বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Police Sergeant Job Circular 2026

পদ ক্যাটাগরি: (পুলিশে সার্জেন্ট পদে) ০১ টি
মোট পদের সংখ্যা: ০৬ হাজার জন
আবেদন গ্রহণ বন্ধ হয়ে গেছে
রেটিং দিন

চাকরির বর্ণনা : বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Police Sergeant Job Circular 2026) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের নিয়োগটি তাদের www.police.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ০৪ মার্চ ২০২৬ তারিখে। পুলিশে সার্জেন্ট পদে ৬ হাজার জন লােক নিয়ােগ দেওয়া হবে। বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে জব সার্কুলার ২০২৬ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পাবেন, আবেদন শুরু হবে ০৮ মার্চ ২০২৬ তারিখ হতে।

এই পােস্টের মাধ্যমে আমরা বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়ােগ বিজ্ঞপ্তিটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Bangladesh Police Sergeant Job Circular 2026-এর আলােকে বিস্তারিত জেনে আসি।

আপনি কি পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন। আমরা এই সাইটে নিয়মিত চলমান বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তাই আপনি যদি পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD

বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

এক নজরে পুলিশে সার্জেন্ট পদে নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ পুলিশ
নিয়োগ প্রকাশের তারিখ:০৪ মার্চ ২০২৬
পদ ক্যাটাগরি:(পুলিশে সার্জেন্ট পদে) ০১ টি
পদের সংখ্যা:০৬ হাজার জন
বয়সসীমা:০২ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৯-২৭ বছর
শিক্ষাগত যোগ্যতা:ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ
চাকরির ধরন:সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট:www.police.gov.bd
আবেদনের শুরু তারিখ:০৮ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ:০২ এপ্রিল ২০২৬ রাত ১২:০০ টা
আবেদনের মাধ্যম:অনলাইনে
আবেদনের ঠিকানা:http://police.teletalk.com.bd
নিয়োগ প্রকাশের সূত্র:ডেইলি সান, দৈনিক দিনকাল ও দৈনিক ইনকিলাব পত্রিকায়

বাংলাদেশ পুলিশ বাংলাদেশের একমাত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। সংস্থাটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত। চুরি-ডাকাতি রোধ, ছিনতাই প্রতিরোধ, দাঙ্গা-হাঙ্গামা ইত্যাদি সমাজ বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধসহ বিভিন্ন জনসভা, নির্বাচনী দায়িত্বে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে থাকে। বাংলাদেশ পুলিশে পুরুষ-নারী উভয়ই চাকুরি করছে। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে পুলিশে সার্জেন্ট পদে চাকরিটি অন্যতম। বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। বাংলাদেশ পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে।

পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ ২০২৬ সার্কুলার

বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের প্রকৃত শূন্যপদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে নিয়োগ প্রকাশ করেছে এই পোস্টের মাধ্যমে বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুলিশ সার্জেন্ট পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এস আই পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ০৮ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে এবং চলবে ০২ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা শুধু মাত্র অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ।
পদের নাম: বাংলাদেশ পুলিশের সার্জেন্ট
পদ সংখ্যা:
৬০০০ জন।
শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত।
অভিজ্ঞতা: মোটর সাইকেল চালনায় দক্ষ হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে।
মাসিক বেতন: (১০ম গ্রেড) ১৬,০০০-৩৮,৬৮০/- টাকা।
জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক।

প্রার্থীর বয়স: প্রার্থীর বয়স ০২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে ১৯ হতে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট নিয়োগে প্রার্থীর শারীরিক মাপঃ

বিবরণপুরুষ প্রার্থীদের জন্যমহিলা প্রার্থীদের জন্য
উচ্চতাকমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি বা ১.৭২৭২ মিটারকমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার
বুকের মাপবুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২৮ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটারপ্রযোজ্য নয়
ওজনবয়স উচ্চতা ও ওজন অনুযায়বয়স উচ্চতা ও ওজন অনুযায়
দৃষ্টিশক্তি৬/৬৬/৬

বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে নতুন নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৬

পুলিশে সার্জেন্ট পদে নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আপনি যদি বাংলাদেশ পুলিশের সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://police.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।

আবেদনের শুরু সময় : ০৮ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ০২ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১২ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :

বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নতুন জব সার্কুলার

পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে পুলিশ বাহিনীতে বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে পুলিশে সার্জেন্ট পদে চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Police Sergeant Job Circular 2026
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Police Sergeant Job Circular 2026
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Police Sergeant Job Circular 2026
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Police Sergeant Job Circular 2026

(সূত্র: ডেইলি সান, দৈনিক দিনকাল ও দৈনিক ইনকিলাব পত্রিকায় ০৪ মার্চ ২০২৬)

Bangladesh Police Sergeant Job Circular

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।

এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!

পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০২৬ প্রার্থীর বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। পুলিশে সার্জেন্ট পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ ২০২৬ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।

  • শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত।।
  • বয়সসীমা: প্রার্থীর বয়স ০২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে ১৯ হতে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
  • অভিজ্ঞতা: মোটর সাইকেল চালনায় দক্ষ হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে
  • হবে।
  • বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/ তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।
  • কোটা পদ্ধতি: কোটায় প্রার্থী নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং ০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১ তারিখ: ০৮ শ্রাবণ ১৪৩১/২৩ জুলাই ২০২৪ অনুসরণ করা হবে।
  • জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • জেলা কোটা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলীঃ

প্রথম ধাপ:

বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত http://police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-

  1. ভিজিট করুন http://police.teletalk.com.bd ওয়েবসাইট।
  2. Application Form” অপশনে ক্লিক করুন।
  3. বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদটি নির্বাচন করুন।
  4. Next” বোতামে ক্লিক করুন।
  5. আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
  6. পুলিশে সার্জেন্ট পদে চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
  7. সঠিক তথ্য দিয়ে পুলিশে সার্জেন্ট পদে চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
  8. আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
  9. ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
  10. অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।

[ মনে রাখা প্রয়ােজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দুটি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB। ]

সতর্ক বার্তা: আগ্রহী প্রার্থীরা পুলিশ সার্জেন্ট পদে নিয়োগটির আবেদনপত্রে কোন ভুল তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় কোন তথ্য লুকিয়ে রাখলে, দুর্নীতির আশ্রয় নিলে, ভুল তথ্য দিয়ে একাধিক আবেদনপত্র পূরণ করলে, চাকরির পরীক্ষার সময় দুর্ব্যবহার করলে, কর্তৃপক্ষ/- চাকরির আবেদন বাতিল বলে গণ্য করবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিবে।

বাংলাদেশ পুলিশে সার্জেন্ট নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ

দ্বিতীয় ধাপ:

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের জন্য আবেদন ফি ৪০/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।

নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।

  • ১ম SMS: SER User ID লিখে 16222 নম্বরে Send করুন।
  • ২য় SMS: SER Yes PIN লিখে 16222 নম্বরে Send করুন।

বিঃদ্রঃ প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ আপনাকে একটা PIN নম্বর দেওয়া হবে যেটি দ্বিতীয় SMS এ ব্যবহার করবেন।

দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।

পুলিশ সার্জেন্ট নিয়োগে এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ

১। যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস (SMS) পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ USER ID এবং PASSWORD পুনরুদ্ধার করতে পারবে।

  1. User ID জানা থাকলে : SER Help User ID & Send to 16222.
    Example: SER Help ABCDEFGH & send to 16222.
  2. PIN Number জানা থাকলে : SER Help PIN PIN Number & Send to 16222.
    Example: SER Help PIN 12345678 & send to 16222.

২। অনলাইনে আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ নম্বরে কল করে প্রথমে ৮, অতঃপর ১-এ Press করে এজেন্টের মাধ্যমে এবং প্রয়োজনে অন্য যে কোনো অপারেটরের মোবাইল নম্বর হতে ০১৫০০১২১১২১ নম্বরে সরাসরি কল করে সহযোগিতা নেয়া যাবে।

প্রিলিমিনারি স্ক্রিনিংঃ

১। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিগ্রি বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাই করা হবে।

২। প্রিলিমিনারি স্ক্রিনিং-এ উত্তীর্ন প্রার্থীদের মোবাইল নম্বরে Physical Endurance Test (PET)-এর জন্য নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময় এসএমএস (SMS)-এর মাধ্যমে পরবর্তীতে অবহিত করা হবে।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা Admit Card ডাউনলোডঃ

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।

১। প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের এসএমএস (SMS)-এ প্রেরিত USER ID এবং PASSWORD ব্যবহার করে
http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত USER ID, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নামসহ অন্যান্য তথ্য সংবলিত Admit Card for Physical Endurance Test (PET) ডাউনলোড করে ০২ (দুই) কপি প্রিন্ট করতে হবে।

২। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের ০২ (দুই) কপি সঙ্গে আনতে হবে।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষাঃ

১। প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়ে Physical Endurance Test (PET) এর ৭টি ইভেন্ট, যথা-দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং-এ অংশগ্রহণ করতে হবে। PET এর সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে YouTube G Bangladesh Police Official Channel, Bangladesh Police Verified Facebook Page 4 Bangladesh Police Website (www.police.gov.bd)-এ Physical Endurance Test সংক্রান্ত একটি “ভিডিও” আপলোড করা হয়েছে।

২। প্রার্থীগণকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে-

  • Admit Card for Physical Endurance Test-এর ০২ (দুই) কপি।
  • শিক্ষাগত যোগ্যতার সনদ/সাময়িক সনদের মূল কপি।
  • সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের চারিত্রিক সনদের মূল কপি।
  • নাগরিকত্ব সনদ (প্রযোজ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত) – মূল কপি।
  • অনলাইন ইনডেমনিটি ঘোষণাপত্র ও অভিভাবকের সম্মতিপত্ৰ।
  • প্রার্থীর এনআইডি মূল কপি (না থাকলে পিতা/মাতার এনআইডি)।
  • সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ।
  • মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে প্রযোজ্য প্ৰমাণপত্ৰ৷
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্ৰ৷
  • শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড।
  • তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সিভিল সার্জনের প্রত্যয়নপত্র।
  • ন্যূনতম ৩ সপ্তাহের কম্পিউটার প্রশিক্ষণের সনদ (MS Office, Web Browsing, Troubleshooting)।
  • মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স/লার্নার কার্ড।
  • চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতিপত্র।

লিখিত ও মনস্তত্ত্ব কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলিঃ

শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET) – উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

প্রথম ধাপঃ

১। http://police.teletalk.com.bd লিংকে প্রার্থীকে তার ব্যবহৃত USER ID এবং PASSWORD দিয়ে লগইন করে নির্ধারিত আবেদন ফরম পুরণ করতে হবে:

২। উক্ত আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে পরীক্ষা ফি ও চার্জ বাবদ ২২৩/- (দুইশত তেইশ) টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে।

৩। অনলাইন আবেদন ফরমে পূরণকৃত তথ্যাদি পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবেভ

৪। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।

৫। উক্ত আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

দ্বিতীয় ধাপঃ

১। প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ২২৩/- (দুইশত তেইশ) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এম এ (SMS) করতে হবে:

প্রথম এসএমএস (SMS): SER USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।
Example: SER LMNOPQ

দ্বিতীয় এসএমএস (SMS): SER YES PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।
Example: SER YES xxxxxxxxxxx

২। পরীক্ষার ফি ও চার্জ জমা প্রদানপূর্বক প্রার্থীদের অনলাইন হতে লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বা Admit Card সংগ্রহকরণঃ

১। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test- উত্তীর্ণ প্রার্থীদের এ (SMS) – (প্ররিত USER ID এ PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করত রোগ নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নামসহ অন্যান্য তথ্যাদি Admit Card for Sergeant Recruitment Examination, ২০২৬ ডাউনলোড করত ০১ (এক) কপি প্রিন্ট করতে হবে।

২। লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই উক্ত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে

৩। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীকালে বুদ্ধিমন্ত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা হবে।

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাঃ

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা নিম্নোক্ত ৩ বিষয়ে সর্বমোট ২৫০ নম্বরে অনুষ্ঠিত হবে-

ক্রমলিখিত পরীক্ষার বিষয়পূর্ণমানসময়
ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন১০০৩ ঘন্টা
সাধারণ জ্ঞান ও গণিত১০০৩ ঘন্টা
মনস্তত্ত্ব৫০১ ঘন্টা

উক্ত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষাকেন্দ্র সম্পর্কীয় তথ্যাদি পরবর্তীতে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (http://www.police.gov.bd) সহ প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস (SMS)-এর মাধ্যমে জানানো হবে।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষাঃ

প্রার্থীদের নিজ রেঞ্জাধীন নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়ে Physical Endurance Test (PET) এর ৭টি ইভেন্ট, যথা- দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশআপ, সিটআপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং-এ অংশগ্রহণ করতে হবে।

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে প্রার্থী বাছাইয়ের ধাপগুলো হলোঃ

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে সাতটি ধাপে ধাপ দুটি হলােঃ

১। প্রিলিমিনারি স্ক্রিনিং
২। শারীরিক মাপ ও সহনশীলতা পরীক্ষা
৩। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা
৪। কম্পিউটার-দক্ষতা পরীক্ষা
৫। বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা
৬। স্বাস্থ্য পরীক্ষা
৭। পুলিশ ভেরিফিকেশন
৮। মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন।

প্রিলিমিনারি স্ক্রিনিং পরীক্ষা :

এসএসসি, এইচএসসি, ডিগ্রি/স্নাতক/সমমানের পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে, নিয়োগের নিয়মের উপর ভিত্তি করে ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা হয়।

শারীরিক মাপ ও সহনশীলতা পরীক্ষা :

ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাই করা প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সহনশীলতা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ধাপে প্রার্থীকে সাতটি ইভেন্টে অংশগ্রহণ করতে হবে। ইভেন্টগুলো হলো দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং।

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের ক্ষেত্রে শারীরিক ফিটনেস পরীক্ষা তিন দিনে বিভক্ত:

প্রথম দিন

  • সব কাগজপত্র নিয়ে প্রার্থীরা পরীক্ষার ভেন্যুতে উপস্থিত থাকবেন। ভেন্যুতে উপস্থিত হওয়ার পর একটি নির্দিষ্ট স্কেল দিয়ে তাঁদের উচ্চতা মেপে পরীক্ষার মূল ভেন্যুতে প্রবেশ করানো হবে।
  • বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা অনুযায়ী প্রার্থীদের উচ্চতা, ওজন ও পুরুষ প্রার্থীদের বুকের মাপ পরিমাপ করা হবে।
  • প্রার্থীদের কাগজপত্র যাচাই করা হবে।
  • শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করে সঠিক পাওয়া গেলে প্রার্থীদের যোগ্য ঘোষণা করা হবে এবং প্রার্থীদের অ্যাডমিট কার্ডের এক কপি শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য দেওয়া হবে।
  • প্রথম দিনে যোগ্য প্রার্থীদের Physical Endurance Test (PET)-এর সময় জানিয়ে দেওয়ার পাশাপাশি ইনডেমনিটি ঘোষণাপত্রের এক কপি দেওয়া হবে। উক্ত ইনডেমনিটি ঘোষণাপত্রে অভিভাবকের স্বাক্ষরসহ দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেই যথাযথ কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে।

দ্বিতীয় দিন

  • শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রতি ইভেন্টে আলাদাভাবে কৃতকার্য হতে হবে। কোনো প্রার্থী একটাতে অংশগ্রহণ করে অকৃতকার্য হলে সে পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে পারবেন না।
  • ১ম (দৌড়): পুরুষ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার দূরত্ব ৭ মিনিট ৩০ সেকেন্ডে এবং নারী প্রার্থীদের ১০০০ মিটার দূরত্ব ৭ মিনিটে দৌড়ে দিয়ে অতিক্রম করতে হবে।
  • ২য় (লং জাম্প): পুরুষ প্রার্থীদের কমপক্ষে ১০ ফুট ও নারী প্রার্থীদের কমপক্ষে ৬ ফুট দূরত্ব জাম্প করে অতিক্রম করতে হবে। এ ধাপে উত্তীর্ণ হতে সর্বোচ্চ তিনবার সুযোগ পাবেন।
  • ৩য় (হাই জাম্প): পুরুষ প্রার্থীদের কমপক্ষে ৩ দশমিক ৫ ফুট এবং নারী প্রার্থীদের কমপক্ষে ২ দশমিক ৫ ফুট উচ্চতা জাম্প করে অতিক্রম করতে হবে। এ ধাপেও উত্তীর্ণ হতে সর্বোচ্চ তিনবার সুযোগ পাবেন।

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা :

শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তিনটি বিষয়ে ২৫০ নম্বরের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন বিষয়ে ১০০ নম্বর, সাধারণ জ্ঞান ও গণিত বিষয়ে ১০০ নম্বর এবং মনস্তত্ত্ব বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে।

কম্পিউটার-দক্ষতা পরীক্ষা :

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত স্থান, তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটার-দক্ষতা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ পরীক্ষায় মাইক্রোসফট অফিস, ওয়েব ব্রাউজিং এবং ট্রাবলস্যুটিং বিষয়ে পরীক্ষা দিতে হবে।

বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা :

১। লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী ৫০ নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীকে USER ID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

২। লিখিত ও মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগবিধি মোতাবেক উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে ।

স্বাস্থ্য পরীক্ষা :

লিখিত, মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে অনলাইনে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত ফরম দাখিলপূর্বক স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার সংশ্লিষ্ট মেডিক্যাল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় ০১ (এক) বার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না ।

পুলিশ ভেরিফিকেশন

স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের সময় পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করতে হবে। পুলিশ ভেরিফিকেশনে কোনো প্রার্থী সন্তোষজনক বিবেচিত হলেই কেবল প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে।

মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন:

মৌলিক প্রশিক্ষণের জন্য মনোনয়ন সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশ করা প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্নের পর সন্তোষজনক বিবেচনায় মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। এ ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন ফরমে প্রার্থী কোনো তথ্য গোপন করলে বা অসম্পূর্ণ, ভুল কিংবা মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল করা হবে। বাংলাদেশ পুলিশের সার্জেন্ট হিসেবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।

প্রশিক্ষণকালীন সুযোগ-সুবিধা:

প্রশিক্ষণকালীন বিনা মূল্যে আহার, বাসস্থান, ইউনিফর্ম ও চিকিৎসাসেবা প্রদান করা হবে। এ ছাড়া প্রশিক্ষণার্থীরা সরকারি বিধি মোতাবেক নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন; বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্ধারিত তারিখে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় উপস্থিত না হলে প্রার্থী চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে বিবেচিত হবে। এ ক্ষেত্রে পরবর্তীকালে তাঁর ওই প্রশিক্ষণ গ্রহণ বা চাকরিতে প্রবেশের আর কোনো সুযোগ থাকবে না। শিক্ষানবিশ পুলিশ সার্জেন্ট অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।

নিয়োগ ও চাকরির সুবিধাদি :

সফলতার সাথে ০১ (এক) বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপ্তির পর জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেড: ১৬,০০০- ৩৮,৬৪০/- টাকা তৎসহ অন্যান্য সুবিধাদি প্রদানের শর্তে শিক্ষানবিশ বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ প্রদান করা হবে। বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যের জন্য প্রাপ্যতা অনুযায়ী স্বল্প মূল্যে পারিবারিক রেশন সামগ্রী। প্রচলিত নিয়মানুযায়ী উচ্চতর পদে পদোন্নতিপ্রাপ্তিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহনের সুযোগ।

পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ পরীক্ষা সময়-সূচিঃ

সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট www.police.gov.bd এ প্রকাশ করা হবে।

সুতরাং পুলিশের সার্জেন্ট পদে নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

হেল্পলাইন/যোগাযোগ

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।

  • হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
  • ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.police.gov.bd

পুলিশে সার্জেন্ট পদে জব সার্কুলার ২০২৬

বাংলাদেশ পুলিশ সংক্ষিপ্ত পরিচিতিঃ বাংলাদেশ পুলিশ বাংলাদেশের একমাত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা।সংস্থাটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত। বাংলাদেশ পুলিশের প্রধান অধিকর্তাকে বলা হয় মহা পুলিশ পরিদর্শক (আইজিপি)। চুরি-ডাকাতি রোধ, ছিনতাই প্রতিরোধ, দাঙ্গা-হাঙ্গামা ইত্যাদি সমাজ বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধসহ বিভিন্ন জনসভা, নির্বাচনী দায়িত্বে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে থাকে।

বাংলাদেশ পুলিশে পুরুষ-নারী উভয়ই চাকুরি করছে। পুলিশের একটি দীর্ঘ এবং অনেক পুরোনো ইতিহাস আছে। ইতিহাসের একটা গবেষণা দেখায় যে পুলিশ ছিল পুরাতন সভ্যতা হিসাবে। রোম শহরে পুলিশ দেশ সম্পর্কে অগাস্টাস সময়ে ওঠে মুষ্টি শতাব্দীর খ্রিস্টপূর্বাব্দে এর মধ্য প্রতি একটি বিশেষ প্রতিষ্ঠান, পুলিশি ইতিহাস বাংলাদেশের ক্ষেত্রেও খুব পুরানো।

সতর্কতা: বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে চাকরি পাওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। যদি আপনি পুলিশে সার্জেন্ট পদে চাকরি পাওয়ার জন্য কারো সাথে আর্থিক লেনদেন করেন এর জন্য আমাদের ওয়েবসাইট https://jobsnoticebd.com বা বাংলাদেশ পুলিশ এর জন্য কোন দায়ভার গ্রহণ করবে না ।

পরামর্শ: পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর যে কোন আপডেট খবর পেতে আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরি ক্যাটাগরি ভিজিট করতে পারেন। আমরা পুলিশের সার্জেন্ট পদে চাকরির সম্পর্কিত সকল আপডেট খবর এই ক্যাটাগরিতে সংযুক্ত করি।

বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়ােগ ২০২৬

নতুন চাকরির খবর সবার আগে পেতে
AVvXsEgWDRSmg1 nH1 9CFx5xtrBM8MMLitrRwtlRHv5kfYxuXYawsci0kpMgk1yJxqhVZ89TMglaUvBZYEkkK4nxBLM6tZJdCuxUQ বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-Police Sergeant Job Circular 2026

Similar Posts

Leave a Comment