মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DOF Job Circular 2026

পদ ক্যাটাগরি: ০৭ টি
মোট পদের সংখ্যা: ২৮৪ জন
আবেদন গ্রহণ বন্ধ হয়ে গেছে
4.4/5 - (23 votes) রেটিং দিন!

চাকরির বর্ণনা : মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DOF Job Circular 2026) প্রকাশিত হয়েছে। মৎস্য অধিদপ্তরের নিয়োগটি তাদের www.fisheries.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত করেছে ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। মৎস্য অধিদপ্তরটিতে ০৭ টি পদে মােট ২৮৪ জন লােক নিয়ােগ দেওয়া হবে। মৎস্য অধিদপ্তর জব সার্কুলার ২০২৬ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, আবেদন শুরু হবে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০ টা হতে।

এই পােস্টের মাধ্যমে আমরা মৎস্য অধিদপ্তর (ডিওএফ) নিয়োগ ২০২৬ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Department of Fisheries Job Circular 2026-এর আলােকে বিস্তারিত জেনে আসি।

Department of Fisheries (DOF) Job Circular 2026

আপনি কি মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন। আমরা এই সাইটে নিয়মিত চলমান মৎস্য অধিদপ্তর (ডিওএফ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD

মৎস্য অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৬

এক নজরে মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম:মৎস্য অধিদপ্তর (ডিওএফ)
নিয়োগ প্রকাশের তারিখ:০৯ ফেব্রুয়ারি ২০২৬
পদ ক্যাটাগরি:০৭ টি
পদের সংখ্যা:২৮৪ জন
বয়সসীমা:০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর (পদ অনুযায়ী)।
শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)।
চাকরির ধরন:সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট:www.fisheries.gov.bd
আবেদনের শুরু তারিখ:১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ:১৫ মার্চ ২০২৬ বিকাল ০৫:০০ টা।
আবেদনের মাধ্যম:অনলাইনে
নিয়োগ প্রকাশের সূত্র:অফিসিয়াল ওয়েবসাইট
আবেদনের ঠিকানা:https://dof.teletalk.com.bd

মৎস্য অধিদপ্তর বাংলাদেশের মৎস্য খাত ও শিল্পের দেখভালের দায়িত্বে নিয়োজিত সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে মৎস্য অধিদপ্তর চাকরিটি অন্যতম। মৎস্য অধিদপ্তর চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন।

মৎস্য অধিদপ্তর নিয়োগ ২০২৬ সার্কুলার

বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি মৎস্য অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। মৎস্য অধিদপ্তর (ডিওএফ) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ মৎস্য অধিদপ্তর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের www.fisheries.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। মৎস্য অধিদপ্তর শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৭ টি ক্যাটাগরির পদে মোট ২৮৪ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনটি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ১৫ মার্চ ২০২৬ বিকাল ০৫:০০ টায় শেষ হবে। মৎস্য অধিদপ্তর (ডিওএফ) চাকরিতে আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের dof.teletalk.com.bd মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১। পদের নাম: হ্যাচারি সহকারী
পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

২। পদের নাম: ভান্ডার রক্ষক
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৩। পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ০৬ (ছয়) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ০২ (দুই) বছরের কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক প্রদত্ত গাড়ি চালানোর ভারী বা হালকা বৈধ লাইসেন্স।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৪। পদের নাম: অফিস সহকারী–কাম–কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১৩৫ (একশত পঁয়ত্রিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন; কম্পিউটার মুদ্রাক্ষরে গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৫। পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল এবং ইন্টারনেট ব্যবহারসহ) সম্পন্ন।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা

৬। পদের নাম: ডেকহ্যান্ড (উচ্চ স্কেল)
পদ সংখ্যা: ০৬ (ছয়) টি
শিক্ষাগত যোগ্যতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অথবা কম্পিটেন্সি প্রাপ্ত (Certificate of Competency)।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

৭। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১২৬ (একশত ছাব্বিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০/- টাকা।

মৎস্য অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

মৎস্য অধিদপ্তর নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আপনি যদি মৎস্য অধিদপ্তর (ডিওএফ) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে https://dof.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।

আবেদনের শুরু সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ১৫ মার্চ ২০২৬ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :

মৎস্য অধিদপ্তর নতুন জব সার্কুলার

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে মৎস্য অধিদপ্তর (ডিওএফ) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে মৎস্য অধিদপ্তর চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DOF Job Circular 2026
মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DOF Job Circular 2026

(সূত্র: দৈনিক আমাদের দেশ ১০ ফেব্রুয়ারি ২০২৬ )

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DOF Job Circular 2026
মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DOF Job Circular 2026
মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DOF Job Circular 2026
মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DOF Job Circular 2026

(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট ০৯ ফেব্রুয়ারি ২০২৬ )

Department of Fisheries Job Circular

মৎস্য অধিদপ্তর (ডিওএফ) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।


এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!

মৎস্য অধিদপ্তর নিয়োগে আবেদনের জন্য শর্তাবলীঃ

মৎস্য অধিদপ্তর -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। মৎস্য অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন মৎস্য অধিদপ্তর (ডিওএফ) নিয়োগ ২০২৬ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।

  • শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, এসএসসি, স্নাতক, বি.এসসি ইঞ্জিনিয়ারিং এবং স্নাতকোত্তর বা সমমানের যে কোনও ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • বয়সসীমা: ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ১৮ থেকে ৩২ বছর হতে হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
  • অভিজ্ঞতা: অভিজ্ঞ এবং ননঅভিজ্ঞ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • অন্যান্য যোগ্যতা: পদের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
  • জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • জেলা কোটা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মৎস্য অধিদপ্তর নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ

মৎস্য অধিদপ্তর চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। মৎস্য অধিদপ্তর (ডিওএফ) নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত dof.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-

  1. ভিজিট করুন https://dof.teletalk.com.bd ওয়েবসাইট।
  2. Application Form” অপশনে ক্লিক করুন।
  3. আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
  4. Next” বোতামে ক্লিক করুন।
  5. আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
  6. মৎস্য অধিদপ্তর চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
  7. সঠিক তথ্য দিয়ে মৎস্য অধিদপ্তর চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
  8. আপনার সাম্প্রতিক রঙিন ছবি (300×300 px) এবং স্বাক্ষর ছবি (300×80 px) আপলোড করুন।
  9. ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
  10. অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে মৎস্য অধিদপ্তর চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।

মৎস্য অধিদপ্তর নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ

মৎস্য অধিদপ্তর নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১ থেকে ০৬ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা এবং বাকি ক্রমিক ০৭নং পদের জন্য ৫৬/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।

নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি মৎস্য অধিদপ্তর (ডিওএফ) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।

১ম SMS : DOF User ID লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন : DOF DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে।

২য় SMS: DOF Yes PIN লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন: DOF Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।

দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।


মৎস্য অধিদপ্তর নিয়োগে এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ


যেসকল প্রার্থী মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার এসএমএস পুন:রুদ্ধার করতে চান তারাই শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে : DOF Help User ID and Send to 16222.

Example: DOF Help ABCDEFGH and send to 16222.

PIN Number জানা থাকলে : DOF Help PIN PIN Number and Send to 16222.

Example: DOF Help PIN 12345678 and send to 16222.

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dof.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।

Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে দুটি ধাপে ধাপ দুটি হলােঃ

১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)

মৎস্য অধিদপ্তর চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ভাইভা ( মৌখিক) পরীক্ষার সময়, প্রার্থীদের সকল সার্টিফিকেটের মূল কপি আনতে হবে। প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্ৰ প্ৰদৰ্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে।

এছাড়াও, নিম্নলিখিত নথিগুলির সত্যায়িত ফটোকপিগুলির একটি সেট জমা দিতে হবে :

  • Applicant’s Copy/আবেদনের কপি এবং প্রবেশপত্র।
  • সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্র।
  • ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
  • চারিত্রিক সনদ (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)
  • কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে: প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি)

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সময়-সূচিঃ

মৎস্য অধিদপ্তর নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও মৎস্য অধিদপ্তর (ডিওএফ) নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.fisheries.gov.bd এ প্রকাশ করা হবে।

সুতরাং মৎস্য অধিদপ্তর নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।


হেল্পলাইন/যোগাযোগ

মৎস্য অধিদপ্তর নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত ইমেইল, ফোন নাম্বার, ফেইসবুক পেইজ এ যোগাযোগ করুন।

তবে (মেইল/ মেসেজ এর subject-এ Organization Name : DOF. Post Name: Applicant’s User ID এবং Contact Number (যোগাযোগের ফোন নাম্বার) অবশ্যই উল্লেখ করে করতে হবে)।

  • phone 150x150 1 মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DOF Job Circular 2026 হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
  • Untitled 2copy মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DOF Job Circular 2026 ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • Untitled 1 copy মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-BISECTG Job Circular 2025 ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।

মৎস্য অধিদপ্তর নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্যঃ


  • প্রতিষ্ঠানের নাম: মৎস্য অধিদপ্তর।
  • phone 150x150 1 মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DOF Job Circular 2026 মোবাইল নাম্বার: ০১৭৬৯-৪৫৯০০০ (মহাপরিচালকের দপ্তর), ০১৭১১-০০৬৯৫০ (উপপরিচালক, প্রশাসন।
  • Untitled 2copy মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DOF Job Circular 2026 ই-মেইল: dg@fisheries.gov.bd/info@fisheries.gov.bd।
  • %E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B2%E0%A7%8B%E0%A6%97%E0%A7%8B মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DOF Job Circular 2026 কর্তৃপক্ষের ঠিকানা: মৎস্য ভবন, রমনা, ঢাকা-১০০০, বাংলাদেশ।।
  • website icon 11 150x150 copy মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DOF Job Circular 2026 কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: www.fisheries.gov.bd

মৎস্য অধিদপ্তর জব সার্কুলার ২০২৬

মৎস্য অধিদপ্তর সংক্ষিপ্ত পরিচিতিঃ বাংলাদেশের স্বাধীনতার আগে পাকিস্তান সরকারের মৎস্য অধিদপ্তর বিদ্যমান ছিল। ১৯৭১ সালে স্বাধীনতার পর বর্তমান মৎস্য অধিদপ্তর স্থাপিত হয়। ১৯৭৫ সালের এপ্রিল মাসে মৎস্য অধিদপ্তর ও কেন্দ্রীয় মৎস্য অধিদপ্তর একীভূত হয়। ১৯৮৪ সালে কেন্দ্রীয় সামুদ্রিক মৎস্য অধিদপ্তর মৎস্য অধিদপ্তরের সামুদ্রিক মৎস্য দপ্তর হিসেবে অন্তর্ভুক্ত হয়। (সূত্র: উইকিপিডিয়া)

মৎস্য অধিদপ্তর (ডিওএফ) নিয়োগ ২০২৬


নতুন চাকরির খবর সবার আগে পেতে
AVvXsEgWDRSmg1 nH1 9CFx5xtrBM8MMLitrRwtlRHv5kfYxuXYawsci0kpMgk1yJxqhVZ89TMglaUvBZYEkkK4nxBLM6tZJdCuxUQ মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DOF Job Circular 2026

Similar Posts

Leave a Comment