চাকরির বর্ণনা : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (RAJUK Job Circular 2026) প্রকাশিত হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগটি ০২ জুন ২০২৬ তারিখে জারি করা হয় এবং ০৪ জুন ২০২৬ তারিখে তাদের www.rajuk.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক আমার দেশ সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। রাজউক জব সার্কুলার ২০২৬ আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ৩২ টি ক্যাটাগরির পদে মোট ১৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ০৮ জুন ২০২৬ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ০৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টায় শেষ হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চাকরিতে আবেদন করার জন্য তাদের RAJUK Teletalk অফিসিয়াল ওয়েবসাইটের http://rajuk.teletalk.com.bd এর মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।
এই পােস্টের মাধ্যমে আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিয়োগ ২০২৬ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Capital Development Authority (RAJUK) Job Circular 2026-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
Capital Development Authority Job Circular 2026
আপনি কি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন। আমরা এই সাইটে নিয়মিত চলমান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ চাকরির বিজ্ঞপ্তি ২০২৬
এক নজরে রাজউক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম: | রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) |
| নিয়োগ জারির তারিখ: | ০২ জুন ২০২৬ |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ০৪ জুন ২০২৬ |
| পদ ক্যাটাগরি: | ৩২ টি |
| পদের সংখ্যা: | ১৩৬ জন |
| বয়সসীমা: | ০৭ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর (পদ অনুযায়ী)। |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)। |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.rajuk.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ০৮ জুন ২০২৬ সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখ: | ০৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টা। |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | দৈনিক আমার দেশ |
| আবেদনের ঠিকানা: | http://rajuk.teletalk.com.bd |
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক বাংলাদেশের গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা যা রাজধানী ঢাকার উন্নয়ন প্রকল্পসমূহের পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ চাকরিটি অন্যতম। রাজউক চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (RAJUK) নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
১। পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)।
পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতন: (গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০/- টাকা।
২। পদের নাম: সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি)।
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতন: (গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০/- টাকা।
৩। পদের নাম: সহকারী পরিচালক (হিসাব)।
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবস্থাপনা, ফিন্যান্স অথবা একাউন্টিং বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতন: (গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০/- টাকা।
৪। পদের নাম: সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা সামাজিকতা ও গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী; এবং বাংলা ও ইংরেজিতে লেখনি দক্ষ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় পারদর্শী এবং জনসংযোগ কাজে অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০/- টাকা।
৫। পদের নাম: সহকারী পরিচালক (ভুমি ব্যবহার)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: ভূতত্ত্ব ও পরিবেশ বিদ্যা বা সমমানের বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতন: (গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০/- টাকা।
৬। পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)।
পদ সংখ্যা: ১৪ (চৌদ্দ) টি।
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী।
মাসিক বেতন: (গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০/- টাকা।
৭। পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)।
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী।
মাসিক বেতন: (গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০/- টাকা।
৮। পদের নাম: সহকারী অর্গানাইজড অফিসার।
পদ সংখ্যা: ১১ (এগার) টি।
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য অথবা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী।
মাসিক বেতন: (গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০/- টাকা।
৯। পদের নাম: সহকারী নগর পরিকল্পনাবিদ।
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী।
মাসিক বেতন: (গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০/- টাকা।
১০। পদের নাম: সহকারী স্থপতি।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্থাপত্য বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী।
মাসিক বেতন: (গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০/- টাকা।
১১। পদের নাম: সহকারী আইন কর্মকর্তা।
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির এলএল.বি (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণির এলএল.এম ডিগ্রী এবং বার কাউন্সিলের সদস্যপদ থাকতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০/- টাকা।
১২। পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)।
পদ সংখ্যা: ১০ (দশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা।
মাসিক বেতন: (গ্রেড–১০) ১৬,০০০–৩৮,৬৪০/- টাকা।
১৩। পদের নাম: উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)।
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল অথবা শক্তি প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা।
মাসিক বেতন: (গ্রেড–১০) ১৬,০০০–৩৮,৬৪০/- টাকা।
১৪। পদের নাম: উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক)।
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: তড়িৎ অথবা তড়িৎ প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা।
মাসিক বেতন: (গ্রেড–১০) ১৬,০০০–৩৮,৬৪০/- টাকা।
১৫। পদের নাম: প্রধান ইমারত পরিদর্শক।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্থাপত্য অথবা সিভিল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে অনূন ০৭ (সাত) বছরের চাকুরির অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১০) ১৬,০০০–৩৮,৬৪০/- টাকা।
১৬। পদের নাম: ইমারত পরিদর্শক।
পদ সংখ্যা: ০৭ (সাত) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্থাপত্য অথবা পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা।
মাসিক বেতন: (গ্রেড–১০) ১৬,০০০–৩৮,৬৪০/- টাকা।
১৭। পদের নাম: তত্ত্বাবধায়ক।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতকের ডিগ্রী।
মাসিক বেতন: (গ্রেড–১০) ১৬,০০০–৩৮,৬৪০/- টাকা।
১৮। পদের নাম: হিসাবরক্ষক।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতন: (গ্রেড–১১) ১২,৫০০–৩০,২৩০/- টাকা।
১৯। পদের নাম: সহকারী পরিসংখ্যানবিদ।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রী।
মাসিক বেতন: (গ্রেড–১১) ১২,৫০০–৩০,২৩০/- টাকা।
২০। পদের নাম: ফোরম্যান (যান্ত্রিক)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: যান্ত্রিক বা অটোমোবাইল প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমাসহ হালকা ও ভারী যানবাহন পরিচালনা সিস্টেম এর ভারী গাড়ী চালনায় ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১১) ১২,৫০০–৩০,২৩০/- টাকা।
২১। পদের নাম: ফোরম্যান (বৈদ্যুতিক)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: তড়িৎ বা তড়িৎ প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১১) ১২,৫০০–৩০,২৩০/- টাকা।
২২। পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী; এবং
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০/- টাকা।
২৩। পদের নাম: উর্ধ্বতন হিসাব সহকারী।
পদ সংখ্যা: ০৬ (ছয়) টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বা ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রীসহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/- টাকা।
২৪। পদের নাম: উচ্চমান সহকারী।
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রীসহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/- টাকা।
২৫। পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/- টাকা।
২৬। পদের নাম: নিরাপত্তা তত্ত্বাবধায়ক।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রীসহ নিরাপত্তা বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হইতে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হইবে।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/- টাকা।
২৭। পদের নাম: সার্ভেয়ার।
পদ সংখ্যা: ১১ (এগার) টি।
শিক্ষাগত যোগ্যতা: ০৪ (চার) বছর মেয়াদী সার্ভে ডিপ্লোমা।
মাসিক বেতন: (গ্রেড–১৫) ৯,৭০০–২৩,৪৯০/- টাকা।
২৮। পদের নাম: অপারেটর (হেভি ভেহিক্যাল)।
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অটোমোবাইল বা মেকানিক্যাল বিষয়ে স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ও ভারী গাড়ী চালনার লাইসেন্স থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: ভারী গাড়ী চালনায় ০৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৫) ৯,৭০০–২৩,৪৯০/- টাকা।
২৯। পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ১৩ (তের) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
৩০। পদের নাম: কনিষ্ঠ হিসাব সহকারী।
পদ সংখ্যা: ১০ (দশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
৩১। পদের নাম: ট্রান্সপোর্ট সুপারভাইজার।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: অটোমোবাইল ট্রেড কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
৩২। পদের নাম: ট্রেসার (রেখাকার)।
পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ভোকেশনাল সিভিল বা আর্কিটেকচার ট্রেড সার্টিফিকেটসহ বাস্তব অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৭) ৯,০০০–২১,৮০০/- টাকা।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://rajuk.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদনের শুরু সময় : ০৮ জুন ২০২৬ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ০৭ জুলাই ২০২৬ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নতুন জব সার্কুলার
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (RAJUK) চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।
(সূত্র: দৈনিক আমার দেশ ০৪ জুন ২০২৬ )
Capital Development Authority (RAJUK) Job Circular
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
- ১৭৭ পদে গণপূর্ত অধিদপ্তর (PWD) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ৩৮২ পদে বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Air Force civil Job Circular 2026

- ৮৯০ পদে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ৫৭৫ পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগের আবেদনের জন্য শর্তাবলীঃ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (RAJUK) -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। রাজউক চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিয়োগ ২০২৬ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।
- শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিপ্লোসা পাশ, স্নাতক বা সমমান, স্নাতকোত্তর বা সমমানের যে কোনও ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- বয়সসীমা: ০৭ জুন ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
- অভিজ্ঞতা: অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- অন্যান্য যোগ্যতা: পদের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
- জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- জেলা কোটা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত rajuk.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-
- ভিজিট করুন http://rajuk.teletalk.com.bd ওয়েবসাইট।
- “Application Form” অপশনে ক্লিক করুন।
- আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
- “Next” বোতামে ক্লিক করুন।
- আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
- সঠিক তথ্য দিয়ে রাজউক চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
- আপনার সাম্প্রতিক রঙিন ছবি (300×300 px) এবং স্বাক্ষর ছবি (300×80 px) আপলোড করুন।
- ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
- অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগের অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১-১৭ নং পদের জন্য আবেদন ফি ২২৩/- টাকা, ক্রমিক ১৮-২১ নং পদের জন্য আবেদন ফি ১৫৬/- টাকা, ক্রমিক ২২-৩১ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা এবং বাকি ক্রমিক ৩২ নং পদের জন্য ৫৬/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
১ম SMS : RAJUK User ID লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন : RAJUK DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে।
২য় SMS: RAJUK Yes PIN লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন: RAJUK Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগের এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ
যেসকল প্রার্থী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (RAJUK) নিয়োগ পরীক্ষার এসএমএস পুন:রুদ্ধার করতে চান তারাই শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলেঃ
SMS: RAJUK Help User ID and Send to 16222.
Example: RAJUK Help ABCDEFGH and send to 16222.
PIN Number জানা থাকলেঃ
SMS: RAJUK Help PIN PIN Number and Send to 16222.
Example: RAJUK Help PIN 12345678 and send to 16222.
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড পদ্ধতিঃ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (RAJUK) নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি rajuk.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (RAJUK) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে তিনটি ধাপে ধাপ তিনটি হলােঃ
১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ভাইভা ( মৌখিক) পরীক্ষার সময়, প্রার্থীদের সকল সার্টিফিকেটের মূল কপি আনতে হবে। প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্ৰ প্ৰদৰ্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে।
এছাড়াও, নিম্নলিখিত নথিগুলির সত্যায়িত ফটোকপিগুলির একটি সেট জমা দিতে হবে:
- Applicant’s Copy/আবেদনের কপি এবং প্রবেশপত্র।
- সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্র।
- ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
- নাগরিকত্বের সনদপত্র। (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)
- চারিত্রিক সনদ (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)
- কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে: প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি)
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.rajuk.gov.bd এ প্রকাশ করা হবে।
সুতরাং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (RAJUK) নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত ইমেইল, ফোন নাম্বার, ফেইসবুক পেইজ এ যোগাযোগ করুন।
তবে (মেইল/ মেসেজ এর subject-এ Organization Name : RAJUK. Post Name: Applicant’s User ID এবং Contact Number (যোগাযোগের ফোন নাম্বার) অবশ্যই উল্লেখ করে করতে হবে)।
হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ
- প্রতিষ্ঠানের নাম: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
মোবাইল নাম্বার: +৮৮০২২২৩৩৮৪৫৭৭ এ কল করুন।
ই-মেইল: chairman@rajukdhaka.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
কর্তৃপক্ষের ঠিকানা: রাজউক ভবন, রাজউক এভিনিউ, ঢাকা ১০০০, বাংলাদেশ।
কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: www.rajuk.gov.bd।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (RAJUK) জব সার্কুলার ২০২৬
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সংক্ষিপ্ত পরিচিতিঃ ট্রাস্টি বোর্ডের অধীনে পরিচালিত তৎকালীন ডিআইটি পরবর্তীতে ১৯৮৭ সালে উক্ত আইন সংশোধনের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক হিসেবে পরিবর্তিত হয়। বর্তমানে চেয়ারম্যান এবং পাঁচ জন সদস্য পর্ষদের পরিচালনায় রাজধানী ঢাকা ও এর আশেপাশের রাজউক অধিভুক্ত শহরাঞ্চল ও গ্রামীণ এলাকার পরিকল্পিত উন্নয়ন ও নগর ব্যবস্থাপনার জন্য রাজউক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ভিশনঃ স্বাস্থ্যকর ও বাসযোগ্য রাজধানী ঢাকা গড়ার প্রত্যয়ে গঠিত সর্বোচ্চ পরিকল্পনা কর্তৃপক্ষ।
মিশনঃ পরিকল্পনা, উন্নয়ন ও নিয়ন্ত্রন এবং ঢাকা নগরীর ক্রমবিকাশ ব্যবস্থাপনা। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)




কর্তৃপক্ষের ঠিকানা: রাজউক ভবন, রাজউক এভিনিউ, ঢাকা ১০০০, বাংলাদেশ।