চাকরির বর্ণনা : বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Biman Sena Job Circular 2026) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনার নিয়োগটি ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাদের www.baf.mil.bd অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক কালের কন্ঠ সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। বিমান সেনা জব সার্কুলার ২০২৬ আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে (বিমান সেনা) ০১ টি ক্যাটাগরির পদে মোট অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টায় শেষ হবে। বাংলাদেশ বিমান বাহিনী চাকরিতে আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের http://joinairforce.baf.mil.bd এর মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।
এই পােস্টের মাধ্যমে আমরা বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Bangladesh Air Force Airmen Job Circular 2026-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
Bangladesh Air Force Biman Sena Job Circular 2026
আপনি কি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন। আমরা এই সাইটে নিয়মিত চলমান বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা চাকরির বিজ্ঞপ্তি ২০২৬
এক নজরে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ বিমান বাহিনী |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ১৮ সেপ্টেম্বর ২০২৬ |
| পদ ক্যাটাগরি: | (বিমান সেনা) ০১ টি |
| পদের সংখ্যা: | অসংখ্য জন |
| বয়সসীমা: | ১৫ মার্চ ২০২৭ তারিখে প্রার্থীর বয়স ১৬-২১ বছর (পদ অনুযায়ী)। |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)। |
| চাকরির ধরন: | ডিফেন্স চাকরি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.baf.mil.bd |
| আবেদনের শুরু তারিখ: | ২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখ: | ২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টা। |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | দৈনিক কালের কন্ঠ |
| আবেদনের ঠিকানা: | http://joinairforce.baf.mil.bd |
বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনী আকাশ যুদ্ধ শাখা। বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা। এবং পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা করা। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী চাকরিটি অন্যতম। বিমান বাহিনী চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে।
বিমান সেনা এন্ট্রি নং ৫৫ নিয়োগ ২০২৬ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা (Air Force Airmen) নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। বাংলাদেশ বিমান বাহিনী চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
পদের নাম: বিমানসেনা এন্ট্রি নং-৫৫ | শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নং-৩৮ | সাইফার এসিস্ট্যান্ট এন্ট্রি নং-২৪ — পুরুষ ও মহিলা
শিক্ষাগত যোগ্যতা:
| ট্রেড | যোগ্যতা |
|---|---|
| শিক্ষা প্রশিক্ষক (পুরুষ) | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান/গণিত/রসায়ন/ব্যবস্থাপনা/ইংরেজি (স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বর) বিষয়ে স্নাতক ডিগ্রি/সমমান-এ ন্যূনতম সিজিপিএ ২.৫ থাকতে হবে। |
| সাইফার অ্যাসিস্ট্যান্ট (পুরুষ) | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি/বিকম/বিএ/ সমমান-এ ন্যূনতম সিজিপিএ ২.৫ থাকতে হবে। |
| টেকনিক্যাল (পুরুষ ও মহিলা) | এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান। |
| নন-টেকনিক্যাল (পুরুষ) | এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান। |
| এমটিওএফ (পুরুষ) | এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.০/সমমান। |
| প্রভোস্ট (পুরুষ ও মহিলা) | এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান। |
| চিকিৎসা সহকারী (পুরুষ ও মহিলা) | এসএসসিতে জীব বিজ্ঞানসহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান। |
| পিএফএন্ডডিআই (পুরুষ ও মহিলা) | এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান। |
| আইটি সহকারী (পুরুষ) | এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান। |
| জিসি (গ্রাউন্ড কন্ট্রিয়ার্স) (পুরুষ) | এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান। |
বিশেষ শিক্ষাগত যোগ্যতা:
- সাইফার অ্যাসিস্ট্যান্ট: যে কোন স্বীকৃত কারিগরী প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- টেকনিক্যাল ট্রেড: যে কোন স্বীকৃত কারিগরী প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- এমটিওএফ: হালকা/ভাড়ী যানবাহন চালনায় অভিজ্ঞ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- চিকিৎসা সহকারী: MATC সম্পন্নকারী/IHT হতে ডিপ্লোমা পাসকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
অন্যান্য যোগ্যতা:
জাতীয়তা: বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক।
বয়সসীমা:
- সকল ট্রেড: ১৬-২১ বছর (১৫ মার্চ ২০২৭ তারিখে)।
- শিক্ষা প্রশিক্ষক ও সাইফার এসিস্ট্যান্ট: সর্বোচ্চ ২৮ বছর (১৫ মার্চ ২০২৭ তারিখে)।
- এমটিওএফ ট্রেড: সর্বোচ্চ ২৪ বছর (১৫ মার্চ ২০২৭ তারিখে)।
- চিকিৎসা সহকারী: MATC সম্পন্নকারী/IHT হতে ডিপ্লোমা পাসকৃত প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২৬ বছর (১৫ মার্চ ২০২৭ তারিখে)। (বিঃ দ্রঃ বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়)
বৈবাহিক অবস্থা:
- সকল ট্রেড: অবিবাহিত (বিপত্নীক/বিধবা/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)।
- শিক্ষা প্রশিক্ষক ও সাইফার এসিস্ট্যান্ট: বিবাহিত/অবিবাহিত (বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।
- চিকিৎসা সহকারী: অবিবাহিত (বিপত্নীক/বিধবা/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়) অথবা ২৪ বছর বা তার বেশি বয়সী প্রার্থীরা বিবাহিত (বিপত্নীক/বিধবা/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়) হতে পারবেন।
| শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
| উচ্চতা | ৫ ফুট ৪ ইঞ্চি | ৫ ফুট ১ ইঞ্চি |
| ওজন* | উচ্চতা ও বয়স অনুসারে ওজন নির্ধারন | উচ্চতা ও বয়স অনুসারে ওজন নির্ধারন |
| বুক | স্বাভাবিক- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার), প্রসারণ- ৩২ ইঞ্চি (০.৮১ মিটার) | স্বাভাবিক- ২৮ ইঞ্চি (০.৭১ মিটার), প্রসারণ- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার) |
| চোখ | ৬/৬ স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন | ৬/৬ স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://joinairforce.baf.mil.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদনের শুরু সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
বিমান সেনা নতুন জব সার্কুলার
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে বাংলাদেশ বিমান বাহিনী চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা (Air Force Airmen) চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।




(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
(সূত্র: দৈনিক কালের কন্ঠ ১৮ সেপ্টেম্বর ২০২৬)
Bangladesh Air Force Airmen Job Circular 2026
বাংলাদেশ বিমান বাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
- ৩৫ পদে নৌপরিবহন মন্ত্রণালয় (MOS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ১৮ পদে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (RDA Rajshahi) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ০৪ পদে বগুড়া সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Palli Bidyut Job Circular 2026

বিমান সেনা এন্ট্রি নং ৫৫ নিয়োগের আবেদনের জন্য শর্তাবলীঃ
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা (Air Force Airmen) -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। বিমান সেনা চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিপ্লোসা পাশ, স্নাতক বা সমমান, স্নাতকোত্তর বা সমমানের যে কোনও ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- বয়সসীমা: ১৫ মার্চ ২০২৭ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৬ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
- অভিজ্ঞতা: অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- অন্যান্য যোগ্যতা: পদের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
- জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- জেলা কোটা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত joinairforce.baf.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-
বিমান বাহিনীতে অনলাইন আবেদনের ধাপসমূহ
ধাপ ১: https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে যান।
ধাপ ২: ‘Apply Now’ বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
ধাপ ৪: অনলাইনে ২০০/- (দুইশত) টাকা পরিশোধ করুন।
ধাপ ৫: পেমেন্ট সম্পন্ন হলে নিবন্ধিত মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড এসএমএস আসবে।
- আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে এসএমএস না পেলে helpdesk@baf.mil.bd ঠিকানায় ইমেইল করে জানান।
ধাপ ৬: ওয়েবসাইটে ‘Login’ এ ক্লিক করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন।
ধাপ ৭: অনলাইন আবেদনপত্র পূরণ করুন (সদ্য তোলা রঙিন ছবি ব্যবহার করতে হবে)।
ধাপ ৮: চূড়ান্ত সাবমিটের আগে সব তথ্য ভালোভাবে যাচাই করুন।
ধাপ ৯: ‘Submit’ করুন। সাবমিটের পর আর সংশোধনের সুযোগ নেই।
ধাপ ১০: আবেদনপত্র প্রিন্ট করুন এবং পরীক্ষার প্রবেশপত্র Download করুন।
ধাপ ১১: প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে নিচের জিনিসগুলো জমা দিন:
- প্রিন্ট করা আবেদনপত্র
- প্রবেশপত্র
- নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সংখ্যক ছবি
- অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি
বিঃ দ্রঃ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইন আবেদন সদ্য তোলা রঙ্গিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে।
বিমান বাহিনীতে বিমানসেনা নিয়োগের নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহঃ
| ট্রেড | লিখিত পরীক্ষা | অন্যান্য পরীক্ষা |
|---|---|---|
| শিক্ষা প্রশিক্ষক | আই কিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান | স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা |
| সাইফার অ্যাসিস্ট্যান্ট | আই কিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান | স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা |
| টেকনিক্যাল ট্রেড | আই কিউ, ইংরেজি, পদার্থ বিজ্ঞান ও গণিত | স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা |
| নন-টেকনিক্যাল | আই কিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান | স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা |
| এমটিওএফ | আই কিউ, ইংরেজি, পদার্থ বিজ্ঞান ও গণিত | স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা |
| প্রভোস্ট | আই কিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান | স্বাস্থ্যগত, শারীরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা |
| চিকিৎসা সহকারী | আই কিউ, ইংরেজি, পদার্থ বিজ্ঞান, গণিত ও জীব বিজ্ঞান | স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা |
| পিএফএন্ডডিআই | আই কিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান | স্বাস্থ্যগত, শারীরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা |
| আইটি সহকারী | আই কিউ, ইংরেজি, পদার্থ বিজ্ঞান ও গণিত | স্বাস্থ্যগত, কম্পিউটার দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা |
| জিসি (গ্রাউন্ড কন্ট্রিয়ার্স) | আই কিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান | স্বাস্থ্যগত, শারীরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা |
বিঃ দ্রঃ পিএফএন্ডডিআই, প্রভোস্ট ও জিসি ট্রেডের সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোষাক সঙ্গে আনতে হবে।
প্রাথমিক প্রশিক্ষণের সময়কাল: ৩৬ সপ্তাহ (সকল ট্রেড), ১৮ সপ্তাহ (শিক্ষা প্রশিক্ষক ও সাইফার এসিস্ট্যান্ট)।
বিমান বাহিনীতে বিমানসেনা নিয়োগের বিশেষ সুযোগ সুবিধাঃ
বেতন ও ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক মূল বেতন টাকা ৯,০০০/- (সকল ট্রেড), ২২,০০০/- (শিক্ষা প্রশিক্ষক ও সাইফার এসিস্ট্যান্ট) এবং অন্যান্য ভাতাদি। এছাড়াও প্রশিক্ষণকালীন খাদ্য, বাসস্থান, কর্মপোশাক ও চিকিৎসাসহ সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃক বহন করা হবে। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্ত হবে।
বিদেশ গমন: পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ।
উচ্চ শিক্ষা: বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ।
জাতিসংঘ মিশন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ।
বাংলাদেশ দূতাবাস: বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ।
সন্তানদের অধ্যয়ন: সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বিইউপি, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, এমআইএসটি, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল ও কলেজে (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম)-এ অধ্যয়নের সুযোগ।
বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত ও সুসজ্জিত বাসস্থানের সুযোগ।
রেশন: ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ।
যাতায়াত: বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান/হেলিকপ্টার/বাসযোগে যাতায়াতের সুযোগ।
চিকিৎসা: সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা; প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ।
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা নিয়োগের ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচিঃ
| বিভাগ ও জেলা | সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য। |
| পরীক্ষা কেন্দ্র | বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫। |
| পরীক্ষা শুরুর তারিখ | ০১ অক্টোবর ২০২৬ (সম্ভাব্য)। |
| পরীক্ষার সময়সূচী | আবেদনপত্র জমা হওয়া সাপেক্ষে পরীক্ষার সময়সূচি ২৮ সেপ্টেম্বর ২০২৬ হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইট https://joinairforce.baf.mil.bd এবং https://baf.mil.bd এ প্রকাশ করা হবে। |
বিঃ দ্রঃ পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি) এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা (Air Force Airmen) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে তিনটি ধাপে ধাপ তিনটি হলােঃ
১. লিখিত পরীক্ষা।
২.ডাক্তারী পরীক্ষা।
৩. মৌখিক পরীক্ষা।
প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতঃ ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও আবেদনপত্র নিম্নবর্ণিত সনদ/কাগজ পত্রাদিসহ (০২ সেট) লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবেঃ
আবেদনপত্র জমাদানের নিয়মাবলী:
- সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং মার্কশীটসমূহের সত্যায়িত ফটোকপি।
- প্রার্থীর বয়স ১৮ বছরের কম হলে তাকে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে।
- স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ (বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখসহ) এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদ।
- স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে ব্যক্তির নিজের/পিতা/মাতা বা পিতামহ/পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর/খাজনা পরিশোধের প্রমাণপত্র অথবা পিতা/মাতা বা পিতামহ/পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টে উল্লিখিত স্থায়ী ঠিকানার যথোপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে।
- প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১৪ (চৌদ্দ) কপি রঙিন ছবি (ল্যাবপ্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত)।
- চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থীতার জন্য অনুমতিপত্র।
- মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি।
- জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি।
- ভূমিহীন এবং ভাড়া বাসায়/সরকারি খাস জমিতে নির্মিত বসতবাড়িতে বসবাসকারী প্রার্থীগণকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন (উপজেলা নির্বাহী কর্মকর্তা/ইউনিয়ন পরিষদ/কাউন্সিলর) হতে ভূমিহীন হিসাবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনার নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.baf.mil.bd এ প্রকাশ করা হবে।
সুতরাং বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা (Air Force Airmen) নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত ইমেইল, ফোন নাম্বার, ফেইসবুক পেইজ এ যোগাযোগ করুন।
হেল্পলাইন নম্বর: 01769-990880 (8 AM-2.30 PM) এ কল করুন।
ই-মেইল elpdesk@baf.mil.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।- Follow us: facebook.com/BDAirForceOfficial, facebook.com/JoinBDAirForce, youtube.com/@Join.BangladeshAirForce, tiktok.com/@joinbangladeshairforce
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনার নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ
- প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী।
মোবাইল নাম্বার: ০১৭৬৯-৯৯০৮৮০ (সকাল ৮টা – বিকাল ৩টা) এ কল করুন।
ই-মেইল: helpdesk@baf.mil.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
কর্তৃপক্ষের ঠিকানা: বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।।
কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: www.baf.mil.bd।
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা (Air Force Airmen) জব সার্কুলার ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা সংক্ষিপ্ত পরিচিতিঃ বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশ যুদ্ধ শাখা। ১৯৭১ মহান স্বাধীনতা যুদ্ধে বিমান বাহিনীর সৈনিকেরা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং স্থল যুদ্ধের প্রস্তুতি ও পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করেন। বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা। পাশাপাশি, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদান করাও বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব। এছাড়াও বিমান বাহিনী দেশে ও বিদেশে বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে থাকে এবং বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের সাথেও যুক্ত রয়েছে। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)




কর্তৃপক্ষের ঠিকানা: বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।।
amar sopno ami jeno Bangladesh biman bahinite kaj korte pari
আবেদন ফি কত
100
বেতন কত ?
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইলেকট্রিক্যাল আমি কি কোনো টাতে আবেদন করতে পারবো জন্ম তারিখ 1212/1996