চাকরির বর্ণনা : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BARI Job Circular 2026) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগটি ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা হয় এবং ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাদের www.bari.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক আমার দেশ সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। বিএআরআই জব সার্কুলার ২০২৬ আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ৩৪ টি ক্যাটাগরির পদে মোট ৩০১ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০০ টায় শেষ হবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) চাকরিতে আবেদন করার জন্য তাদের BARI Teletalk অফিসিয়াল ওয়েবসাইটের http://bari.teletalk.com.bd এর মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।
এই পােস্টের মাধ্যমে আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) নিয়োগ ২০২৬ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Bangladesh Agricultural Research Institute (BARI) Job Circular 2026-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
Bangladesh Agricultural Research Institute Job Circular 2026
আপনি কি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন। আমরা এই সাইটে নিয়মিত চলমান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চাকরির বিজ্ঞপ্তি ২০২৬
এক নজরে বিএআরআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) |
| নিয়োগ জারির তারিখ: | ১৭ সেপ্টেম্বর ২০২৬ |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ১৯ সেপ্টেম্বর ২০২৬ |
| পদ ক্যাটাগরি: | ৩৪ টি |
| পদের সংখ্যা: | ৩০১ জন |
| বয়সসীমা: | ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর (পদ অনুযায়ী)। |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)। |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.bari.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখ: | ১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০০ টা। |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | দৈনিক আমার দেশ |
| আবেদনের ঠিকানা: | http://bari.teletalk.com.bd |
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এটি দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান, যা দানাশস্য, ডাল, তেলবীজ, সবজি, ফল, মসলা ও ফুলের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে গবেষণা করে। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের চাকরিটি অন্যতম। বিএআরআই চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২৬ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
০১। পদের নাম: গ্রন্থাগারিক।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা।
মাসিক বেতন: (১০ম গ্রেড) ১৬,০০০–৩৮,৬৪০/- টাকা।
০২। পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে বিদ্যুৎ কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা।
মাসিক বেতন: (১০ম গ্রেড) ১৬,০০০–৩৮,৬৪০/- টাকা।
০৩। পদের নাম: এস্টিমেটর।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে পুরঃ কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা।
মাসিক বেতন: (১০ম গ্রেড) ১৬,০০০–৩৮,৬৪০/- টাকা।
০৪। পদের নাম: ফোরম্যান।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে যন্ত্রকৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা।
মাসিক বেতন: (১০ম গ্রেড) ১৬,০০০–৩৮,৬৪০/- টাকা।
০৫। পদের নাম: বৈজ্ঞানিক সহকারী।
পদ সংখ্যা: ৭৮ (আটাত্তর) টি (৭৫টি স্থায়ী ও ৩টি অস্থায়ী)।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কৃষি বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা।
মাসিক বেতন: (১১তম গ্রেড) ১২,৫০০–৩০,২৩০/- টাকা।
০৬। পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হইতে হবে।
মাসিক বেতন: (১৩তম গ্রেড) ১১,০০০–২৬,৫৯০/- টাকা।
০৭। পদের নাম: কম্পাউন্ডার (ফার্মাসিস্ট)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ফার্মেসি বা কম্পাউন্ডারশিপ বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের ডিপ্লোমা।
মাসিক বেতন: (১৫তম গ্রেড) ৯,৭০০–২৩,৪৯০/- টাকা।
০৮। পদের নাম: টেকনিক্যাল এসিসটেন্ট (মেডিকেল টেকনোলজিস্ট)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেডিক্যাল টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের ডিপ্লোমা।
মাসিক বেতন: (১৫তম গ্রেড) ৯,৭০০–২৩,৪৯০/- টাকা।
০৯। পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদ সংখ্যা: ২২ (বাইশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং, ইত্যাদির সর্বনিম্ন গতি হইবে নিম্নরূপ, যথা:- (অ) বাংলা-প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ; (আ) ইংরেজি-প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ।
মাসিক বেতন: (১৬তম গ্রেড) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
১০। পদের নাম: অফিস সহকারী-কাম-হিসাব রক্ষক।
পদ সংখ্যা: ০৮ (আট) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং, ইত্যাদির সর্বনিম্ন গতি হইবে নিম্নরূপ, যথা:- (অ) বাংলা-প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ; (আ) ইংরেজি-প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ।
মাসিক বেতন: (১৬তম গ্রেড) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
১১। পদের নাম: অফিস সহকারী।
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং, ইত্যাদির সর্বনিম্ন গতি হইবে নিম্নরূপ, যথা:- (অ) বাংলা-প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ; (আ) ইংরেজি-প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ।
মাসিক বেতন: (১৬তম গ্রেড) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
১২। পদের নাম: স্টোর কিপার-কাম-অফিস সহকারী।
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার চালনার দক্ষতা।
মাসিক বেতন: (১৬তম গ্রেড) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
১৩। পদের নাম: ভান্ডার রক্ষক।
পদ সংখ্যা: ০৬ (ছয়) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার চালনার দক্ষতা।
মাসিক বেতন: (১৬তম গ্রেড) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
১৪। পদের নাম: পরিসংখ্যান সহকারী।
পদ সংখ্যা: ০২ (দুই) টি (অস্থায়ী)।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে গণিত বা পরিসংখ্যান বিষয়সহ অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার চালনার দক্ষতা।
মাসিক বেতন: (১৬তম গ্রেড) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
১৫। পদের নাম: ইলেকট্রিশিয়ান।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ৬ (ছয়) মাস মেয়াদি ট্রেড কোর্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (১৬তম গ্রেড) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
১৬। পদের নাম: মেকানিক।
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৬ (ছয়) মাস মেয়াদি ট্রেড কোর্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (১৬তম গ্রেড) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
১৭। পদের নাম: বুলডোজার ড্রাইভার।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে; এবং
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (১৬তম গ্রেড) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
১৮। পদের নাম: গাড়িচালক।
পদ সংখ্যা: ২৫ (পঁচিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে; এবং
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (১৬তম গ্রেড) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
১৯। পদের নাম: ট্রাক্টর ড্রাইভার।
পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে; এবং
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (১৬তম গ্রেড) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
২০। পদের নাম: টিলার ড্রাইভার।
পদ সংখ্যা: ০৭ (সাত) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে; এবং
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (১৬তম গ্রেড) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
২১। পদের নাম: পাওয়ার টিলার ড্রাইভার।
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে; এবং
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (১৬তম গ্রেড) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
২২। পদের নাম: উ: পাম্প অপারেটর।
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৬ (ছয়) মাস মেয়াদি ট্রেড কোর্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (১৭তম গ্রেড) ৯,০০০–২১,৮০০/- টাকা।
২৩। পদের নাম: পেইন্টার।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ১ (এক) বৎসরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (১৮তম গ্রেড) ৮,৮০০–২১,৩১০/- টাকা।
২৪। পদের নাম: ম্যাশন।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (১৮তম গ্রেড) ৮,৮০০–২১,৩১০/- টাকা।
২৫। পদের নাম: প্লাম্বার।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ট্রেড কোর্সে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (১৮তম গ্রেড) ৮,৮০০–২১,৩১০/- টাকা।
২৬। পদের নাম: ল্যাবরেটরী এটেনডেন্ট।
পদ সংখ্যা: ২৬ (ছাব্বিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (১৮তম গ্রেড) ৮,৮০০–২১,৩১০/- টাকা।
২৭। পদের নাম: প্রিপেয়ারার।
পদ সংখ্যা: ১১ (এগার) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (১৯তম গ্রেড) ৮,৫০০–২০,৫৭০/- টাকা।
২৮। পদের নাম: লাইব্রেরি এটেনডেন্ট।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (১৯তম গ্রেড) ৮,৫০০–২০,৫৭০/- টাকা।
২৯। পদের নাম: সহকারী বাবুর্চি।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ১ (এক) বৎসরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (১৯তম গ্রেড) ৮,৫০০–২০,৫৭০/- টাকা।
৩০। পদের নাম: রুম এটেনডেন্ট।
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (২০তম গ্রেড) ৮,২৫০–২০,০১০/- টাকা।
৩১। পদের নাম: হ্যামারম্যান।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ১ (এক) বৎসরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (২০তম গ্রেড) ৮,২৫০–২০,০১০/- টাকা।
৩২। পদের নাম: ট্রাক্টর মেট।
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ১ (এক) বৎসরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (২০তম গ্রেড) ৮,২৫০–২০,০১০/- টাকা।
৩৩। পদের নাম: অফিস সহায়ক।
পদ সংখ্যা: ৪৬ (ছিচল্লিশ) টি (৪৫টি স্থায়ী ও ১টি অস্থায়ী)।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ১ (এক) বৎসরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (২০তম গ্রেড) ৮,২৫০–২০,০১০/- টাকা।
৩৪। পদের নাম: নিরাপত্তা প্রহরী।
পদ সংখ্যা: ২৮ (আটাশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ১ (এক) বৎসরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (২০তম গ্রেড) ৮,২৫০–২০,০১০/- টাকা।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://bari.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদনের শুরু সময় : ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ১১ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নতুন জব সার্কুলার
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।
%20Job%20Circular%202026-01.jpg)
%20Job%20Circular%202026-02.jpg)
(সূত্র: দৈনিক আমার দেশ ১৯ সেপ্টেম্বর ২০২৬ )
Bangladesh Agricultural Research Institute (BARI) Job Circular 2026
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
- ৩৫ পদে নৌপরিবহন মন্ত্রণালয় (MOS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ১৮ পদে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (RDA Rajshahi) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ০৪ পদে বগুড়া সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Palli Bidyut Job Circular 2026

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগের আবেদনের জন্য শর্তাবলীঃ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। বিএআরআই চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) নিয়োগ ২০২৬ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।
- শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিপ্লোসা পাশ, স্নাতক বা সমমান, স্নাতকোত্তর বা সমমানের যে কোনও ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- বয়সসীমা: ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
- অভিজ্ঞতা: অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- অন্যান্য যোগ্যতা: পদের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
- জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- জেলা কোটা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত bari.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-
- ভিজিট করুন http://bari.teletalk.com.bd ওয়েবসাইট।
- “Application Form” অপশনে ক্লিক করুন।
- আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
- “Next” বোতামে ক্লিক করুন।
- আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
- সঠিক তথ্য দিয়ে বিএআরআই চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
- আপনার সাম্প্রতিক রঙিন ছবি (300×300 px) এবং স্বাক্ষর ছবি (300×80 px) আপলোড করুন।
- ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
- অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগের অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১-০৪ নং পদের জন্য আবেদন ফি ২২৩/- টাকা, ক্রমিক ০৫ নং পদের জন্য আবেদন ফি ১৬৮/- টাকা, ক্রমিক ০৬-২১ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা এবং বাকি ক্রমিক ২২-৩৪ নং পদের জন্য ৫৬/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
১ম SMS : BARI User ID লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন : BARI DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে।
২য় SMS: BARI Yes PIN লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন: BARI Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগের এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ
যেসকল প্রার্থী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) নিয়োগ পরীক্ষার এসএমএস পুন:রুদ্ধার করতে চান তারাই শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলেঃ
SMS: BARI Help User ID and Send to 16222.
Example: BARI Help ABCDEFGH and send to 16222.
PIN Number জানা থাকলেঃ
SMS: BARI Help PIN PIN Number and Send to 16222.
Example: BARI Help PIN 12345678 and send to 16222.
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড পদ্ধতিঃ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bari.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে তিনটি ধাপে ধাপ তিনটি হলােঃ
১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ভাইভা ( মৌখিক) পরীক্ষার সময়, প্রার্থীদের সকল সার্টিফিকেটের মূল কপি আনতে হবে। প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্ৰ প্ৰদৰ্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে।
এছাড়াও, নিম্নলিখিত নথিগুলির সত্যায়িত ফটোকপিগুলির একটি সেট জমা দিতে হবে:
- Applicant’s Copy/আবেদনের কপি এবং প্রবেশপত্র।
- সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্র।
- ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
- নাগরিকত্বের সনদপত্র। (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)
- চারিত্রিক সনদ (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)
- কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে: প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি)
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.bari.gov.bd এ প্রকাশ করা হবে।
সুতরাং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত ইমেইল, ফোন নাম্বার, ফেইসবুক পেইজ এ যোগাযোগ করুন।
তবে (মেইল/ মেসেজ এর subject-এ Organization Name : BARI. Post Name: Applicant’s User ID এবং Contact Number (যোগাযোগের ফোন নাম্বার) অবশ্যই উল্লেখ করে করতে হবে)।
হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ
- প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)।
মোবাইল নাম্বার: ০১৭১৭০৫৪১২৮০ এ কল করুন।
ই-মেইল: dg.bari@bari.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
কর্তৃপক্ষের ঠিকানা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) এর প্রধান কার্যালয় জয়দেবপুর, গাজীপুর-১৭০১।
কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: www.bari.gov.bd।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) জব সার্কুলার ২০২৬
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সংক্ষিপ্ত পরিচিতিঃ বিএআরআই (বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট) দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দানাশস্য, কন্দাল, ডাল, তৈলবীজ, সবজি, ফল, মসলা, ফুল ইত্যাদির উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন বিষয়ে গবেষণা করে থাকে। ১৮৮০ সালের ফেমিন কমিশন রিপোর্টের ভিত্তিতে বেঙ্গল ল্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্টের অধীনে একটি ছোট শাখা হিসেবে এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৭৬ সালের অধ্যাদেশ (LXII of 1976) অনুসারে এটি একটি স্বায়ত্তশাসিত কৃষি গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হয়। বর্তমানে এর প্রধান কার্যালয় গাজীপুরে অবস্থিত।

কর্তৃপক্ষের ঠিকানা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) এর প্রধান কার্যালয় জয়দেবপুর, গাজীপুর-১৭০১।
পুরুষের কোনো পল্লি বিদ্যুৎ এ নিয়োগ দেওয়া হবে কি আর কোনো