চাকরির বর্ণনা : ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (ELBL Job Circular 2026) প্রকাশিত হয়েছে। ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির নিয়োগটি ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা হয় এবং ০৪ অক্টোবর ২০২৬ তারিখে তাদের www.elbl.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। ইএলবিএল জব সার্কুলার ২০২৬ আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৬ টি ক্যাটাগরির পদে মোট ০৬ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ০৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ০৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টায় শেষ হবে। ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিএল) চাকরিতে আবেদন করার জন্য তাদের ELBL Teletalk অফিসিয়াল ওয়েবসাইটের http://elbl.teletalk.com.bd এর মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।
এই পােস্টের মাধ্যমে আমরা ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিএল) নিয়োগ ২০২৬ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Eastern Lubricants Blenders PLC (ELBL) Job Circular 2026-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
Eastern Lubricants Blenders Job Circular 2026
আপনি কি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন। আমরা এই সাইটে নিয়মিত চলমান ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিএল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD ।
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স চাকরির বিজ্ঞপ্তি ২০২৬
এক নজরে ইএলবিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম: | ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিএল) |
| নিয়োগ জারির তারিখ: | ৩০ সেপ্টেম্বর ২০২৬ |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ০৪ অক্টোবর ২০২৬ |
| পদ ক্যাটাগরি: | ০৬ টি |
| পদের সংখ্যা: | ০৬ জন |
| বয়সসীমা: | ০৬ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর (পদ অনুযায়ী)। |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)। |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.elbl.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ০৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখ: | ০৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টা। |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | অফিসিয়াল ওয়েবসাইট |
| আবেদনের ঠিকানা: | http://elbl.teletalk.com.bd |
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিএল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি চাকরিটি অন্যতম। ইএলবিএল চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন।
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স নিয়োগ ২০২৬ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ELBL) নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিএল) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
০১। পদের নাম: কনিষ্ঠ কর্মকর্তা (পরিচালন)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ সিভিল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ পেট্রোলিয়াম/ কেমিক্যালস) ডিগ্রি। কমপক্ষে ১টি প্রথম শ্রেণী/বিভাগ থাকতে হবে। কোনো ক্ষেত্রে ৩য় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য হবে না।
মাসিক বেতন: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা।
০২। পদের নাম: কনিষ্ঠ কর্মকর্তা (হিসাব ও অর্থ)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এমকম/এমবিএ/এমবিএস। কমপক্ষে ১টি প্রথম শ্রেণী/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে ৩য় শ্রেণী/বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
মাসিক বেতন: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা।
০৩। পদের নাম: কনিষ্ঠ কর্মকর্তা (মানব সম্পদ ও প্রশাসন/কোম্পানি সচিব)।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: এমএ/এমবিএ (ব্যবস্থাপনা/এইচআরএম)/এমকম (ব্যবস্থাপনা/এইচআর)/এমবিএ (ব্যবস্থাপনা/এইচআর)/এমএসএস (লোক প্রশাসন)। কমপক্ষে ১টি প্রথম শ্রেণী/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে ৩য় শ্রেণী/বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
মাসিক বেতন: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা।
০৪। পদের নাম: বয়লার অপারেটর।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস।
অন্যান্য যোগ্যতা: ন্যূনতম ৩ (তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং বয়লার ইন্সপেক্টর কর্তৃক ‘এ’ অথবা ‘বি’ গ্রেড সার্টিফিকেটপ্রাপ্ত।
মাসিক বেতন: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
০৫। পদের নাম: পাম্প অপারেটর।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশসহ সংশ্লিষ্ট কাজে ৩ বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/- টাকা।
০৬। পদের নাম: অফিস সহায়ক।
পদ সংখ্যা: ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।
অন্যান্য যোগ্যতা: অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
মাসিক বেতন: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/- টাকা।
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিএল) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://elbl.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদনের শুরু সময় : ০৭ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ০৬ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল ইমেজ/PDF
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিএল) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ELBL) চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।
%20Job%20Circular%202026-1.jpg)
%20Job%20Circular%202026-2.jpg)
%20Job%20Circular%202026-3.jpg)
(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট ০৪ অক্টোবর ২০২৬ )
Eastern Lubricants Blenders PLC (ELBL) Job Circular 2026
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
- ৩৬ পদে কর অঞ্চল রংপুর (TAXRAN) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ০৬ পদে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ELBL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- সকল কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

- ৩০১ পদে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স নিয়োগের আবেদনের জন্য শর্তাবলীঃ
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ELBL) -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। ইএলবিএল চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিএল) নিয়োগ ২০২৬ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।
- শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিপ্লোসা পাশ, স্নাতক বা সমমান, স্নাতকোত্তর বা সমমানের যে কোনও ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- বয়সসীমা: ০৬ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
- অভিজ্ঞতা: অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- অন্যান্য যোগ্যতা: পদের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
- জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- জেলা কোটা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিএল) নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত elbl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-
- ভিজিট করুন http://elbl.teletalk.com.bd ওয়েবসাইট।
- “Application Form” অপশনে ক্লিক করুন।
- আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
- “Next” বোতামে ক্লিক করুন।
- আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
- ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
- সঠিক তথ্য দিয়ে ইএলবিএল চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
- আপনার সাম্প্রতিক রঙিন ছবি (300×300 px) এবং স্বাক্ষর ছবি (300×80 px) আপলোড করুন।
- ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
- অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স নিয়োগের অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১-০৩ নং পদের জন্য আবেদন ফি ২২৩/- টাকা, ক্রমিক ০৪ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা এবং বাকি ক্রমিক ০৫-০৬ নং পদের জন্য ৫৬/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
১ম SMS : ELBL User ID লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন : ELBL DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে।
২য় SMS: ELBL Yes PIN লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন: ELBL Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স নিয়োগের এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ
যেসকল প্রার্থী ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ELBL) নিয়োগ পরীক্ষার এসএমএস পুন:রুদ্ধার করতে চান তারাই শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলেঃ
SMS: ELBL Help User ID and Send to 16222.
Example: ELBL Help ABCDEFGH and send to 16222.
PIN Number জানা থাকলেঃ
SMS: ELBL Help PIN PIN Number and Send to 16222.
Example: ELBL Help PIN 12345678 and send to 16222.
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড পদ্ধতিঃ
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ELBL) নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি elbl.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ELBL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে তিনটি ধাপে ধাপ তিনটি হলােঃ
১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)।
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ভাইভা ( মৌখিক) পরীক্ষার সময়, প্রার্থীদের সকল সার্টিফিকেটের মূল কপি আনতে হবে। প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্ৰ প্ৰদৰ্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে।
এছাড়াও, নিম্নলিখিত নথিগুলির সত্যায়িত ফটোকপিগুলির একটি সেট জমা দিতে হবে:
- Applicant’s Copy/আবেদনের কপি এবং প্রবেশপত্র।
- সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্র।
- ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
- নাগরিকত্বের সনদপত্র। (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)
- চারিত্রিক সনদ (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)
- কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে: প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি)
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিএল) নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.elbl.gov.bd এ প্রকাশ করা হবে।
সুতরাং ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ELBL) নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত ইমেইল, ফোন নাম্বার, ফেইসবুক পেইজ এ যোগাযোগ করুন।
তবে (মেইল/ মেসেজ এর subject-এ Organization Name : ELBL. Post Name: Applicant’s User ID এবং Contact Number (যোগাযোগের ফোন নাম্বার) অবশ্যই উল্লেখ করে করতে হবে)।
হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ
- প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিএল)।
মোবাইল নাম্বার: ০২৩৩৩৩৫৭৭৪৮-৯ এ কল করুন।
ই-মেইল: share@elbl.gov.bd, md.elbl@elbl.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
কর্তৃপক্ষের ঠিকানা: ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি, স্ট্র্যান্ড রোড, সদরঘাট, চট্টগ্রাম, বাংলাদেশ।
কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: www.elbl.gov.bd।
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ELBL) জব সার্কুলার ২০২৬
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি সংক্ষিপ্ত পরিচিতিঃ ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ‘ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড’ হিসেবে এই কোম্পানির যাত্রা শুরু হয়। ১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীনের পর সরকার প্রতিষ্ঠানটি জাতীয়করণ করে এবং এটি বিপিসির আওতাভুক্ত হয়। দীর্ঘ সময় ধরে সরকারি নিয়ন্ত্রণে থেকে লুব্রিকেন্টস সরবরাহ নিশ্চিত করার পর বাংলাদেশ পাবলিক লিমিটেড কোম্পানি আইনের বিধান অনুযায়ী পরবর্তীতে নাম সংশোধন করে ‘ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি’ রাখা হয়। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)




কর্তৃপক্ষের ঠিকানা: ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি, স্ট্র্যান্ড রোড, সদরঘাট, চট্টগ্রাম, বাংলাদেশ।