম্যাপ

প্রাথমিক শিক্ষকতা মানেই এক জায়গায় আটকে থাকা নয়। প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার অনুযায়ী যারা নিয়োগ পাবেন, তাদের জন্য ভবিষ্যতে অনেক সম্ভাবনার দুয়ার খুলে যায়।

  • পদোন্নতি: সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের পর নির্দিষ্ট সময় পর (৫ বছর বা তার বেশি) আপনি সিনিয়র শিক্ষক, তারপর প্রধান শিক্ষক হতে পারবেন।
  • অন্যান্য সুযোগ: শিক্ষক প্রশিক্ষণ কলেজে কাজ করার সুযোগ, কিংবা প্রশাসনিক দপ্তরে পোস্টিংয়েরও সুযোগ আছে।
  • উচ্চশিক্ষা: উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসেবেও কাজ করতে পারেন।

এই পেশা আপনাকে শুধু সমাজে সম্মানই দেয় না, বরং মানসিক তৃপ্তিও দেয়। প্রতিদিনের কাজেই আপনি অনুভব করবেন-হ্যাঁ, আমি আজ কারো জীবনে আলো এনেছি।

শেষ কথা: স্বপ্নটা এখন হাতের মুঠোয়

এই পুরো আর্টিকেল জুড়ে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার নিয়ে আলোচনা করেছি। এখানে শুধু চাকরি নেই, আছে দায়িত্ব, ভালোবাসা, সম্মান-আর একটা জীবন গড়ার অনুপ্রেরণা। আজ যারা আপনার ক্লাসে বসে “আ ব ক খ” শিখবে, কাল তারা হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা হয়তো লেখক। আর তাদের পেছনের ছায়া হিসেবে থাকবেন আপনি।

আপনার প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ যাত্রার জন্য রইলো শুভকামনা। বিশ্বাস রাখুন নিজের উপর। আপনি পারবেন!

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি কেমন?

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়:

  • বিজ্ঞপ্তি প্রকাশ: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে।
  • আবেদন: যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করেন।
  • লিখিত পরীক্ষা: সাধারণত MCQ (Multiple Choice Questions) পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকে।
  • মৌখিক পরীক্ষা (ভাইভা): লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়।
  • চূড়ান্ত নির্বাচন ও পদায়ন: মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করে শূন্য পদ অনুযায়ী পদায়ন করা হয়।
  • প্রশিক্ষণ: নির্বাচিত প্রার্থীদের পরে ডিপিএড (DPEd) প্রশিক্ষণ গ্রহণ করতে হয়।
২. প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?

সাধারণত, প্রাথমিক সহকারী শিক্ষক পদের জন্য স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন হয়। তবে, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট যোগ্যতা ভিন্ন হতে পারে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্যই সমান শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়।

৩. আবেদনের বয়সসীমা কত?

সাধারণত, প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হয়। তবে, মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য বিশেষ কোটার ক্ষেত্রে বয়সসীমা ভিন্ন হতে পারে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ থাকে।

৪. লিখিত পরীক্ষায় কী কী বিষয়ে প্রশ্ন আসে?

লিখিত পরীক্ষায় সাধারণত চারটি প্রধান বিষয়ে প্রশ্ন করা হয়:

  • বাংলা: ব্যাকরণ, সাহিত্য ইত্যাদি।
  • ইংরেজি: গ্রামার, ভোকাবুলারি ইত্যাদি।
  • গণিত: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ইত্যাদি।
  • সাধারণ জ্ঞান: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি।
৫. পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেব?
  • বিগত সালের প্রশ্নপত্রগুলো অনুশীলন করুন।
  • পাঠ্যবই (বিশেষ করে ৯ম-১০ম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত) ভালোভাবে পড়ুন।
  • সাধারণ জ্ঞানের জন্য দৈনিক পত্রিকা ও কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন।
  • নিয়মিত মডেল টেস্ট দিন।
  • লিখিত ও মৌখিক উভয় পরীক্ষার জন্যই প্রস্তুতি নিন।
৬. নিয়োগ বিজ্ঞপ্তি কোথায় পাওয়া যাবে?

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (Directorate of Primary Education – DPE) অফিসিয়াল ওয়েবসাইট (www.dpe.gov.bd) এবং বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

৭. নিয়োগ পরীক্ষায় কি কোনো কোটা পদ্ধতি আছে?

হ্যাঁ, প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রচলিত কোটা পদ্ধতি (যেমন: মহিলা কোটা, পোষ্য কোটা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা, মুক্তিযোদ্ধা কোটা ইত্যাদি) অনুসরণ করা হয়।

৮. একজন প্রাথমিক শিক্ষক হিসেবে কী ধরনের দায়িত্ব পালন করতে হয়?

একজন প্রাথমিক শিক্ষককে শিক্ষার্থীদের পাঠদান, তাদের সার্বিক বিকাশে সহায়তা করা, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করানো, অভিভাবকদের সাথে যোগাযোগ রাখা এবং বিদ্যালয়ের অন্যান্য প্রশাসনিক কাজে সহায়তা করাসহ বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়।

৯. অনলাইনে আবেদন করতে কী কী কাগজপত্র বা তথ্য প্রয়োজন হয়?

আবেদন করার সময় সাধারণত নিম্নলিখিত তথ্য ও কাগজপত্র প্রয়োজন হয়:

  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
  • ছবি ও স্বাক্ষর (স্ক্যান করা)
  • মোবাইল নম্বর
  • অন্যান্য প্রয়োজনীয় তথ্য (যেমন: কোটা সংক্রান্ত তথ্য, ঠিকানা ইত্যাদি)
১০. নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র কখন এবং কিভাবে ডাউনলোড করা যায়?

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণার পর প্রার্থীরা সাধারণত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে তাদের আবেদন করার সময় প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন।

হেল্পলাইন/যোগাযোগ

প্রাইমারি শিক্ষক নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।

  • phone 150x150 1 প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার -Primary Teacher Job Circular 2025 হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
  • Untitled 2copy প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার -Primary Teacher Job Circular 2025 ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • Untitled 1 copy প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার -Primary Teacher Job Circular 2025 ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
  • website icon 11 150x150 copy প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার -Primary Teacher Job Circular 2025 অফিসিয়াল ওয়েবসাইট: www.dpe.gov.bd

প্রাইমারি শিক্ষক জব সার্কুলার ২০২৫

সতর্কতা: প্রাইমারি শিক্ষক চাকরি পাওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। যদি আপনি প্রাইমারি শিক্ষক চাকরি পাওয়ার জন্য কারো সাথে আর্থিক লেনদেন করেন এর জন্য আমাদের ওয়েবসাইট https://jobsnoticebd.com বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এর জন্য কোন দায়ভার গ্রহণ করবে না ।

পরামর্শ: প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর যে কোন আপডেট খবর পেতে আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরি ক্যাটাগরি ভিজিট করতে পারেন। আমরা প্রাইমারি শিক্ষক চাকরির সম্পর্কিত সকল আপডেট খবর এই ক্যাটাগরিতে সংযুক্ত করি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) নিয়োগ ২০২৫

নতুন চাকরির খবর সবার আগে পেতে
AVvXsEgWDRSmg1 nH1 9CFx5xtrBM8MMLitrRwtlRHv5kfYxuXYawsci0kpMgk1yJxqhVZ89TMglaUvBZYEkkK4nxBLM6tZJdCuxUQ প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার -Primary Teacher Job Circular 2025

Similar Posts

Leave a Comment